ঢাকা ০৭:০২ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পরিচ্ছন্ন রাজনীতির পাশাপাশি সামাজিক মূল্যবোধ ফেরাতে কাজ করছেন প্রধানমন্ত্রী নিরাপত্তা না মিললে ১৫ নভেম্বর থেকে বন্ধ হতে পারে পোশাক কারখানা অশ্রুসিক্ত বিদায় পচেত্তিনোর, ম্যানইউর প্রস্তাব ফেরানো কঠিন ছিল দিরাই সরকারী উচ্চ বিদ্যালয়ে ১২০০ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহনে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত মাঝ আকাশে ৯ হাজার ফুট থেকে ৪৫০০ ফুটে নামল বিমান, আতঙ্কে যাত্রীরা দান, বিবাহবিচ্ছেদ ও নতুন ধনকুবেরদের উত্থান: শীর্ষ ধনীর তালিকায় পিছিয়ে বিল গেটস হরমুজ প্রণালিতে এক সপ্তাহে ৭ ট্যাংকারে হামলা, জাহাজ চলাচল কমেছে ৬৫ শতাংশ সাফ সেমিফাইনালে বাংলাদেশের একাদশে দুই পরিবর্তন, রেকর্ড ৮ প্রবাসী ফুটবলার ১৯ দিন ধরে জ্বলছে ইনানির গ্যাসকূপের আগুন, নেভাতে প্রস্তুত বাপেক্স জব্দ মার্কিন অস্ত্র বিশ্লেষণ করে সামরিক সক্ষমতা বাড়াচ্ছে ইরান
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

রাজশাহীতে বাড়ছে মাছের দাম, কারণ কী জানালেন ব্যবসায়ীরা?

রাজশাহীর বাজারে সব ধরনের মাছের দাম বেড়েছে। গত এক সপ্তাহে প্রতি কেজিতে ৩০ থেকে ৫০ টাকা পর্যন্ত মূল্য বৃদ্ধি পেয়েছে। বুধবার (১৫ জুলাই) সকালে নগরীর নওদাপাড়া পাইকারি মাছের বাজারে গিয়ে এমন চিত্র দেখা যায়।

ব্যবসায়ীরা জানান, এদিন বাজারে মাছের সরবরাহ ছিল তুলনামূলক কম, অথচ ক্রেতার চাহিদা ছিল বেশি। ফলে প্রায় সব ধরনের মাছই আগের তুলনায় বেশি দামে বিক্রি হয়েছে।

আরও পড়ুনঃ  কলাতলীতে হোটেলসংলগ্ন বসতঘরে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট

বর্তমানে ১ কেজি ওজনের রুই মাছ বিক্রি হচ্ছে ৩২০ থেকে ৩৫০ টাকা এবং বড় রুই ৪০০ থেকে ৪৫০ টাকা কেজি দরে। মাঝারি কাতলা ৪৫০–৪৭০ টাকা, তেলাপিয়া ১৫০–২২০ টাকা, সিলভার কার্প ১৮০–২২০ টাকা, মৃগেল ২৫০ টাকা, মিনার কার্প ২২০–২৪০ টাকা, পাবদা ও চাষের শিং ৪০০ টাকা এবং মাঝারি পাঙ্গাস ১৭০–১৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

ব্যবসায়ীদের ভাষ্য, টানা প্রতিকূল আবহাওয়ার কারণে পুকুর থেকে মাছ কম তোলা হচ্ছে। এতে পাইকারি বাজারে সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে। অন্যদিকে খুচরা বাজারে একই মাছ আরও ২০ টাকা পর্যন্ত বেশি দামে বিক্রি হচ্ছে।

আরও পড়ুনঃ  দেশের সব অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ হাইকোর্টের

মৎস্যচাষ সংশ্লিষ্টরা জানান, বর্ষা মৌসুমে পুকুরে পানির পরিমাণ বেশি থাকায় এবং মাছের বৃদ্ধি নিশ্চিত করতে অনেক খামারি এখনই মাছ বিক্রি করছেন না। ফলে বাজারে সরবরাহ কম থাকলেও চাহিদা থাকায় দাম ঊর্ধ্বমুখী রয়েছে।

