ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শাকিবের নতুন সিনেমা: নায়িকা কে? সাবিলাকে নিয়ে গুঞ্জনে যা বললেন প্রযোজক প্রথমবার জুটি বাঁধলেন তৌসিফ-মালাইকা, আসছে নতুন নাটক ‘আমার রাজ্যে তুমি’ চট্টগ্রাম বন্দরে জলদস্যু আতঙ্ক: ১৮ দিনে ৩ জাহাজে হামলা, লুট প্রায় ১০ কোটি টাকার মালামাল ২০২৭ বিশ্বকাপের ১২ ভেন্যু চূড়ান্ত, ফাইনাল হতে পারে ওয়ান্ডারার্স বা নিউল্যান্ডসে ‘আসিফ-আখতারদের মেস ভাড়া তুলতে মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ করতাম’—রাশেদ খাঁন ‘জুলাই ব্যবসা’ মন্তব্যে নতুন বিতর্ক: যা বললেন এমপি ডা. মাহমুদা মিতু সেউতা অভিবাসন সংকট: জরুরি বৈঠকে বসছে ইইউ, সীমান্ত নিরাপত্তায় জোর গাজীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, খালু গ্রেপ্তার ১৮ বছরেও মেলেনি ফ্ল্যাট, ডোম-ইনোর বিরুদ্ধে প্রতারণার অভিযোগে নিঃস্ব শতাধিক পরিবার দুপুরের মধ্যেই তিন জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

সুরমা-কুশিয়ারায় বন্যার উন্নতি, কাউনিয়ায় নতুন করে বন্যার শঙ্কা

দেশের বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকলেও ব্রহ্মপুত্র-যমুনা ও গঙ্গা-পদ্মা অববাহিকার নদীগুলো এখনও বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে সুরমা ও কুশিয়ারা নদীর কয়েকটি পয়েন্টে পানি বিপৎসীমার ওপরে থাকলেও আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। অন্যদিকে, রংপুরের কাউনিয়া এলাকায় তিস্তার পানি সাময়িকভাবে বিপৎসীমা অতিক্রম করে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা রয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের প্রকাশিত সর্বশেষ পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের ঢাকা বিভাগ এবং ভারতের মেঘালয় ও আসামে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত হয়েছে। আগামী ৭২ ঘণ্টায় দেশের বিভিন্ন এলাকা এবং ভারতের আসাম, মেঘালয়, অরুণাচল ও পশ্চিমবঙ্গে মাঝারি থেকে মাঝারি-ভারি বৃষ্টিপাত হতে পারে।

আরও পড়ুনঃ  চেক বাউন্স মামলায় হাইকোর্টের বার্তা: কারাবাস নয়, অগ্রাধিকার পাবে পাওনাদারের অর্থ ফেরত

বাপাউবো জানিয়েছে, গত এক দিনে ব্রহ্মপুত্র-যমুনা ও গঙ্গা-পদ্মা অববাহিকার নদীগুলোর পানি বেড়েছে। আগামী পাঁচ দিন পানি আরও বাড়লেও এসব নদী বিপৎসীমার নিচেই থাকার সম্ভাবনা রয়েছে।

উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা অববাহিকায় সুরমা নদীর ছাতক এবং কুশিয়ারা নদীর মারকুলি ও ফেঞ্চুগঞ্জ পয়েন্টে এখনও পানি বিপৎসীমার ওপরে রয়েছে। এছাড়া সুরমা নদীর সুনামগঞ্জ এবং কুশিয়ারা নদীর শেরপুর স্টেশনে পানি সতর্কসীমার কাছাকাছি রয়েছে। তবে আগামী একদিন পানি স্থিতিশীল থাকার পর পরবর্তী দুই দিনে কমতে পারে। এতে সিলেট ও সুনামগঞ্জের নদীসংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতির সম্ভাবনা রয়েছে।

রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানিও বেড়েছে। তিস্তার ডালিয়া পয়েন্টে পানি বিপৎসীমার ওপরে এবং কাউনিয়া ও তারাপুরে সতর্কসীমায় রয়েছে। আগামী একদিন পানি স্থিতিশীল থাকার পর কমতে পারে। এতে নীলফামারী ও লালমনিরহাটের বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। তবে কাউনিয়া এলাকায় তিস্তার পানি সাময়িকভাবে বিপৎসীমা অতিক্রম করে স্বল্পমেয়াদি বন্যার সৃষ্টি করতে পারে। পাশাপাশি গাইবান্ধা ও কুড়িগ্রামের নিম্নাঞ্চলও সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

আরও পড়ুনঃ  হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব

এদিকে রংপুর বিভাগের টাঙ্গন, পুনর্ভবা, আপার করতোয়া ও ঘাঘট এবং রাজশাহী বিভাগের আত্রাই, মহানন্দা, যমুনেশ্বরী ও করতোয়া নদীর পানি বেড়েছে। তবে এসব নদী এখনও বিপৎসীমার নিচে রয়েছে। আগামী তিন দিন পানি আরও বাড়তে পারে।

ঢাকা বিভাগের বুড়িগঙ্গা, তুরাগ, বালু, ধলেশ্বরী ও টঙ্গীখাল নদীর পানিও বৃদ্ধি পেয়েছে। তবে এগুলো এখনও বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং আগামী তিন দিনেও বিপৎসীমা অতিক্রমের আশঙ্কা নেই।

