ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে ফিরেই সংসদে নিজ দপ্তরে মির্জা আব্বাস বনানীতে ডাকাতির প্রস্তুতি, বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ৫ সিএনজির অ্যাক্সেল ভেঙে নিয়ন্ত্রণ হারিয়ে বাসে ধাক্কা, প্রাণ গেল কলেজছাত্রীর সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের জমি ক্রোক, গাড়ি ও ব্যাংক হিসাব জব্দ প্রিমিয়ার লিগে দলবদলের খরচে নতুন বিশ্বরেকর্ড আসিফ মাহমুদের সময়ের নিয়োগ-বদলির নথি চেয়েছে দুদক জানুয়ারিতে দুই পর্বে বিশ্ব ইজতেমা, প্রথম পর্ব ৮-১০ ও দ্বিতীয় পর্ব ১৫-১৭ সালমান শাহকে স্মরণে টানা সাত দিন পর্দায় সাত জনপ্রিয় সিনেমা চিকিৎসার পর সুস্থতার পথে তানিয়া বৃষ্টি, শিগগিরই ফিরতে পারেন অভিনয়ে গ্যাসের অভাবে নরসিংদীর শতাধিক কারখানায় কাঠের বয়লার
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

সালমান শাহকে স্মরণে টানা সাত দিন পর্দায় সাত জনপ্রিয় সিনেমা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:১৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ১০ সময় দেখুন

বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ আয়োজন করেছে দীপ্ত টিভি। এ উপলক্ষে টানা সাত দিন প্রচারিত হবে প্রয়াত এই অভিনেতার জনপ্রিয় সাতটি সিনেমা।

আগামী ৬ সেপ্টেম্বর সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী। তাকে স্মরণ করে আগামী ৫ থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন দুপুর ২টা ৩০ মিনিটে একটি করে সিনেমা প্রচার করবে দীপ্ত টিভি।

আয়োজনের প্রথম দিন, ৫ সেপ্টেম্বর দেখানো হবে শাহ আলম কিরণ পরিচালিত ‘বিচার হবে’। সিনেমাটিতে সালমান শাহ ও শাবনূরের পাশাপাশি অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, ডলি জহুর ও হুমায়ুন ফরীদি।

আরও পড়ুনঃ  রাষ্ট্রপতিকে চীন সফরের আমন্ত্রণ, বৈঠকে জোর দ্বিপক্ষীয় সহযোগিতায়

৬ সেপ্টেম্বর প্রচারিত হবে এম এ খালেদ পরিচালিত ‘স্বপ্নের ঠিকানা’। এতে অভিনয় করেছেন সালমান শাহ, শাবনূর, সোনিয়া, রাজীব, ডলি জহুর ও আবুল হায়াত।

৭ সেপ্টেম্বর দর্শক দেখতে পাবেন শিবলি সাদিক পরিচালিত ‘আনন্দ অশ্রু’। এতে সালমান শাহ ও শাবনূরের সঙ্গে অভিনয় করেছেন কাঞ্চি, ডলি জহুর ও হুমায়ুন ফরীদি।

আরও পড়ুনঃ  হরমুজের নিরাপত্তা, চাবাহার বন্দর ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা

৮ সেপ্টেম্বর প্রচারিত হবে মালেক আফসারী পরিচালিত ‘এই ঘর এই সংসার’। সিনেমাটিতে সালমান শাহ, বৃষ্টি, রোজী আফসারী, বুলবুল আহমেদ, আলীরাজ ও তমালিকা কর্মকার অভিনয় করেছেন।

পঞ্চম দিন, ৯ সেপ্টেম্বর দেখানো হবে জাকির হোসেন রাজু পরিচালিত ‘জীবন সংসার’। এতে সালমান শাহর সঙ্গে অভিনয় করেছেন শাবনূর, ফারুক, ববিতা ও গোলাম মুস্তাফা।

১০ সেপ্টেম্বর প্রচারিত হবে রেজা হাসমত পরিচালিত ‘প্রেম পিয়াসী’। সিনেমাটিতে সালমান শাহ ও শাবনূরের সঙ্গে অভিনয় করেছেন আনোয়ারা, রাজীব ও মিশা সওদাগর।

আরও পড়ুনঃ  শিক্ষিত বেকারদের উদ্যোক্তা হতে সুদমুক্ত ঋণ দেবে সরকার: গৃহায়ন প্রতিমন্ত্রী

আয়োজনের শেষ দিন, ১১ সেপ্টেম্বর দর্শক দেখতে পাবেন বাদল খন্দকার পরিচালিত ‘স্বপ্নের পৃথিবী’। এতে গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সালমান শাহ, শাবনূর, রাজীব, ববিতা ও রাইসুল ইসলাম আসাদ।

সালমান শাহর অকালমৃত্যুর তিন দশক পূর্তিতে তার অভিনীত জনপ্রিয় সিনেমাগুলো আবারও টেলিভিশনের পর্দায় দেখার সুযোগ পাবেন দর্শকরা।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

দেশে ফিরেই সংসদে নিজ দপ্তরে মির্জা আব্বাস

সালমান শাহকে স্মরণে টানা সাত দিন পর্দায় সাত জনপ্রিয় সিনেমা

আপডেটের সময়: ০৫:১৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ আয়োজন করেছে দীপ্ত টিভি। এ উপলক্ষে টানা সাত দিন প্রচারিত হবে প্রয়াত এই অভিনেতার জনপ্রিয় সাতটি সিনেমা।

আগামী ৬ সেপ্টেম্বর সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী। তাকে স্মরণ করে আগামী ৫ থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন দুপুর ২টা ৩০ মিনিটে একটি করে সিনেমা প্রচার করবে দীপ্ত টিভি।

আয়োজনের প্রথম দিন, ৫ সেপ্টেম্বর দেখানো হবে শাহ আলম কিরণ পরিচালিত ‘বিচার হবে’। সিনেমাটিতে সালমান শাহ ও শাবনূরের পাশাপাশি অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, ডলি জহুর ও হুমায়ুন ফরীদি।

আরও পড়ুনঃ  আড়াইহাজারে দুই গৃহবধূর মৃত্যু, একজনকে হত্যার অভিযোগে স্বামী-শ্বশুর-শাশুড়ি আটক