ঢাকা ০৬:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

শিক্ষার্থীদের প্রতি বছর অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

প্রতি বর্ষা মৌসুমে দেশের প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, পরিবেশ রক্ষা এবং সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই।

সোমবার (২৯ জুন) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে একটি নিমগাছের চারা রোপণের মাধ্যমে সারাদেশের ২৯ হাজারের বেশি মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুনঃ  জকসুর ভিপি-জিএস-এজিএসের বিরুদ্ধে শিক্ষক হেনস্তার অভিযোগ, শাস্তি দাবি ছাত্রদলের

এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্যে তিনি সৌদি আরবের আরাফাত ময়দানে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান লাগানো নিমগাছের স্মৃতিচারণ করেন। প্রধানমন্ত্রী বলেন, আরাফাতে জিয়াউর রহমানের রোপণ করা নিমগাছগুলো স্থানীয়ভাবে ‘জিয়া ট্রি’ নামে পরিচিত।

আরও পড়ুনঃ  জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত করার দাবি: নাহিদ ইসলাম

বৃক্ষরোপণের পরিবেশগত ও সামাজিক গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী শিক্ষকদেরও শিক্ষার্থীদের গাছ লাগাতে উৎসাহিত করার আহ্বান জানান। তিনি বলেন, প্রতিবছর একটি করে গাছ লাগানোর অভ্যাস গড়ে উঠলে দেশ আরও সবুজ ও পরিবেশবান্ধব হয়ে উঠবে।

এর আগে অনুষ্ঠানে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)-এর গার্ড অব অনার গ্রহণ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দুর্যোগ মোকাবিলা ও জনসেবামূলক কর্মকাণ্ডে বিএনসিসির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণে জেলা ও উপজেলা পর্যায়ে সংগঠনটির কার্যক্রম আরও সম্প্রসারণে সরকার ইতোমধ্যে উদ্যোগ নিয়েছে।

আরও পড়ুনঃ  বিয়ের দাওয়াতে মাংস কম, আপত্তি থেকে সংঘর্ষে আহত ৩

প্রধানমন্ত্রী আরও জানান, সময়োপযোগী প্রশিক্ষণ নিশ্চিত করতে বিএনসিসির সক্ষমতা বৃদ্ধিতে সরকার প্রয়োজনীয় বিনিয়োগ করবে।

I prefer
T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

শিক্ষার্থীদের প্রতি বছর অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

আপডেটের সময়: ০৪:০৩:০১ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

প্রতি বর্ষা মৌসুমে দেশের প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, পরিবেশ রক্ষা এবং সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই।

সোমবার (২৯ জুন) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে একটি নিমগাছের চারা রোপণের মাধ্যমে সারাদেশের ২৯ হাজারের বেশি মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুনঃ  জকসুর ভিপি-জিএস-এজিএসের বিরুদ্ধে শিক্ষক হেনস্তার অভিযোগ, শাস্তি দাবি ছাত্রদলের

এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্যে তিনি সৌদি আরবের আরাফাত ময়দানে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান লাগানো নিমগাছের স্মৃতিচারণ করেন। প্রধানমন্ত্রী বলেন, আরাফাতে জিয়াউর রহমানের রোপণ করা নিমগাছগুলো স্থানীয়ভাবে ‘জিয়া ট্রি’ নামে পরিচিত।

আরও পড়ুনঃ  ‘৫ আগস্ট বিজয় ও গণতন্ত্র পুনরুদ্ধারের দিন’

বৃক্ষরোপণের পরিবেশগত ও সামাজিক গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী শিক্ষকদেরও শিক্ষার্থীদের গাছ লাগাতে উৎসাহিত করার আহ্বান জানান। তিনি বলেন, প্রতিবছর একটি করে গাছ লাগানোর অভ্যাস গড়ে উঠলে দেশ আরও সবুজ ও পরিবেশবান্ধব হয়ে উঠবে।

এর আগে অনুষ্ঠানে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)-এর গার্ড অব অনার গ্রহণ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দুর্যোগ মোকাবিলা ও জনসেবামূলক কর্মকাণ্ডে বিএনসিসির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণে জেলা ও উপজেলা পর্যায়ে সংগঠনটির কার্যক্রম আরও সম্প্রসারণে সরকার ইতোমধ্যে উদ্যোগ নিয়েছে।

আরও পড়ুনঃ  সিলেটে শিশু ফাহিমা হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড