ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
যুদ্ধ-ধ্বংসযজ্ঞেও থামেনি কোরআন হিফজ, গাজায় ১ হাজার হাফেজ-হাফেজাকে সংবর্ধনা দৌলতপুর সাব-রেজিস্ট্রি অফিসে ঘুষ ছাড়া সেবা মেলে না, দুর্নীতির অভিযোগ কুমিল্লায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১২ দোকান আজ বিশ্ব ডায়াবেটিস দিবস, সচেতনতা ও প্রতিরোধে নানা কর্মসূচি রেইন্ডার্সের হ্যাটট্রিকে গ্রিসকে ৭ গোলের বিশাল ব্যবধানে হারাল নেদারল্যান্ডস খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২৮ ডিসেম্বর নাগরিক স্মরণসভা টানা পঞ্চম দফায় কমল সোনার দাম, ভরি এখন ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা গিনিতে স্বর্ণের খনি বন্ধের প্রতিবাদে সংঘর্ষ, নিহত ১০ শ্রমিক অসন্তোষের জেরে আশুলিয়ায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৪০ পোশাক কারখানা যোগাযোগব্যবস্থার বিপর্যয়ে অচল যুক্তরাষ্ট্রের আকাশপথ, ৪ ঘণ্টা পর স্বাভাবিক ফ্লাইট
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী

দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি পরীক্ষা আয়োজনকে কেন্দ্র করে দেশজুড়ে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জরুরি বৈঠক করেছেন শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদ অধিবেশন চলাকালে বিরতির সময় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। তবে বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে সরকারিভাবে কোনো বক্তব্য দেওয়া হয়নি।

আরও পড়ুনঃ  গাজায় নাসের মেডিকেল কমপ্লেক্সে ইসরাইলি বিমান হামলা, নিহত ৬; মোট প্রাণহানি ১১

এদিকে, বন্যা, জলাবদ্ধতা ও প্রতিকূল আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত এবং শিক্ষামন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলনে নামেন পরীক্ষার্থীরা।

রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে বেলা সাড়ে ১১টার পর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা জড়ো হয়ে সড়ক অবরোধ করেন। পরে ধানমন্ডি থেকে নিউমার্কেটমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। একই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতেও শিক্ষার্থীরা বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন।

বিকেল পৌনে ৫টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে ঢাকা সিটি কলেজের পরীক্ষার্থী মো. মিরাজ হোসেন শিক্ষামন্ত্রীকে সন্ধ্যা ৬টার মধ্যে পদত্যাগ এবং জাতির কাছে ক্ষমা চাওয়ার আলটিমেটাম ঘোষণা করেন।

আরও পড়ুনঃ  কপ-৩১ সম্মেলনে খলিলুর রহমানের তিন অগ্রাধিকার

তিনি বলেন, “আজ সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে এবং তার অসংগতিপূর্ণ বক্তব্যের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে হবে।”

শিক্ষার্থীদের দাবির মধ্যে আরও রয়েছে—

  • ১৩ জুলাই প্রতিকূল পরিবেশে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা পুনরায় আয়োজন।
  • বুধবারের নির্ধারিত পরীক্ষা স্থগিত করে নতুন রুটিন প্রকাশ।
  • প্রশ্নপত্রের মান আরও শিক্ষার্থীবান্ধব করা।
আরও পড়ুনঃ   সারের ডিলার নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগে উত্তাল সংসদ, জবাবে নতুন মন্ত্রী—‘পাঠশালার ছাত্রছাত্রী বানাব কেন?’

বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা “দফা এক, দাবি এক—মিলনের পদত্যাগ”, “ভোগান্তির দায় নিতে হবে” এবং **”বন্যা-জলাবদ্ধতায় পরীক্ষা নয়”**সহ বিভিন্ন স্লোগান দেন। তাদের হাতে পরীক্ষা স্থগিত, পুনঃপরীক্ষা এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিসংবলিত বিভিন্ন প্ল্যাকার্ডও দেখা যায়।

শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষামন্ত্রীর এই জরুরি বৈঠক রাজনৈতিক ও শিক্ষাঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে। তবে বৈঠক শেষে পরীক্ষা কিংবা শিক্ষার্থীদের দাবির বিষয়ে এখনো সরকারিভাবে কোনো সিদ্ধান্ত বা আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

যুদ্ধ-ধ্বংসযজ্ঞেও থামেনি কোরআন হিফজ, গাজায় ১ হাজার হাফেজ-হাফেজাকে সংবর্ধনা

শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী

আপডেটের সময়: ০৬:২৮:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি পরীক্ষা আয়োজনকে কেন্দ্র করে দেশজুড়ে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জরুরি বৈঠক করেছেন শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদ অধিবেশন চলাকালে বিরতির সময় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। তবে বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে সরকারিভাবে কোনো বক্তব্য দেওয়া হয়নি।

আরও পড়ুনঃ  আল্লাহর কাছে দোয়া বান্দার শ্রেষ্ঠ ইবাদত, ক্ষমা ও কল্যাণ লাভের অন্যতম মাধ্যম