ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
উচ্চশিক্ষায় কর্মমুখী পাঠ্যক্রম চালুর আহ্বান রাষ্ট্রপতির ইরানের হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে বিমান সরাল যুক্তরাষ্ট্র ঢাবি এলাকায় কয়েক মিনিটের ব্যবধানে দুই বিস্ফোরণ, আহত ২ ইরান সীমান্তে শিব ক্রসিং খুলছে ইরাক, বন্ধ হচ্ছে মানদালি রেলের কেনাকাটায় দুর্নীতির অভিযোগ, খিলগাঁও লোকো শেডে দুদকের অভিযান ৯-১০ ঘণ্টার উৎকণ্ঠার অবসান, বাবাকে ফিরে পেলেন মেঘলা মুক্তা শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে নিশ্চিত নন প্রতিমন্ত্রী নুর ফতুল্লার অগ্নিকাণ্ডে অসুস্থ শিক্ষার্থীদের সব পরীক্ষা বিনা মূল্যে রামেক পরিচালকের সঙ্গে বৈঠক করতে গিয়ে পুলিশ হেফাজতে ছাত্রলীগের সাবেক দুই নেতা সিরাজগঞ্জে রেললাইনে আগুনের ঘটনায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

রিজার্ভে স্বস্তি, ৩৭.৪১ বিলিয়ন ডলারে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার মজুত

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:২১:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৪ সময় দেখুন

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে কিছুটা স্বস্তির খবর পাওয়া গেছে। চলতি বছরের ১ সেপ্টেম্বর দেশের মোট বা গ্রস রিজার্ভ বেড়ে ৩৭ দশমিক ৪১ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ১ সেপ্টেম্বর পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩৭ হাজার ৪০৭ দশমিক ৪৬ মিলিয়ন মার্কিন ডলার।

আরও পড়ুনঃ  রোহিঙ্গা প্রত্যাবাসনে নিরাপত্তা ও অধিকার নিশ্চিতের তাগিদ আইনমন্ত্রীর

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ ইব্রাহিম মুন্সি এ তথ্য নিশ্চিত করেন।

তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাবপদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী, একই সময়ে দেশের রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩২ হাজার ৪৯৬ দশমিক ৬০ মিলিয়ন ডলার। অর্থাৎ বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভ প্রায় ৩২ দশমিক ৫০ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গত ২৪ আগস্ট দেশের গ্রস রিজার্ভ ছিল ৩৭ হাজার ৪৬৭ দশমিক ১৮ মিলিয়ন ডলার। ওই সময়ে বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ৩২ হাজার ৬১৬ দশমিক ৫০ মিলিয়ন ডলার।

আরও পড়ুনঃ  সুযোগের অভাবে কোনো শিশু-কিশোর পিছিয়ে না পড়ুক: ডা. জুবাইদা রহমান

এর আগে ২০ আগস্ট পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩৭ হাজার ৩৪৮ দশমিক ৪৩ মিলিয়ন ডলার। বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভ দাঁড়িয়েছিল ৩২ হাজার ৫৩২ দশমিক ৮৯ মিলিয়ন ডলারে।

আরও পড়ুনঃ  বাস-ট্রাকে আগুন দিয়ে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি মেনে নেবে না সরকার: শামা ওবায়েদ

এ ছাড়া ১৮ আগস্ট পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ছিল ৩৭ হাজার ২৪৫ দশমিক ০৬ মিলিয়ন ডলার। একই সময়ে বিপিএম-৬ হিসাব অনুযায়ী রিজার্ভের পরিমাণ ছিল ৩২ হাজার ৪৩৮ দশমিক ৯০ মিলিয়ন ডলার।

সাম্প্রতিক হিসাবগুলোতে রিজার্ভের অবস্থানে ওঠানামা দেখা গেলেও বর্তমানে বৈদেশিক মুদ্রার মজুত ৩৭ বিলিয়ন ডলারের ওপরে রয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

উচ্চশিক্ষায় কর্মমুখী পাঠ্যক্রম চালুর আহ্বান রাষ্ট্রপতির

রিজার্ভে স্বস্তি, ৩৭.৪১ বিলিয়ন ডলারে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার মজুত

আপডেটের সময়: ০৮:২১:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে কিছুটা স্বস্তির খবর পাওয়া গেছে। চলতি বছরের ১ সেপ্টেম্বর দেশের মোট বা গ্রস রিজার্ভ বেড়ে ৩৭ দশমিক ৪১ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ১ সেপ্টেম্বর পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩৭ হাজার ৪০৭ দশমিক ৪৬ মিলিয়ন মার্কিন ডলার।

আরও পড়ুনঃ  সুযোগের অভাবে কোনো শিশু-কিশোর পিছিয়ে না পড়ুক: ডা. জুবাইদা রহমান

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ ইব্রাহিম মুন্সি এ তথ্য নিশ্চিত করেন।

তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাবপদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী, একই সময়ে দেশের রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩২ হাজার ৪৯৬ দশমিক ৬০ মিলিয়ন ডলার। অর্থাৎ বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভ প্রায় ৩২ দশমিক ৫০ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গত ২৪ আগস্ট দেশের গ্রস রিজার্ভ ছিল ৩৭ হাজার ৪৬৭ দশমিক ১৮ মিলিয়ন ডলার। ওই সময়ে বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ৩২ হাজার ৬১৬ দশমিক ৫০ মিলিয়ন ডলার।

আরও পড়ুনঃ  ৭ নভেম্বর ১৯৭৫ বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তি রচিত হয়

এর আগে ২০ আগস্ট পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩৭ হাজার ৩৪৮ দশমিক ৪৩ মিলিয়ন ডলার। বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভ দাঁড়িয়েছিল ৩২ হাজার ৫৩২ দশমিক ৮৯ মিলিয়ন ডলারে।

আরও পড়ুনঃ  ব্রাহ্মণবাড়িয়ায় রেলপথ-সড়ক অবরোধ, বন্ধ দুই রুটের ট্রেন চলাচল