ঢাকা ০৮:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
হাতিরঝিলে দিনে দুপুরে ‘শীর্ষ সন্ত্রাসী’ কাইল্লা পলাশকে গুলি ইরানি নৌবাহিনীর অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি যুক্তরাষ্ট্রের দাবি, ‘ইরানের নৌবাহিনীর অস্তিত্ব নেই, সত্যিই সাহসী হলে সামনে এসে দেখাক’ ফেসবুকে এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি সেবা, অনেকের স্ক্রিনে ভেসে উঠছে ‘Oops’ বার্তা মেটার সেবা বিভ্রাট: ফেসবুক, মেসেঞ্জার ও ইনস্টাগ্রামে বিশ্বব্যাপী সমস্যা বড় পতন এড়াল পুঁজিবাজার, সিএসইতে সূচক হ্রাস যুক্তরাষ্ট্রে ৩ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি, জ্বালানি সংকটে চাপ বাড়ছে টয়োটা ও ভক্সওয়াগেনকে টপকানোর লক্ষ্য বিওয়াইডির, বিনিয়োগকারীদের মধ্যে সংশয় রপ্তানিমুখী শিল্পে সহজ হচ্ছে বন্ড সুবিধা ও অডিট বাধ্যবাধকতা নির্বাচনি ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী বাজেট প্রণয়ন: পরিকল্পনা প্রতিমন্ত্রী বাজার স্থিতিশীল রাখতে ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কিনবে সরকার
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

শাকিরা-কেটি পেরিসহ তারকায় ঝলমলে বিশ্বকাপ উদ্বোধনী মঞ্চ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০২:৪০:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • ১৫ সময় দেখুন

বৃহস্পতিবার (১১ জুন) শুরু হচ্ছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া আসর ফুটবল বিশ্বকাপের নতুন অধ্যায়। এবার প্রথমবারের মতো তিনটি স্বাগতিক দেশে আলাদা আলাদা আয়োজনে অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠান।

মাঠের লড়াই শুরুর আগে সংগীত ও সাংস্কৃতিক পরিবেশনায় জমে উঠবে বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চ। এ আয়োজনে অংশ নিচ্ছেন বিশ্বখ্যাত তারকারা—শাকিরা, কেটি পেরি, লিসা, বার্না বয়, ম্যাডোনাসহ আরও অনেকে।

আরও পড়ুনঃ  টয়োটা ও ভক্সওয়াগেনকে টপকানোর লক্ষ্য বিওয়াইডির, বিনিয়োগকারীদের মধ্যে সংশয়

মেক্সিকো সিটিতে উদ্বোধনী দিনে স্বাগতিক মেক্সিকো মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার। ম্যাচের আগে স্টেডিয়ামে হবে বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজন, যেখানে মেক্সিকোর ঐতিহ্য ও আদিবাসী সংস্কৃতি তুলে ধরা হবে। সংগীত পরিবেশন করবেন শাকিরা ও বার্না বয়সহ একাধিক আন্তর্জাতিক তারকা।

আরও পড়ুনঃ  লাল কার্ডের ঝড়ে উত্তপ্ত ম্যাচ, ব্রাজিল নারী দলের ৮ লাল কার্ডের ঘটনা

পরদিন কানাডার টরন্টোতে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে নামবে স্বাগতিকরা। সেই ম্যাচকে ঘিরে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন অ্যালানিস মরিসেট, মাইকেল বুবল, নোরা ফাতেহি এবং বাংলাদেশি-মার্কিন ডিজে সঞ্জয়সহ আরও অনেকে।

একই দিনে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক দল। সেখানে উদ্বোধনী আয়োজনে পারফর্ম করবেন কেটি পেরি, ব্ল্যাকপিঙ্কের লিসা, আনিতা, রেমা ও অন্যান্য জনপ্রিয় শিল্পীরা।

আরও পড়ুনঃ  আজতেকায় ইতিহাসের ছোঁয়া, পেলে–ম্যারাডোনাকে বিশ্বকাপ উদ্বোধনে বিশেষ শ্রদ্ধা

বিশ্বকাপের ফাইনাল মঞ্চেও থাকছে চমক—শাকিরার পাশাপাশি ম্যাডোনা ও বিটিএস-এর পারফরম্যান্স।

তারকাখচিত এই আয়োজন ইতোমধ্যেই ফুটবল ও সংগীতপ্রেমীদের মধ্যে ব্যাপক উন্মাদনা তৈরি করেছে, যা এবারের বিশ্বকাপকে আরও বর্ণিল করে তুলবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

হাতিরঝিলে দিনে দুপুরে ‘শীর্ষ সন্ত্রাসী’ কাইল্লা পলাশকে গুলি

শাকিরা-কেটি পেরিসহ তারকায় ঝলমলে বিশ্বকাপ উদ্বোধনী মঞ্চ

আপডেটের সময়: ০২:৪০:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

বৃহস্পতিবার (১১ জুন) শুরু হচ্ছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া আসর ফুটবল বিশ্বকাপের নতুন অধ্যায়। এবার প্রথমবারের মতো তিনটি স্বাগতিক দেশে আলাদা আলাদা আয়োজনে অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠান।

মাঠের লড়াই শুরুর আগে সংগীত ও সাংস্কৃতিক পরিবেশনায় জমে উঠবে বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চ। এ আয়োজনে অংশ নিচ্ছেন বিশ্বখ্যাত তারকারা—শাকিরা, কেটি পেরি, লিসা, বার্না বয়, ম্যাডোনাসহ আরও অনেকে।

আরও পড়ুনঃ  টয়োটা ও ভক্সওয়াগেনকে টপকানোর লক্ষ্য বিওয়াইডির, বিনিয়োগকারীদের মধ্যে সংশয়

মেক্সিকো সিটিতে উদ্বোধনী দিনে স্বাগতিক মেক্সিকো মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার। ম্যাচের আগে স্টেডিয়ামে হবে বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজন, যেখানে মেক্সিকোর ঐতিহ্য ও আদিবাসী সংস্কৃতি তুলে ধরা হবে। সংগীত পরিবেশন করবেন শাকিরা ও বার্না বয়সহ একাধিক আন্তর্জাতিক তারকা।

আরও পড়ুনঃ  ফিলিপিন্সে শক্তিশালী ভূমিকম্পে ৩ জনের মৃত্যু

পরদিন কানাডার টরন্টোতে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে নামবে স্বাগতিকরা। সেই ম্যাচকে ঘিরে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন অ্যালানিস মরিসেট, মাইকেল বুবল, নোরা ফাতেহি এবং বাংলাদেশি-মার্কিন ডিজে সঞ্জয়সহ আরও অনেকে।

একই দিনে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক দল। সেখানে উদ্বোধনী আয়োজনে পারফর্ম করবেন কেটি পেরি, ব্ল্যাকপিঙ্কের লিসা, আনিতা, রেমা ও অন্যান্য জনপ্রিয় শিল্পীরা।

আরও পড়ুনঃ  আইসল্যান্ডকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা