ঢাকা ০২:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ধর্ষণ মামলায় ১৬ বছর পর যুবকের ১০ বছরের আটকাদেশ জামানতবিহীন ঋণ বাড়াতে উদ্যোগ নেবে সরকার: বাণিজ্যমন্ত্রী হজে যেতে ইচ্ছুকদের জন্য বড় সুখবর, বাড়ল বাংলাদেশের কোটা অভ্যন্তরীণ নিরাপত্তা খাত ঢেলে সাজাতে ৯২ প্রকল্পের উদ্যোগ সরকারের মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ক্রিকেট-ফুটবল ঘিরে অনলাইন জুয়া, টাকা পাচার হতো বিদেশে হাসিনাকে ফেরাতে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত: শামা ওবায়েদ একই সঙ্গে বরখাস্ত হলেন সেনাবাহিনীর কর্মকর্তা দম্পতি নামাজ পড়ার পরামর্শ দেওয়ায় নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বাধ্যতামূলক হচ্ছে ১০ ধরনের খেলাধুলা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

সাতকানিয়ায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার দুই আরোহী নিহত

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৪:৪০:৪৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • ৬৫ সময় দেখুন

চট্টগ্রামের সাতকানিয়ায় ট্রেনের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই আরোহী নিহত হয়েছেন। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার কালিয়াইশ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব কাটগড় রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন

নিহতরা হলেন কালিয়াইশ ইউনিয়নের ৬ নম্বর মাইঙ্গাপাড়া এলাকার আব্দুল মাবুদ ওরফে কানা মামুদের ছেলে আবু তাহের (৫০) এবং ধর্মপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অটোরিকশাচালক আব্দুস শুক্কুর (৪০)।

আরও পড়ুনঃ   ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু, ভাড়া ৪৪৫ টাকা

স্থানীয় সূত্রে জানা গেছে, আবু তাহের পেশায় মুদি দোকানি। রোববার দোহাজারী থেকে বাজার করে ব্যাটারিচালিত অটোরিকশায় বাড়ি ফিরছিলেন তিনি।

রেলগেটে দুর্ঘটনা

পূর্ব কাটগড় রেলগেট এলাকায় অটোরিকশাটি রেললাইনে উঠে গেলে কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী একটি ট্রেন সেটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।

আরও পড়ুনঃ  সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

দুর্ঘটনায় আবু তাহের ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অটোরিকশাচালক আব্দুস শুক্কুরকে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

আরও পড়ুনঃ  অভ্যন্তরীণ নিরাপত্তা খাত ঢেলে সাজাতে ৯২ প্রকল্পের উদ্যোগ সরকারের

ট্রেন আটকে স্থানীয়দের বিক্ষোভ

দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রেনটি আটকে দেন। এতে ওই এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।

চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন কান্তি দে বলেন, ট্রেনের ধাক্কায় দুজনের মৃত্যু হয়েছে। উত্তেজিত জনতা ট্রেনটি আটকে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রেলওয়ে থানা পুলিশ কাজ করছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ধর্ষণ মামলায় ১৬ বছর পর যুবকের ১০ বছরের আটকাদেশ

সাতকানিয়ায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার দুই আরোহী নিহত

আপডেটের সময়: ০৪:৪০:৪৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামের সাতকানিয়ায় ট্রেনের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই আরোহী নিহত হয়েছেন। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার কালিয়াইশ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব কাটগড় রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন

নিহতরা হলেন কালিয়াইশ ইউনিয়নের ৬ নম্বর মাইঙ্গাপাড়া এলাকার আব্দুল মাবুদ ওরফে কানা মামুদের ছেলে আবু তাহের (৫০) এবং ধর্মপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অটোরিকশাচালক আব্দুস শুক্কুর (৪০)।

আরও পড়ুনঃ  বেতন বাড়ানোর দাবিতে মহাসড়ক অবরোধ, শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ

স্থানীয় সূত্রে জানা গেছে, আবু তাহের পেশায় মুদি দোকানি। রোববার দোহাজারী থেকে বাজার করে ব্যাটারিচালিত অটোরিকশায় বাড়ি ফিরছিলেন তিনি।

রেলগেটে দুর্ঘটনা

পূর্ব কাটগড় রেলগেট এলাকায় অটোরিকশাটি রেললাইনে উঠে গেলে কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী একটি ট্রেন সেটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।

আরও পড়ুনঃ  মালয়েশিয়াগামী কর্মীদের অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা, মেডিকেল তালিকা প্রকাশ সোমবার