রোহিঙ্গা শরণার্থীদের বর্তমান পরিস্থিতি সরেজমিনে দেখতে কক্সবাজারে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। তার নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের মার্কিন প্রতিনিধি দল শুক্রবার (৩১ জুলাই) দুপুরে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শুরু করে।
দুপুর ১২টার দিকে কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরে পৌঁছে প্রতিনিধি দলটি ক্যাম্পের সার্বিক অবস্থা, মানবিক সহায়তা কার্যক্রম এবং শরণার্থীদের জীবনযাত্রার বিভিন্ন দিক সম্পর্কে খোঁজখবর নেয়।
এর আগে বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে ঢাকায় পৌঁছান সার্জিও গোর। পরে বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন তিনি।
বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী জানান, বর্তমান সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক শুরু থেকেই ইতিবাচক রয়েছে এবং তা আরও শক্তিশালী হচ্ছে। একই সঙ্গে রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্রের মানবিক সহায়তা আরও বাড়ানোর অনুরোধও জানানো হয়েছে।
তিন দিনের বাংলাদেশ সফরের অংশ হিসেবে শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন সার্জিও গোর। এরপরই শেষ হবে তার বাংলাদেশ সফর।
প্রতিবেদকের নাম 























