Dhaka ০৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রাশিয়ায় ইউক্রেনীয় ড্রোন হামলায় কিশোরগঞ্জের যুবক নিহত, হাসপাতালে আহত বন্ধু অভিষিক্ত দুই ব্যাটারের জোড়া ফিফটিতে মিরপুর টেস্টে সুবিধাজনক অবস্থানে পাকিস্তান ঘুম থেকে ওঠেবেন কখন? বিষাক্ত জেলি দিয়ে নকল দুধ তৈরির কারখানা, কৃষক দল নেতার বাড়িতে অভিযান আসামে ভূমিকম্পে কাঁপল বাংলাদেশও রোববার থেকে শুরু হচ্ছে পুলিশ সপ্তাহ ২০২৬, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী লন্ডনে আবারও কাউন্সিলর নির্বাচিত জগন্নাথপুরের অজন্তা দেব রায় পুলিশকে মানবিক ও প্রযুক্তিনির্ভর বাহিনী হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি ইরানের খারগ দ্বীপের কাছে বিশাল এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে তেল নেইমারকে বিশ্বকাপে দেখতে চান মেসি, বললেন—“সে সবসময় সেরাদের একজন”

“লেঞ্জা লুকানোর কিছু নাই, কখনোই ছিল না”—তাসনিম জারার ফেসবুক স্ট্যাটাসে নতুন বিতর্ক

তাসনিম জারা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমির পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার পর সমালোচনার মুখে পড়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা।

শুক্রবার (৮ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি অতীত ও সাম্প্রতিক রাজনৈতিক অভিজ্ঞতা নিয়ে কথা বলেন। সেখানে তিনি লেখেন, রাজনৈতিক অবস্থান ও মতভিন্নতার কারণে তাকে বারবার ট্যাগিং ও হেনস্তার শিকার হতে হয়েছে।

আরও পড়ুনঃ  ঢাকার দুই সিটি করপোরেশনে ডিজিটাল পরিচয়পত্র পাচ্ছেন হকাররা

তাসনিম জারা দাবি করেন, ২০১৩ সালের শাহবাগ আন্দোলনের সময় একটি স্লোগানের বিরোধিতা করায় তাকে ‘জামায়াতের ছাত্রী সংস্থার প্রোডাক্ট’ হিসেবে আখ্যা দেওয়া হয়েছিল এবং তখন সামাজিক মাধ্যমে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়।

তিনি আরও অভিযোগ করেন, বর্তমানে ভিন্ন মত প্রকাশ করলেই কাউকে ‘শাহবাগী’, ‘বাম’, ‘ইসলামবিদ্বেষী’ বা ‘বিদেশি এজেন্ট’ হিসেবে চিহ্নিত করার প্রবণতা বেড়েছে, যা রাজনৈতিক সহনশীলতাকে ক্ষতিগ্রস্ত করছে।

আরও পড়ুনঃ  নারায়ণগঞ্জে অভিযানে মাদক, অস্ত্র ও নগদ টাকা উদ্ধার; আটক ১০

সাম্প্রতিক এক ঘটনায় ইমি নামের একজন ব্যক্তিকে নিয়ে পোস্ট শেয়ার করার পর থেকেই তাকে লক্ষ্য করে সমালোচনা ও অপপ্রচার বাড়ে বলেও উল্লেখ করেন তিনি। তার মতে, আইনের যথাযথ প্রয়োগ হলে ওই ব্যক্তির দীর্ঘদিন কারাগারে থাকার প্রয়োজন হতো না—এমন প্রশ্নও তিনি তোলেন।

আরও পড়ুনঃ  কুমিরের পেটে মিলল হোটেল ব্যবসায়ীর দেহাংশ, আতঙ্কে দক্ষিণ আফ্রিকা

স্ট্যাটাসে তিনি আরও বলেন, মতপার্থক্য থাকলেও কাউকে শত্রু হিসেবে দেখা উচিত নয় এবং সমাজে বিচারহীনতা ও রাজনৈতিক ট্যাগিংয়ের সংস্কৃতি বন্ধ হওয়া দরকার।

সবশেষে তিনি লেখেন, “মধ্যপন্থা মানে নীতিহীনতা নয়। মানুষকে তার পরিচয়ের লেবেলে নয়, তার কাজ ও যুক্তি দিয়ে বিচার করতে হবে।”

Tag :
জনপ্রিয় পোস্ট

রাশিয়ায় ইউক্রেনীয় ড্রোন হামলায় কিশোরগঞ্জের যুবক নিহত, হাসপাতালে আহত বন্ধু

“লেঞ্জা লুকানোর কিছু নাই, কখনোই ছিল না”—তাসনিম জারার ফেসবুক স্ট্যাটাসে নতুন বিতর্ক

আপডেটের সময়: ১১:৫৪:৪০ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমির পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার পর সমালোচনার মুখে পড়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা।

শুক্রবার (৮ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি অতীত ও সাম্প্রতিক রাজনৈতিক অভিজ্ঞতা নিয়ে কথা বলেন। সেখানে তিনি লেখেন, রাজনৈতিক অবস্থান ও মতভিন্নতার কারণে তাকে বারবার ট্যাগিং ও হেনস্তার শিকার হতে হয়েছে।

আরও পড়ুনঃ  যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীর জানাজা সম্পন্ন, মরদেহ দেশে ফিরছে শনিবার

তাসনিম জারা দাবি করেন, ২০১৩ সালের শাহবাগ আন্দোলনের সময় একটি স্লোগানের বিরোধিতা করায় তাকে ‘জামায়াতের ছাত্রী সংস্থার প্রোডাক্ট’ হিসেবে আখ্যা দেওয়া হয়েছিল এবং তখন সামাজিক মাধ্যমে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়।

তিনি আরও অভিযোগ করেন, বর্তমানে ভিন্ন মত প্রকাশ করলেই কাউকে ‘শাহবাগী’, ‘বাম’, ‘ইসলামবিদ্বেষী’ বা ‘বিদেশি এজেন্ট’ হিসেবে চিহ্নিত করার প্রবণতা বেড়েছে, যা রাজনৈতিক সহনশীলতাকে ক্ষতিগ্রস্ত করছে।

আরও পড়ুনঃ  ভারত ও চীনে বিশ্বকাপ সম্প্রচার অনিশ্চিত, কোটি দর্শকের সামনে বাধা তৈরি হতে পারে

সাম্প্রতিক এক ঘটনায় ইমি নামের একজন ব্যক্তিকে নিয়ে পোস্ট শেয়ার করার পর থেকেই তাকে লক্ষ্য করে সমালোচনা ও অপপ্রচার বাড়ে বলেও উল্লেখ করেন তিনি। তার মতে, আইনের যথাযথ প্রয়োগ হলে ওই ব্যক্তির দীর্ঘদিন কারাগারে থাকার প্রয়োজন হতো না—এমন প্রশ্নও তিনি তোলেন।

আরও পড়ুনঃ  প্রশাসনকে জনমুখী করার আহ্বান, আস্থা ও সেবার ওপর জোর তারেক রহমানের