আরও পড়ুনঃ  মাস্টার আটকের প্রতিবাদে অনির্দিষ্টকালের ধর্মঘট, বন্ধ শরীয়তপুর-চাঁদপুর ফেরি চলাচল

রাজশাহী আমচত্বর মৎস্য আড়ত সমবায় সমিতির সভাপতি ইসরাইল হোসেন বলেন, বর্ষাকালে চাষিরা মাছের আকার বাড়ানোর দিকে বেশি মনোযোগ দেন। তাই বাজারে সরবরাহ কমে যায়, যার প্রভাব পড়ে দামে।

আড়তদারদের ধারণা, চলতি মাসজুড়ে মাছের এই বাড়তি দাম অব্যাহত থাকতে পারে। উল্লেখ্য, রাজশাহীর নওদাপাড়া পাইকারি মাছের বাজার থেকে প্রতিদিন গড়ে ৫০ থেকে ৬০ লাখ টাকার মাছ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

পরিচ্ছন্ন রাজনীতির পাশাপাশি সামাজিক মূল্যবোধ ফেরাতে কাজ করছেন প্রধানমন্ত্রী

রাজশাহীতে বাড়ছে মাছের দাম, কারণ কী জানালেন ব্যবসায়ীরা?

আপডেটের সময়: ১১:৩০:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

রাজশাহীর বাজারে সব ধরনের মাছের দাম বেড়েছে। গত এক সপ্তাহে প্রতি কেজিতে ৩০ থেকে ৫০ টাকা পর্যন্ত মূল্য বৃদ্ধি পেয়েছে। বুধবার (১৫ জুলাই) সকালে নগরীর নওদাপাড়া পাইকারি মাছের বাজারে গিয়ে এমন চিত্র দেখা যায়।

ব্যবসায়ীরা জানান, এদিন বাজারে মাছের সরবরাহ ছিল তুলনামূলক কম, অথচ ক্রেতার চাহিদা ছিল বেশি। ফলে প্রায় সব ধরনের মাছই আগের তুলনায় বেশি দামে বিক্রি হয়েছে।

আরও পড়ুনঃ  দিরাই সরকারী উচ্চ বিদ্যালয়ে ১২০০ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহনে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

বর্তমানে ১ কেজি ওজনের রুই মাছ বিক্রি হচ্ছে ৩২০ থেকে ৩৫০ টাকা এবং বড় রুই ৪০০ থেকে ৪৫০ টাকা কেজি দরে। মাঝারি কাতলা ৪৫০–৪৭০ টাকা, তেলাপিয়া ১৫০–২২০ টাকা, সিলভার কার্প ১৮০–২২০ টাকা, মৃগেল ২৫০ টাকা, মিনার কার্প ২২০–২৪০ টাকা, পাবদা ও চাষের শিং ৪০০ টাকা এবং মাঝারি পাঙ্গাস ১৭০–১৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

ব্যবসায়ীদের ভাষ্য, টানা প্রতিকূল আবহাওয়ার কারণে পুকুর থেকে মাছ কম তোলা হচ্ছে। এতে পাইকারি বাজারে সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে। অন্যদিকে খুচরা বাজারে একই মাছ আরও ২০ টাকা পর্যন্ত বেশি দামে বিক্রি হচ্ছে।

আরও পড়ুনঃ  চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে জাহাজে চুরির অভিযোগ, বাড়ছে নিরাপত্তা উদ্বেগ

মৎস্যচাষ সংশ্লিষ্টরা জানান, বর্ষা মৌসুমে পুকুরে পানির পরিমাণ বেশি থাকায় এবং মাছের বৃদ্ধি নিশ্চিত করতে অনেক খামারি এখনই মাছ বিক্রি করছেন না। ফলে বাজারে সরবরাহ কম থাকলেও চাহিদা থাকায় দাম ঊর্ধ্বমুখী রয়েছে।

আরও পড়ুনঃ  রংপুরে টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়