ঢাকা ১১:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

লারাকের হামলার জবাব, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের

দক্ষিণ ইরানের লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে জর্ডানে থাকা দুটি মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, ‘আগ্রাসীকে শাস্তি’ নামে পরিচালিত এ অভিযানে কিং হুসেইন ও আল আজরাক ঘাঁটিকে লক্ষ্য করা হয়।

রোববার (৩০ আগস্ট) ইরানের সংবাদ সংস্থাগুলোর প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি এসব তথ্য জানায়।

আরও পড়ুনঃ  মক্কা প্যাক্টে বাংলাদেশের যোগদানে সৌদি-তুরস্কের ইতিবাচক সাড়া

আইআরজিসির দাবি, হামলায় দুটি মার্কিন ঘাঁটির প্রযুক্তিগত ব্যবস্থা এবং যুদ্ধবিমান রাখার স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হলেও এখন পর্যন্ত কোনো ঘাঁটি থেকে হতাহতের খবর পাওয়া যায়নি।

ইরান জানিয়েছে, লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার প্রতিক্রিয়াতেই এ পাল্টা হামলা চালানো হয়েছে। ভবিষ্যতে ইরানের ওপর আবারও হামলা হলে আরও বড় ধরনের জবাব দেওয়া হবে বলেও সতর্ক করেছে আইআরজিসি।

এর আগে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছিলেন, লারাক দ্বীপে যেসব উৎক্ষেপণকারী স্থাপনায় হামলা চালানো হয়েছে, সেখান থেকে হরমুজ প্রণালির দিকে মাইন বহনকারী রকেট ছোড়ার প্রস্তুতি নেওয়া হচ্ছিল।

আরও পড়ুনঃ  কিয়েভের কাছে গোলাবারুদের গুদামে বিস্ফোরণ; নিরাপত্তা নিয়ে তদন্ত

জুলাইয়ের শেষের পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এটিই প্রথম বড় ধরনের হামলা-পাল্টা হামলার ঘটনা বলে জানা গেছে। এর মধ্য দিয়ে দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা নতুন করে বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এদিকে হরমুজ প্রণালিকে ঘিরেও ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, মার্কিন সামরিক সুরক্ষায় প্রণালিটি দিয়ে তেল পরিবহন হচ্ছে। অন্যদিকে ইরান বলছে, গুরুত্বপূর্ণ এই জলপথটি বন্ধ রয়েছে।

আরও পড়ুনঃ  এসএসসি ফল পুনর্নিরীক্ষণে রেকর্ড আবেদন, জমা পড়েছে প্রায় ১৩ লাখ খাতা

ইরানের ওপর চাপ বাড়াতে যুক্তরাষ্ট্র নতুন করে নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি প্রয়োজন হলে সামরিক শক্তি ব্যবহারের প্রস্তুতির কথা জানিয়েছে। বিপরীতে তেহরানও দীর্ঘমেয়াদি সংঘাতের জন্য প্রস্তুত থাকার ঘোষণা দিয়েছে। ফলে লারাক দ্বীপের হামলার পর পাল্টা হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

‘জুলাই সনদ চাইবেন, আবার বাস্তবায়নে সহযোগিতা করবেন না, দুইটা বিপরীতমুখী’

লারাকের হামলার জবাব, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের

আপডেটের সময়: ০৯:৫৪:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

দক্ষিণ ইরানের লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে জর্ডানে থাকা দুটি মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, ‘আগ্রাসীকে শাস্তি’ নামে পরিচালিত এ অভিযানে কিং হুসেইন ও আল আজরাক ঘাঁটিকে লক্ষ্য করা হয়।

রোববার (৩০ আগস্ট) ইরানের সংবাদ সংস্থাগুলোর প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি এসব তথ্য জানায়।

আরও পড়ুনঃ  লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট

আইআরজিসির দাবি, হামলায় দুটি মার্কিন ঘাঁটির প্রযুক্তিগত ব্যবস্থা এবং যুদ্ধবিমান রাখার স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হলেও এখন পর্যন্ত কোনো ঘাঁটি থেকে হতাহতের খবর পাওয়া যায়নি।

ইরান জানিয়েছে, লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার প্রতিক্রিয়াতেই এ পাল্টা হামলা চালানো হয়েছে। ভবিষ্যতে ইরানের ওপর আবারও হামলা হলে আরও বড় ধরনের জবাব দেওয়া হবে বলেও সতর্ক করেছে আইআরজিসি।

এর আগে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছিলেন, লারাক দ্বীপে যেসব উৎক্ষেপণকারী স্থাপনায় হামলা চালানো হয়েছে, সেখান থেকে হরমুজ প্রণালির দিকে মাইন বহনকারী রকেট ছোড়ার প্রস্তুতি নেওয়া হচ্ছিল।

আরও পড়ুনঃ  ব্রাহ্মণবাড়িয়ার বিরোধ মিটেছে, ‘ঘরের সমস্যা’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

জুলাইয়ের শেষের পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এটিই প্রথম বড় ধরনের হামলা-পাল্টা হামলার ঘটনা বলে জানা গেছে। এর মধ্য দিয়ে দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা নতুন করে বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এদিকে হরমুজ প্রণালিকে ঘিরেও ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, মার্কিন সামরিক সুরক্ষায় প্রণালিটি দিয়ে তেল পরিবহন হচ্ছে। অন্যদিকে ইরান বলছে, গুরুত্বপূর্ণ এই জলপথটি বন্ধ রয়েছে।

আরও পড়ুনঃ  কপ-১৭ ঘিরে চার দেশের সঙ্গে পরিবেশ ও জলবায়ু সহযোগিতার আলোচনা