বাংলাদেশে শিশু ও নারীদের ওপর সহিংসতা, ধর্ষণ ও হত্যার ঘটনা বেড়ে যাওয়ায় গভীর উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ।
সংস্থাটির মতে, যে স্থানগুলো শিশুদের জন্য সবচেয়ে নিরাপদ হওয়ার কথা—সেই স্কুল, বাড়ি ও আশপাশের পরিবেশেই তারা সহিংসতার শিকার হচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক।
ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স এক বিবৃতিতে বলেন, ২০২৬ সালের শুরু থেকে দেশটিতে নারী ও শিশুদের বিরুদ্ধে যৌন ও শারীরিক সহিংসতার ঘটনা বাড়ার প্রবণতা দেখা যাচ্ছে। এটি শিশু সুরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করার জরুরি প্রয়োজনীয়তাকে সামনে এনেছে।
তিনি আরও বলেন, অপরাধীদের বিচারে শিথিলতা বা বিচারহীনতার সংস্কৃতি বন্ধ না হলে সহিংসতা নিয়ন্ত্রণ করা কঠিন হবে। পাশাপাশি শিশু-বান্ধব পুলিশিং, দ্রুত বিচার ব্যবস্থা, এবং সামাজিক সুরক্ষা কাঠামো আরও কার্যকর করার ওপর জোর দেন তিনি।
ইউনিসেফ নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে, কোনো ধরনের সহিংসতা ঘটলে তা গোপন না রেখে ১০৯৮ শিশু হেল্পলাইনের মাধ্যমে দ্রুত রিপোর্ট করতে।
সংস্থাটি আরও সতর্ক করে বলেছে, ভুক্তভোগী শিশু বা পরিবারের ছবি, ভিডিও বা পরিচয় প্রকাশ করা তাদের জন্য নতুন করে মানসিক ক্ষতির কারণ হতে পারে, তাই এসব তথ্য শেয়ার না করার আহ্বান জানানো হয়েছে।
সবশেষে ইউনিসেফ সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে বলেছে, প্রতিটি শিশুর নিরাপদ পরিবেশে বাঁচা, শেখা ও বেড়ে ওঠার অধিকার নিশ্চিত করা জরুরি।
প্রতিবেদকের নাম 


























