দৈনিক বিশ্বসংবাদ ডেস্ক | চট্টগ্রাম | ২৭ এপ্রিল ২০২৬
রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারালো বাংলাদেশ, সিরিজের প্রথম টি–টোয়েন্টিতে ৬ উইকেটের দাপুটে জয় ।
১৮৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে চাপের মুখে পড়ে বাংলাদেশ। ওপেনারদের ব্যর্থতার পাশাপাশি অধিনায়ক লিটন কুমার দাসও বড় ইনিংস খেলতে পারেননি। তবে মধ্য ও শেষ দিকে দুটি গুরুত্বপূর্ণ জুটিতে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নেয় স্বাগতিকরা।
এর মাধ্যমে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। একই সঙ্গে টি-টোয়েন্টিতে কিউইদের বিপক্ষে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের নতুন রেকর্ড গড়ল টাইগাররা।
প্রথমে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ২০ ওভারে ৮ উইকেটে ১৮২ রান করে। কেটেন ক্লার্ক ও ড্যান ক্লেভারের ৮৮ রানের জুটি দলকে বড় সংগ্রহে নিয়ে যায়। দুজনই ৫১ রান করে আউট হন। শেষ দিকে অধিনায়ক নিক কেলি ৩৯ রান করেন। বাংলাদেশের হয়ে রিশাদ হোসেন নেন ২ উইকেট।
১৮৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বাংলাদেশ বিপর্যয়ে পড়ে। ওপেনার সাইফ হাসান ১৭ ও তানজিদ হাসান তামিম ২০ রান করেন। অধিনায়ক লিটন দাস আউট হন ২১ রানে। ১০.১ ওভারে ৩ উইকেটে ৭৭ রান করে চাপে পড়ে দল।
তবে এরপর তাওহীদ হৃদয় ও পারভেজ হোসেন ইমনের দায়িত্বশীল ব্যাটিং ম্যাচে ফেরায় বাংলাদেশকে। শেষদিকে শামীম পাটোয়ারীর ঝড়ো ব্যাটিংয়ে সহজ হয়ে যায় লক্ষ্যমাত্রা। শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে স্বাগতিকরা।
এই জয়ের ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ।
প্রতিবেদকের নাম 






















