ঢাকা ১২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

শুভশ্রীর পর ইধিকার সঙ্গে দেবের নতুন রসায়ন, ‘ইলিশ চন্দনা’য় জমজমাট জুটি

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:৫২:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • ৪ সময় দেখুন

টালিউডের জনপ্রিয় অভিনেতা দেব ও অভিনেত্রী ইধিকা পাল আবারও পর্দায় জুটি বেঁধে আলোচনায় এসেছেন। আসন্ন সিনেমা ‘দেশু ৭’-এর আইটেম গান ‘ইলিশ চন্দনা’য় তাদের রোম্যান্টিক রসায়ন দর্শকদের নজর কেড়েছে।

দুর্গাপূজার আবহ আরও জমিয়ে তুলতে আগেভাগেই গানটি প্রকাশ করেছে দেবের প্রযোজনা প্রতিষ্ঠান ‘দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস’। মুক্তির পর থেকেই গানটি নিয়ে ওপার বাংলার দর্শক-শ্রোতাদের মধ্যে তৈরি হয়েছে উচ্ছ্বাস।

আরও পড়ুনঃ  সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় আরও দুজন গ্রেপ্তার

গানটির দৃশ্যে দেব ও ইধিকার একাধিক রোম্যান্টিক মুহূর্ত দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও গানটির বিভিন্ন দৃশ্যের ছবি প্রকাশ করেছেন দেব। গঙ্গাবক্ষে ধারণ করা উচ্চশক্তির এই গানে তাদের পাশাপাশি নজর কেড়েছেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যও।

এর আগে দেবের ‘খাদান’ সিনেমার ‘কিশোরী’ গানে একসঙ্গে নেচেছিলেন দেব ও ইধিকা। সেই গানেও তাদের পারফরম্যান্স দর্শকদের মধ্যে সাড়া ফেলেছিল। এবার ‘ইলিশ চন্দনা’য় ফের একসঙ্গে দেখা গেল এই জুটিকে।

আরও পড়ুনঃ  নারায়ণগঞ্জে দোকানে ডাকাতি, দেশীয় অস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার

এদিকে, কয়েক দিন ধরে ‘দেশু ৭’ সিনেমা নিয়ে দেব ও শুভশ্রী গাঙ্গুলীর রোম্যান্টিক ছবি প্রকাশ্যে আসায় আলোচনায় ছিল তাদের পর্দার রসায়ন। সেই আবহের মধ্যেই ইধিকার সঙ্গে দেবের নতুন গান প্রকাশ পাওয়ায় দুই জুটিকে ঘিরে দর্শকদের আগ্রহ আরও বেড়েছে।

আরও পড়ুনঃ  আদাবরে পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ৪

তবে দেব-শুভশ্রীর ঘনিষ্ঠ ছবিগুলো সিনেমার প্রচারের অংশ হিসেবেই প্রকাশ করা হচ্ছে বলে মনে করছেন কেউ কেউ। অন্যদিকে ‘ইলিশ চন্দনা’কে নির্মাতারা দুর্গাপূজার উৎসবমুখর গান হিসেবে সামনে এনেছেন। গানটি ইতোমধ্যে দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলেছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১

শুভশ্রীর পর ইধিকার সঙ্গে দেবের নতুন রসায়ন, ‘ইলিশ চন্দনা’য় জমজমাট জুটি

আপডেটের সময়: ১০:৫২:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

টালিউডের জনপ্রিয় অভিনেতা দেব ও অভিনেত্রী ইধিকা পাল আবারও পর্দায় জুটি বেঁধে আলোচনায় এসেছেন। আসন্ন সিনেমা ‘দেশু ৭’-এর আইটেম গান ‘ইলিশ চন্দনা’য় তাদের রোম্যান্টিক রসায়ন দর্শকদের নজর কেড়েছে।

দুর্গাপূজার আবহ আরও জমিয়ে তুলতে আগেভাগেই গানটি প্রকাশ করেছে দেবের প্রযোজনা প্রতিষ্ঠান ‘দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস’। মুক্তির পর থেকেই গানটি নিয়ে ওপার বাংলার দর্শক-শ্রোতাদের মধ্যে তৈরি হয়েছে উচ্ছ্বাস।

আরও পড়ুনঃ  মধ্যরাতে ছাপাখানায় শিক্ষামন্ত্রী, যাচাই করলেন নতুন বইয়ের মান

গানটির দৃশ্যে দেব ও ইধিকার একাধিক রোম্যান্টিক মুহূর্ত দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও গানটির বিভিন্ন দৃশ্যের ছবি প্রকাশ করেছেন দেব। গঙ্গাবক্ষে ধারণ করা উচ্চশক্তির এই গানে তাদের পাশাপাশি নজর কেড়েছেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যও।

এর আগে দেবের ‘খাদান’ সিনেমার ‘কিশোরী’ গানে একসঙ্গে নেচেছিলেন দেব ও ইধিকা। সেই গানেও তাদের পারফরম্যান্স দর্শকদের মধ্যে সাড়া ফেলেছিল। এবার ‘ইলিশ চন্দনা’য় ফের একসঙ্গে দেখা গেল এই জুটিকে।

আরও পড়ুনঃ  খেলার মাঠে হঠাৎ অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু

এদিকে, কয়েক দিন ধরে ‘দেশু ৭’ সিনেমা নিয়ে দেব ও শুভশ্রী গাঙ্গুলীর রোম্যান্টিক ছবি প্রকাশ্যে আসায় আলোচনায় ছিল তাদের পর্দার রসায়ন। সেই আবহের মধ্যেই ইধিকার সঙ্গে দেবের নতুন গান প্রকাশ পাওয়ায় দুই জুটিকে ঘিরে দর্শকদের আগ্রহ আরও বেড়েছে।

আরও পড়ুনঃ  নেপালের পূর্ণ সহযোগিতার আশ্বাস খলিলুর রহমানকে