ঢাকা ০৩:২২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
‘বিশ্বকাপ কোনো পণ্য নয়, ফুটবল বিক্রির অধিকার ফিফার নেই’: উয়েফা চীনে ভয়াবহ ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৪১ ভিনিসিয়ুসকে দলে টানতে প্রস্তুত আর্সেনাল, চুক্তি বাড়াতে মরিয়া রিয়াল মাদ্রিদ বিপিএল না হলে বড় ক্ষতির আশঙ্কা তাওহীদ হৃদয়ের সময়মতো সিদ্ধান্ত না নেওয়ায় শিল্পখাতে গ্যাস সংকট: বিটিএমএ সভাপতি, সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর আইএমএফের সবুজসংকেত পেলেই নবম পে স্কেল ঘোষণা সিআইডির নতুন প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ হোছাইন শিক্ষক সংকটে ব্যাহত পাঠদান, বিপাকে বরগুনার দুই সরকারি স্কুলের শিক্ষার্থীরা আকাশ প্রতিরক্ষা জোরদারে চীনের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র সংগ্রহের উদ্যোগ ইরানের হবিগঞ্জে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা এনসিপির, মৌলভীবাজারের পদযাত্রা স্থগিত
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি: বঙ্গভবন সূত্রের দাবি

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:০৬:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • ১৮ সময় দেখুন

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়ে জোর আলোচনা চলছে। বঙ্গভবন সূত্রের বরাতে জানা গেছে, তিনি স্বাস্থ্যগত কারণ দেখিয়ে আগামীকাল শুক্রবার (২৪ জুলাই) জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিতে পারেন।

যদিও এ বিষয়ে এখনো রাষ্ট্রপতির কার্যালয় থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে নানা ধরনের প্রতিবেদন প্রকাশিত হয়েছে। বেশ কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিএনপি সরকারের পক্ষ থেকে মৌখিকভাবে তাকে পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছে। তবে এ দাবি অস্বীকার করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, তার দলের পক্ষ থেকে এ ধরনের কোনো অনুরোধ করা হয়নি।

আরও পড়ুনঃ  এলএনজি টার্মিনালের ত্রুটিতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তিতে শিল্প ও সাধারণ মানুষ

২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই আওয়ামী লীগ আমলে দায়িত্ব পাওয়া রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদে থাকা না-থাকা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়। সে সময় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জামায়াতসহ কয়েকটি রাজনৈতিক দল ও সংগঠন রাষ্ট্রপতির অপসারণের দাবি তুললেও বিএনপি সে দাবির সঙ্গে একমত হয়নি।

আরও পড়ুনঃ  মতিঝিলে পেট্রোল বোমা নিক্ষেপ

সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি যদি দায়িত্ব পালন করতে অপারগ হন বা পদত্যাগ করতে চান, তাহলে তাকে জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিতে হয়। রাষ্ট্রপতির পদ শূন্য হলে স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন এবং ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের সাংবিধানিক প্রক্রিয়া সম্পন্ন হবে।

আরও পড়ুনঃ  আপত্তি উপেক্ষা করে আবারও জাতিসংঘের মানবাধিকার প্রধান ফলকার তুর্ক

উল্লেখ্য: রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগের বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। ফলে এ সংক্রান্ত তথ্য সরকারি ঘোষণার মাধ্যমে নিশ্চিত হওয়ার অপেক্ষায় রয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

‘বিশ্বকাপ কোনো পণ্য নয়, ফুটবল বিক্রির অধিকার ফিফার নেই’: উয়েফা

শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি: বঙ্গভবন সূত্রের দাবি

আপডেটের সময়: ০৮:০৬:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়ে জোর আলোচনা চলছে। বঙ্গভবন সূত্রের বরাতে জানা গেছে, তিনি স্বাস্থ্যগত কারণ দেখিয়ে আগামীকাল শুক্রবার (২৪ জুলাই) জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিতে পারেন।

যদিও এ বিষয়ে এখনো রাষ্ট্রপতির কার্যালয় থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে নানা ধরনের প্রতিবেদন প্রকাশিত হয়েছে। বেশ কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিএনপি সরকারের পক্ষ থেকে মৌখিকভাবে তাকে পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছে। তবে এ দাবি অস্বীকার করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, তার দলের পক্ষ থেকে এ ধরনের কোনো অনুরোধ করা হয়নি।

আরও পড়ুনঃ  অস্ত্র সংকটে ইরানে হামলা স্থগিত? যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত ঘিরে ভিন্ন তথ্য

২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই আওয়ামী লীগ আমলে দায়িত্ব পাওয়া রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদে থাকা না-থাকা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়। সে সময় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জামায়াতসহ কয়েকটি রাজনৈতিক দল ও সংগঠন রাষ্ট্রপতির অপসারণের দাবি তুললেও বিএনপি সে দাবির সঙ্গে একমত হয়নি।

আরও পড়ুনঃ  আপত্তি উপেক্ষা করে আবারও জাতিসংঘের মানবাধিকার প্রধান ফলকার তুর্ক

সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি যদি দায়িত্ব পালন করতে অপারগ হন বা পদত্যাগ করতে চান, তাহলে তাকে জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিতে হয়। রাষ্ট্রপতির পদ শূন্য হলে স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন এবং ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের সাংবিধানিক প্রক্রিয়া সম্পন্ন হবে।

আরও পড়ুনঃ  বন্যার বিরতির পর চট্টগ্রাম বোর্ডে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অনুপস্থিত ১,৮২৫ পরীক্ষার্থী