ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
আইনি খরচ জোগাতে ফের মাদক ব্যবসায়, ১৪৭ ইয়াবাসহ ‘টোয়েন্টি জসিম’ গ্রেপ্তার একদিনের ছুটি নিলেই টানা ৪ দিনের অবকাশ, মিলাদুন্নবীতে সরকারি ছুটি প্রতিটি ইউনিয়নে ‘হেলথ হাব’, স্বাস্থ্যসেবায় বড় পরিবর্তনের পরিকল্পনা থাইল্যান্ডের দক্ষিণে একযোগে ৫০টির বেশি স্থানে অগ্নিসংযোগ ও ককটেল হামলা বিশেষজ্ঞ চিকিৎসকদের তথ্য সংগ্রহ করে ডলারে চাঁদা দাবি, গ্রেপ্তার ৪ রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত দায়িত্ব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী পাওনা টাকার চাপে অটোরিকশা ছিনতাই, চালক হত্যায় গ্রেপ্তার ২ পুলিশের পাঁচ কর্মকর্তাকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি ভবন নির্মাণে আইন ভাঙার সুযোগ আর থাকছে না: গৃহায়নমন্ত্রী মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেটের অভিযোগ, সরকারের বিরুদ্ধে জামায়াতের ক্ষোভ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

শুধু ভবন নয়, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে: ডেপুটি স্পিকার

নেত্রকোণার দুর্গাপুরে বৃত্তিপ্রাপ্ত ও এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের জন্য শুধু অবকাঠামো নির্মাণের পাশাপাশি মানসম্মত শিক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোণা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।

রোববার (২৩ আগস্ট) দুপুরে বিরিশিরি কালচারাল একাডেমির মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে এবতেদায়ি পঞ্চম শ্রেণি, অষ্টম শ্রেণি সমমান জুনিয়র বৃত্তিপ্রাপ্ত এবং এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।

আরও পড়ুনঃ  ইউক্রেনকে পুতিনের হুঁশিয়ারি: ‘প্যান্ডোরার বাক্স খুলেছ, এবার পাল্টা জবাব’

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, শিক্ষার মানোন্নয়নের জন্য শুধু নতুন ভবন নির্মাণ করলেই হবে না। শিক্ষার্থীরা যাতে প্রকৃত অর্থে মানসম্মত শিক্ষা লাভ করতে পারে, সেটিও নিশ্চিত করতে হবে।

আরও পড়ুনঃ  নিম্নচাপ ও ভারি বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাস

তিনি শিক্ষকদের আরও দায়িত্বশীল ও আন্তরিকভাবে পাঠদান করার আহ্বান জানান। পাশাপাশি শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে প্রয়োজনীয় পরিবেশ তৈরির ওপর গুরুত্ব দেন তিনি।

দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ সাদাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুনমুন জাহান লিজা, দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার সাকের আহমেদ এবং উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভূঁইয়া।

আরও পড়ুনঃ  বিপদ কাটিয়ে দক্ষিণ আফ্রিকায় হার এড়াল বাংলাদেশ ‘এ’ দল

অনুষ্ঠানে এবতেদায়ি পঞ্চম শ্রেণি ও অষ্টম শ্রেণি সমমান জুনিয়র বৃত্তিপ্রাপ্ত এবং এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী মোট ৭৬ জন শিক্ষার্থীকে কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য সংবর্ধনা দেওয়া হয়।

এ সময় বক্তারা শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে নিজেদের যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

আইনি খরচ জোগাতে ফের মাদক ব্যবসায়, ১৪৭ ইয়াবাসহ ‘টোয়েন্টি জসিম’ গ্রেপ্তার

শুধু ভবন নয়, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে: ডেপুটি স্পিকার

আপডেটের সময়: ০৬:২৮:৪১ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬

নেত্রকোণার দুর্গাপুরে বৃত্তিপ্রাপ্ত ও এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের জন্য শুধু অবকাঠামো নির্মাণের পাশাপাশি মানসম্মত শিক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোণা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।

রোববার (২৩ আগস্ট) দুপুরে বিরিশিরি কালচারাল একাডেমির মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে এবতেদায়ি পঞ্চম শ্রেণি, অষ্টম শ্রেণি সমমান জুনিয়র বৃত্তিপ্রাপ্ত এবং এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।

আরও পড়ুনঃ  ইউক্রেনকে পুতিনের হুঁশিয়ারি: ‘প্যান্ডোরার বাক্স খুলেছ, এবার পাল্টা জবাব’

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, শিক্ষার মানোন্নয়নের জন্য শুধু নতুন ভবন নির্মাণ করলেই হবে না। শিক্ষার্থীরা যাতে প্রকৃত অর্থে মানসম্মত শিক্ষা লাভ করতে পারে, সেটিও নিশ্চিত করতে হবে।

আরও পড়ুনঃ  বিপদ কাটিয়ে দক্ষিণ আফ্রিকায় হার এড়াল বাংলাদেশ ‘এ’ দল

তিনি শিক্ষকদের আরও দায়িত্বশীল ও আন্তরিকভাবে পাঠদান করার আহ্বান জানান। পাশাপাশি শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে প্রয়োজনীয় পরিবেশ তৈরির ওপর গুরুত্ব দেন তিনি।

দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ সাদাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুনমুন জাহান লিজা, দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার সাকের আহমেদ এবং উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভূঁইয়া।

আরও পড়ুনঃ  জনগণকে যে কথা দিয়েছি, তা আগে রাখতে হবে: আবদুস সালাম