ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সংঘাত নয়, সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির ২৪৩ সরকারি মাধ্যমিক শিক্ষকের চাকরি স্থায়ী ডেঙ্গু ঠেকাতে দেশজুড়ে পরিচ্ছন্নতা অভিযান জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর বিনা সুদে কৃষিঋণ বিতরণের আপাতত কোনো পরিকল্পনা নেই : অর্থমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকের টাকা ফেরতের আবেদন গ্রহণ শেষ হচ্ছে আজ রোহিঙ্গাদের খাদ্য সহায়তায় আরো ১৫ হাজার টন চাল দিল দ. কোরিয়া দুই সপ্তাহের মধ্যে জানা যাবে স্থানীয় নির্বাচন কবে: ইসি আনোয়ারুল ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিবির নেতাকে ছাত্রদল নেতার থাপ্পড়, রামদা নিয়ে মহড়া বিদেশভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচ করা যাবে অত্যাচারের স্টিম রোলার চালানো হয়েছে, তবুও দেশ ছাড়িনি: জামায়াত আমির
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

সব ধর্মের সমান অধিকার নিশ্চিত করাই বিএনপির বিশ্বাস: ত্রাণমন্ত্রী দুলু

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:১০:১২ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • ১৩ সময় দেখুন

‘বিএনপি ডান বা বাম নয়, মধ্যপন্থার রাজনীতি করে’

বিএনপি ডান বা বাম নয়, মধ্যপন্থার রাজনীতি করে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) লালমনিরহাটের শ্রীশ্রী গৌরীশঙ্কর গোশালা সোসাইটিতে সম্মিলিত জন্মাষ্টমী উদ্‌যাপন পরিষদের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আরও পড়ুনঃ  ধর্ম পালনে বাধা নয়, বিশৃঙ্খলা করলে আইনের আওতায়: আইনমন্ত্রী

ত্রাণমন্ত্রী বলেন, বাংলাদেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষ সমান অধিকার ভোগ করেন। এটিই বিএনপির বিশ্বাস। বিএনপি ডান বা বাম নয়, মধ্যপন্থার রাজনীতি করে এবং এই আদর্শ নিয়েই বিএনপি সরকার রাষ্ট্র পরিচালনা করছে।

পুরোহিতদের জন্যও ভাতার ব্যবস্থা

আসাদুল হাবিব দুলু বলেন, বর্তমান প্রধানমন্ত্রী ইমামদের সম্মানী ভাতার পাশাপাশি সমান অধিকারের ভিত্তিতে সনাতন ধর্মাবলম্বী পুরোহিতদের জন্যও ভাতার ব্যবস্থা করেছেন।

আরও পড়ুনঃ  সুন্দরবনে সক্রিয় দস্যুদের হুঁশিয়ারি, ‘অস্ত্রধারী ও সন্ত্রাসীদের কোনো ছাড় নেই’

হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে তিনি বলেন, সংখ্যায় কম—এমন মানসিকতা নিয়ে দুর্বল হওয়ার কোনো কারণ নেই। রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে তাদের সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করা।

আলোচনা সভা শেষে মঙ্গল শোভাযাত্রা

আলোচনা সভায় সম্মিলিত জন্মাষ্টমী উদ্‌যাপন পরিষদের আহ্বায়ক শ্রী শিবেন্দ্রনাথ রায় শিবুর সভাপতিত্বে জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক রাসেল মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার ফজলুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাস, পূজা উদ্‌যাপন পরিষদ লালমনিরহাট জেলা শাখার সভাপতি শ্রী হীরালাল রায়সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  নবম পে স্কেলের প্রজ্ঞাপন ৬ সেপ্টেম্বর, কার্যকর হবে যেদিন থেকে

আলোচনা সভা শেষে একটি মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি লালমনিরহাট শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

সংঘাত নয়, সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির

সব ধর্মের সমান অধিকার নিশ্চিত করাই বিএনপির বিশ্বাস: ত্রাণমন্ত্রী দুলু

আপডেটের সময়: ০৯:১০:১২ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

‘বিএনপি ডান বা বাম নয়, মধ্যপন্থার রাজনীতি করে’

বিএনপি ডান বা বাম নয়, মধ্যপন্থার রাজনীতি করে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) লালমনিরহাটের শ্রীশ্রী গৌরীশঙ্কর গোশালা সোসাইটিতে সম্মিলিত জন্মাষ্টমী উদ্‌যাপন পরিষদের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আরও পড়ুনঃ  নেপালে বন্যার ১০ দিন পর নারী ও চীনা নাগরিক জীবিত উদ্ধার

ত্রাণমন্ত্রী বলেন, বাংলাদেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষ সমান অধিকার ভোগ করেন। এটিই বিএনপির বিশ্বাস। বিএনপি ডান বা বাম নয়, মধ্যপন্থার রাজনীতি করে এবং এই আদর্শ নিয়েই বিএনপি সরকার রাষ্ট্র পরিচালনা করছে।

পুরোহিতদের জন্যও ভাতার ব্যবস্থা

আসাদুল হাবিব দুলু বলেন, বর্তমান প্রধানমন্ত্রী ইমামদের সম্মানী ভাতার পাশাপাশি সমান অধিকারের ভিত্তিতে সনাতন ধর্মাবলম্বী পুরোহিতদের জন্যও ভাতার ব্যবস্থা করেছেন।

আরও পড়ুনঃ  সুন্দরবনে সক্রিয় দস্যুদের হুঁশিয়ারি, ‘অস্ত্রধারী ও সন্ত্রাসীদের কোনো ছাড় নেই’

হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে তিনি বলেন, সংখ্যায় কম—এমন মানসিকতা নিয়ে দুর্বল হওয়ার কোনো কারণ নেই। রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে তাদের সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করা।

আলোচনা সভা শেষে মঙ্গল শোভাযাত্রা

আলোচনা সভায় সম্মিলিত জন্মাষ্টমী উদ্‌যাপন পরিষদের আহ্বায়ক শ্রী শিবেন্দ্রনাথ রায় শিবুর সভাপতিত্বে জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক রাসেল মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার ফজলুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাস, পূজা উদ্‌যাপন পরিষদ লালমনিরহাট জেলা শাখার সভাপতি শ্রী হীরালাল রায়সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  রেল নিরাপত্তায় বড় প্রশ্ন, টিকিট তল্লাশির আড়ালে কি কমছে নজরদারি?