ঢাকা ১২:৩৬ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সেপ্টেম্বর থেকেই মালয়েশিয়ায় ২ লাখ বাংলাদেশির কর্মসংস্থানের উদ্যোগ ফ্যামিলি কার্ডে ভুলের হার ১.২ শতাংশ, দাবি অর্থমন্ত্রীর জামায়াতের লংমার্চ ঘিরে আওয়ামী লীগকে নিয়ে রাশেদ খাঁনের বিস্ফোরক অভিযোগ রাজধানীর তিন থানায় পুলিশের অভিযানে আটক ৪৫ ৬১ দিনের বন্দিজীবন থেকে মেঘালয়ের নির্বাসন, স্মৃতিচারণায় আবেগাপ্লুত স্বরাষ্ট্রমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ার বিরোধ মিটেছে, ‘ঘরের সমস্যা’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী হিমালয় অঞ্চলের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নেপাল-তিব্বত, প্রাণহানি ৬৭৬ এমপিও শিক্ষকদের বদলিতে ভুল তথ্য ঠিক করার সুযোগ, নতুন তারিখ ঘোষণা ভ্রমণ শেষ হলো না, সড়কেই ঝরল তিন বন্ধুর প্রাণ গুমের ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি চান জামায়াত আমির
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

রিজভীকে দায়িত্ব দেওয়ায় চট্টগ্রামে বিএনপির মিছিল

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১১:১৮:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • ১৩ সময় দেখুন

রুহুল কবির রিজভী আহমদকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়ায় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি আনন্দ মিছিল করেছে।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে কর্ণফুলী উপজেলা পরিষদ চত্বর থেকে জেলা বিএনপির উদ্যোগে মিছিলটি বের হয়। এতে দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন।

জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ ইদ্রিস মিয়া ও সদস্য সচিব লায়ন হেলাল উদ্দীনের নেতৃত্বে মিছিলটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে।

আরও পড়ুনঃ  ‘ডেজ অব থান্ডার’-এর সিক্যুয়েলে টম ক্রুজের সঙ্গে অ্যান হ্যাথাওয়ে

মিছিলের আগে কর্ণফুলী উপজেলা পরিষদ চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে নেতা-কর্মীরা রুহুল কবির রিজভী আহমদকে অভিনন্দন জানিয়ে এবং দলের চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ ইদ্রিস মিয়া বলেন, রুহুল কবির রিজভী বিএনপির দুঃসময়ের একজন পরীক্ষিত নেতা। দলের কঠিন সময়ে তিনি কখনো পিছু হটেননি। দীর্ঘ রাজনৈতিক জীবনে মামলা, হামলা ও কারাবরণের মুখেও তিনি দল ও নেতা-কর্মীদের পাশে থেকেছেন।

আরও পড়ুনঃ  দুর্নীতির ১৫ মামলায় মির্জা আব্বাসসহ সব আসামি খালাস

রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়ায় দলের চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দীন বলেন, রিজভী আহমদ বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের একজন গুরুত্বপূর্ণ নেতা। প্রতিকূল পরিস্থিতিতেও তিনি নেতা-কর্মীদের পাশে থেকে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে গেছেন।

আরও পড়ুনঃ  নেপালে বন্যায় মৃত ৫৮৪, নিখোঁজ প্রায় ২ হাজার

তিনি বলেন, রিজভীর মতো পরীক্ষিত ও ত্যাগী নেতাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় দলের নেতা-কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। তার নেতৃত্বে বিএনপি আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সমাবেশে জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

সেপ্টেম্বর থেকেই মালয়েশিয়ায় ২ লাখ বাংলাদেশির কর্মসংস্থানের উদ্যোগ

রিজভীকে দায়িত্ব দেওয়ায় চট্টগ্রামে বিএনপির মিছিল

আপডেটের সময়: ১১:১৮:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

রুহুল কবির রিজভী আহমদকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়ায় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি আনন্দ মিছিল করেছে।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে কর্ণফুলী উপজেলা পরিষদ চত্বর থেকে জেলা বিএনপির উদ্যোগে মিছিলটি বের হয়। এতে দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন।

জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ ইদ্রিস মিয়া ও সদস্য সচিব লায়ন হেলাল উদ্দীনের নেতৃত্বে মিছিলটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে।

আরও পড়ুনঃ  চরমোনাই পীরের বক্তব্য: নীতি-আদর্শে গড়ে উঠলেই রাষ্ট্রে ইসলামের পতাকা উড়বে

মিছিলের আগে কর্ণফুলী উপজেলা পরিষদ চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে নেতা-কর্মীরা রুহুল কবির রিজভী আহমদকে অভিনন্দন জানিয়ে এবং দলের চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ ইদ্রিস মিয়া বলেন, রুহুল কবির রিজভী বিএনপির দুঃসময়ের একজন পরীক্ষিত নেতা। দলের কঠিন সময়ে তিনি কখনো পিছু হটেননি। দীর্ঘ রাজনৈতিক জীবনে মামলা, হামলা ও কারাবরণের মুখেও তিনি দল ও নেতা-কর্মীদের পাশে থেকেছেন।

আরও পড়ুনঃ  নেপালে বন্যায় মৃত ৫৮৪, নিখোঁজ প্রায় ২ হাজার

রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়ায় দলের চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দীন বলেন, রিজভী আহমদ বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের একজন গুরুত্বপূর্ণ নেতা। প্রতিকূল পরিস্থিতিতেও তিনি নেতা-কর্মীদের পাশে থেকে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে গেছেন।

আরও পড়ুনঃ  লং মার্চে এত তেল আসবে কোথা থেকে, বিরোধীদের প্রশ্ন ছুড়ে দিলেন প্রতিমন্ত্রী