জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে প্রায় ২৪ ঘণ্টা ধরে শূন্যরেখা (নো ম্যানস ল্যান্ড)-এ আটকে থাকা বৃদ্ধের পরিচয় পাওয়া গেছে। তার নাম ষষ্টি চন্দ্র বর্মন (৬৮)। তিনি রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার চাঁন্দাইল এলাকার বাবু চন্দ্র বর্মনের ছেলে।
বৃহস্পতিবার (১১ জুন) সকাল ৭টার দিকে উপজেলার রামরামপুর সীমান্তের ১০৮২ নম্বর আন্তর্জাতিক পিলারের সামনে থেকে তাকে উদ্ধার করেন ধানুয়া কামালপুর বিজিবি সদস্যরা। পরে তাকে বকশীগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয় এবং বর্তমানে তিনি থানা হেফাজতে আছেন। পরিবারের সদস্যরা এলে তাকে তাদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার ছবি ও তথ্য বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তার পরিবারের সদস্যরা বিজিবির সঙ্গে যোগাযোগ করেন এবং তার পরিচয় নিশ্চিত করেন।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন,
“বিজিবি সীমান্ত থেকে একজন বৃদ্ধকে থানা হেফাজতে দিয়েছে। তার পরিবার এলে তাকে হস্তান্তর করা হবে।”
প্রতিবেদকের নাম 


























