ঢাকা ০৬:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ডনের অন্তরঙ্গ ছবি নিয়ে যা বললেন সালমান শাহের সাবেক স্ত্রী বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম শাহজালালের কঠোর নিরাপত্তা পেরিয়ে ৩১ রাউন্ড তাজা গুলিসহ বিমানে ব্যবসায়ী ইরান যুদ্ধের প্রভাবে চরম মানসিক চাপে মার্কিন নৌসেনারা ফ্যামিলি কার্ডের নিয়োগ নিয়ে ছাত্রদলের বিক্ষোভ, ইউএনওকে লাঞ্ছিতের অভিযোগ সঞ্চয়পত্রের উৎসে কর পুনর্বহালসহ ৪ দাবি ঢাকা ট্যাক্সেস বারের রিমান্ড শেষে কারাগারে সাবেক যুগ্ম সচিব জগলুল পাশা রাজধানীতে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে শিশুর মৃত্যু, আহত ২ গ্যাস সংকটে জামালপুর-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে চালকদের অবরোধ বগুড়ায় নিষিদ্ধ রাসায়নিক দিয়ে তৈরি ৩০ কেজি জিলাপি ধ্বংস
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

সাড়ে ৩ ঘণ্টা পর স্বাভাবিক ঢাকা-ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল

ময়মনসিংহে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় স্বাভাবিক হয়েছে ঢাকা-ময়মনসিংহ-জামালপুর রেলপথে ট্রেন চলাচল।

বুধবার (১০ জুন) দুপুরে উদ্ধার অভিযান শেষ করে রেললাইন পরিষ্কার ও মেরামতের পর এ রুটে ট্রেন চলাচলের অনুমতি দেওয়া হয়। এতে প্রায় সাড়ে তিন ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় স্বাভাবিক হয় রেল যোগাযোগ।

আরও পড়ুনঃ  বিএনপিকে ‘মাফিয়া-গোষ্ঠীনির্ভর’ কাঠামোয় পরিণত হওয়ার অভিযোগ পাটওয়ারীর

লাইনচ্যুত বগি উদ্ধার

রেলওয়ে সূত্রে জানা গেছে, দুপুর পৌনে ১টার দিকে লাইনচ্যুত বগিটি উদ্ধার করা হয়। পরে ক্ষতিগ্রস্ত অংশ মেরামত শেষে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়।

এর আগে সকালে জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ময়মনসিংহ শহরের ইটাখোলা রোড এলাকায় পৌঁছালে এর পাওয়ার কারের কয়েকটি চাকা রেললাইন থেকে বিচ্যুত হয়।

আরও পড়ুনঃ  বাবাকে হারিয়ে ফুটবল ছাড়ার ইঙ্গিত মেসির

লাইনচ্যুত হওয়ার পর ট্রেনটি কিছু দূর এগিয়ে গেলে একটি কালভার্টও ক্ষতিগ্রস্ত হয় বলে জানা গেছে।

যাত্রীদের ভোগান্তি

ঘটনার পর নিরাপত্তার কারণে ঢাকা-জামালপুর রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। এতে বিভিন্ন স্টেশনে অপেক্ষমাণ যাত্রীদের পাশাপাশি দুর্ঘটনাকবলিত ট্রেনের শত শত যাত্রী ভোগান্তিতে পড়েন।

আরও পড়ুনঃ  ফেসবুক পোস্টের মামলায় রিমান্ড শেষে কারাগারে গাজী সালাউদ্দিন

পরবর্তীতে কেওয়াটখালী লোকোশেড থেকে উদ্ধারকারী ট্রেন এনে লাইনচ্যুত বগি সরানো এবং রেলপথ মেরামতের কাজ সম্পন্ন করা হয়।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, উদ্ধার কাজ শেষ হওয়ার পর ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক করা হয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ডনের অন্তরঙ্গ ছবি নিয়ে যা বললেন সালমান শাহের সাবেক স্ত্রী

সাড়ে ৩ ঘণ্টা পর স্বাভাবিক ঢাকা-ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল

আপডেটের সময়: ০২:২৬:৩১ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

ময়মনসিংহে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় স্বাভাবিক হয়েছে ঢাকা-ময়মনসিংহ-জামালপুর রেলপথে ট্রেন চলাচল।

বুধবার (১০ জুন) দুপুরে উদ্ধার অভিযান শেষ করে রেললাইন পরিষ্কার ও মেরামতের পর এ রুটে ট্রেন চলাচলের অনুমতি দেওয়া হয়। এতে প্রায় সাড়ে তিন ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় স্বাভাবিক হয় রেল যোগাযোগ।

আরও পড়ুনঃ  ডেঙ্গুতে হাসপাতালে শ্বেতা তিওয়ারি, চিন্তায় ভক্তরা

লাইনচ্যুত বগি উদ্ধার

রেলওয়ে সূত্রে জানা গেছে, দুপুর পৌনে ১টার দিকে লাইনচ্যুত বগিটি উদ্ধার করা হয়। পরে ক্ষতিগ্রস্ত অংশ মেরামত শেষে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়।

এর আগে সকালে জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ময়মনসিংহ শহরের ইটাখোলা রোড এলাকায় পৌঁছালে এর পাওয়ার কারের কয়েকটি চাকা রেললাইন থেকে বিচ্যুত হয়।

আরও পড়ুনঃ  এসএসসি-সমমানের ফল আজ, যেভাবে জানা যাবে