বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর জানিয়েছেন, বর্তমানে সরকারি ব্যবস্থাপনায় দেশে কোনো পাটকল চালু নেই।
সোমবার (২৯ জুন) সংসদে নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলমের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, বিজেএমসির অধীন ২৫টি পাটকলের উৎপাদন কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ২০টি মিল বেসরকারি ব্যবস্থাপনায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয় এবং ইতোমধ্যে ১৪টি মিল ইজারা দেওয়া হয়েছে, যার ৯টি চালু হয়েছে। বাকি ৬টি মিল ইজারা দেওয়ার প্রক্রিয়া চলছে।
তিনি আরও জানান, দেশে বস্ত্রশিল্প অভ্যন্তরীণ চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বছরে দেশে প্রায় ৮০০ কোটি মিটার কাপড়ের চাহিদা রয়েছে, যার একটি বড় অংশ স্থানীয় উৎপাদন থেকে পূরণ হচ্ছে।
মন্ত্রী বলেন, নিট কাপড়ের প্রায় ৯০ শতাংশ এবং ওভেন কাপড়ের প্রায় ৪০ শতাংশ স্থানীয়ভাবে সরবরাহ করা হচ্ছে। পাশাপাশি হস্তচালিত তাঁতশিল্পও দেশের বস্ত্র চাহিদায় উল্লেখযোগ্য অবদান রাখছে।
প্রতিবেদকের নাম 




















