ঢাকা ০৬:১২ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

“শিক্ষার্থীদের জন্য বিদ্যুৎচালিত বাস চালুর পরিকল্পনা সরকারের”

শিক্ষার্থীদের পরিবহনে বিদ্যুৎচালিত বাস চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (৫ মে) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, বৈশ্বিক বিশেষ করে মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে এখনো কিছুটা উদ্বেগ রয়েছে। যেকোনো সময় পরিস্থিতির অবনতি হতে পারে। তবে দেশে বর্তমানে প্রয়োজনীয় জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

আরও পড়ুনঃ  কপ৩১ সম্মেলনে ঋণ নয়, অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়ন চাইবে বাংলাদেশ

ডা. জাহেদ উর রহমান আরও জানান, জ্বালানি ব্যবহারের চাপ কমাতে সরকার বিদ্যুৎচালিত বাস চালুর উদ্যোগ নিয়েছে। প্রাথমিকভাবে এসব বাস শিক্ষার্থীদের পরিবহনের জন্য ব্যবহার করা হবে।

এদিকে সম্প্রতি এনবিআর একটি প্রজ্ঞাপন জারি করে জানিয়েছে, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবহনের জন্য ব্যবহৃত ইলেকট্রিক বাস আমদানিতে সব ধরনের শুল্ক ও কর—যেমন কাস্টমস ডিউটি, ভ্যাট, সম্পূরক শুল্ক এবং অগ্রিম কর—থেকে অব্যাহতি দেওয়া হবে।

আরও পড়ুনঃ  শাহজালালে ৩২ লাখ টাকার পণ্য জব্দ, রয়েছে ৯০টি ভেপ

প্রজ্ঞাপনে আরও বলা হয়, এসব বাসে ‘স্কুল’, ‘কলেজ’ বা ‘স্টুডেন্ট বাস’ লেখা স্পষ্টভাবে থাকতে হবে এবং বাসের রঙ অবশ্যই হলুদ হতে হবে। আমদানির আবেদন জমা দিলে ১০ কার্যদিবসের মধ্যে তা নিষ্পত্তি করা হবে।

আরও পড়ুনঃ  খাদ্য অপচয় রোধে সমন্বিত জাতীয় কৌশল গ্রহণের আহ্বান খাদ্যমন্ত্রীর

সরকারের এ উদ্যোগের ফলে শিক্ষার্থীদের পরিবহন ব্যবস্থা আরও আধুনিক ও সাশ্রয়ী হবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে যানজট কমা, জ্বালানি সাশ্রয় এবং পরিবহন ব্যয় হ্রাসের মতো সুবিধাও মিলবে বলে মনে করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

“শিক্ষার্থীদের জন্য বিদ্যুৎচালিত বাস চালুর পরিকল্পনা সরকারের”

আপডেটের সময়: ১২:১৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬

শিক্ষার্থীদের পরিবহনে বিদ্যুৎচালিত বাস চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (৫ মে) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, বৈশ্বিক বিশেষ করে মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে এখনো কিছুটা উদ্বেগ রয়েছে। যেকোনো সময় পরিস্থিতির অবনতি হতে পারে। তবে দেশে বর্তমানে প্রয়োজনীয় জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

আরও পড়ুনঃ  মিশিগানে সিনেট নির্বাচনে এগিয়ে আবদুল এল-সাইয়েদ

ডা. জাহেদ উর রহমান আরও জানান, জ্বালানি ব্যবহারের চাপ কমাতে সরকার বিদ্যুৎচালিত বাস চালুর উদ্যোগ নিয়েছে। প্রাথমিকভাবে এসব বাস শিক্ষার্থীদের পরিবহনের জন্য ব্যবহার করা হবে।

এদিকে সম্প্রতি এনবিআর একটি প্রজ্ঞাপন জারি করে জানিয়েছে, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবহনের জন্য ব্যবহৃত ইলেকট্রিক বাস আমদানিতে সব ধরনের শুল্ক ও কর—যেমন কাস্টমস ডিউটি, ভ্যাট, সম্পূরক শুল্ক এবং অগ্রিম কর—থেকে অব্যাহতি দেওয়া হবে।

আরও পড়ুনঃ  ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস সংকট: অফিসগামীদের ভোগান্তির চরম রূপ

প্রজ্ঞাপনে আরও বলা হয়, এসব বাসে ‘স্কুল’, ‘কলেজ’ বা ‘স্টুডেন্ট বাস’ লেখা স্পষ্টভাবে থাকতে হবে এবং বাসের রঙ অবশ্যই হলুদ হতে হবে। আমদানির আবেদন জমা দিলে ১০ কার্যদিবসের মধ্যে তা নিষ্পত্তি করা হবে।

আরও পড়ুনঃ  গভীর রাতে শেকৃবি ক্যাম্পাসে পরপর দুই ককটেল বিস্ফোরণ