ময়মনসিংহ বিভাগের জিঞ্জিরাম ও সোমেশ্বরী নদীর পানি বেড়েছে। সোমেশ্বরী নদীর কলমাকান্দা পয়েন্টে এখনও পানি বিপৎসীমার ওপরে থাকলেও আগামী ৪৮ ঘণ্টায় পরিস্থিতির উন্নতি হতে পারে। অন্যদিকে ভুগাই-কংস নদীর পানি কমেছে।

আরও পড়ুনঃ  রাজধানীর দুই মেট্রো স্টেশনে ‘বোমা সদৃশ’ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ

সিলেট বিভাগের যাদুকাটা ও সারিগোয়াইন এবং ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের মনু, ধলাই ও খোয়াই নদীর পানিও কমতে শুরু করেছে। আগামী কয়েক দিন এ ধারা অব্যাহত থাকতে পারে।

চট্টগ্রাম বিভাগের ফেনী, মুহুরি, গোমতী ও সেলোনিয়া নদীর পানি বেড়েছে এবং আগামী তিন দিন তা স্থিতিশীল থাকতে পারে। অন্যদিকে হালদা, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি কমছে। ফলে আগামী ৭২ ঘণ্টায় বান্দরবান, চট্টগ্রাম ও কক্সবাজারের সাঙ্গু ও মাতামুহুরী নদীসংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির আরও উন্নতি হতে পারে।

এ ছাড়া বরিশাল ও খুলনা বিভাগের উপকূলীয় কীর্তনখোলা, লোয়ার মেঘনা, পশুর ও ইছামতিসহ নদীগুলো স্বাভাবিক জোয়ারে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী তিন দিনও এ পরিস্থিতি স্বাভাবিক থাকার সম্ভাবনা রয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

শাকিবের নতুন সিনেমা: নায়িকা কে? সাবিলাকে নিয়ে গুঞ্জনে যা বললেন প্রযোজক

সুরমা-কুশিয়ারায় বন্যার উন্নতি, কাউনিয়ায় নতুন করে বন্যার শঙ্কা

আপডেটের সময়: ০৮:২৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

দেশের বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকলেও ব্রহ্মপুত্র-যমুনা ও গঙ্গা-পদ্মা অববাহিকার নদীগুলো এখনও বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে সুরমা ও কুশিয়ারা নদীর কয়েকটি পয়েন্টে পানি বিপৎসীমার ওপরে থাকলেও আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। অন্যদিকে, রংপুরের কাউনিয়া এলাকায় তিস্তার পানি সাময়িকভাবে বিপৎসীমা অতিক্রম করে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা রয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের প্রকাশিত সর্বশেষ পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের ঢাকা বিভাগ এবং ভারতের মেঘালয় ও আসামে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত হয়েছে। আগামী ৭২ ঘণ্টায় দেশের বিভিন্ন এলাকা এবং ভারতের আসাম, মেঘালয়, অরুণাচল ও পশ্চিমবঙ্গে মাঝারি থেকে মাঝারি-ভারি বৃষ্টিপাত হতে পারে।

আরও পড়ুনঃ  বর্তমান সরকারের কার্যক্রম আগের ১৭ বছরের তুলনায় ভালো: আন্দালিব রহমান পার্থ

বাপাউবো জানিয়েছে, গত এক দিনে ব্রহ্মপুত্র-যমুনা ও গঙ্গা-পদ্মা অববাহিকার নদীগুলোর পানি বেড়েছে। আগামী পাঁচ দিন পানি আরও বাড়লেও এসব নদী বিপৎসীমার নিচেই থাকার সম্ভাবনা রয়েছে।

উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা অববাহিকায় সুরমা নদীর ছাতক এবং কুশিয়ারা নদীর মারকুলি ও ফেঞ্চুগঞ্জ পয়েন্টে এখনও পানি বিপৎসীমার ওপরে রয়েছে। এছাড়া সুরমা নদীর সুনামগঞ্জ এবং কুশিয়ারা নদীর শেরপুর স্টেশনে পানি সতর্কসীমার কাছাকাছি রয়েছে। তবে আগামী একদিন পানি স্থিতিশীল থাকার পর পরবর্তী দুই দিনে কমতে পারে। এতে সিলেট ও সুনামগঞ্জের নদীসংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতির সম্ভাবনা রয়েছে।

রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানিও বেড়েছে। তিস্তার ডালিয়া পয়েন্টে পানি বিপৎসীমার ওপরে এবং কাউনিয়া ও তারাপুরে সতর্কসীমায় রয়েছে। আগামী একদিন পানি স্থিতিশীল থাকার পর কমতে পারে। এতে নীলফামারী ও লালমনিরহাটের বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। তবে কাউনিয়া এলাকায় তিস্তার পানি সাময়িকভাবে বিপৎসীমা অতিক্রম করে স্বল্পমেয়াদি বন্যার সৃষ্টি করতে পারে। পাশাপাশি গাইবান্ধা ও কুড়িগ্রামের নিম্নাঞ্চলও সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

আরও পড়ুনঃ  রাজধানীর দুই মেট্রো স্টেশনে ‘বোমা সদৃশ’ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ

এদিকে রংপুর বিভাগের টাঙ্গন, পুনর্ভবা, আপার করতোয়া ও ঘাঘট এবং রাজশাহী বিভাগের আত্রাই, মহানন্দা, যমুনেশ্বরী ও করতোয়া নদীর পানি বেড়েছে। তবে এসব নদী এখনও বিপৎসীমার নিচে রয়েছে। আগামী তিন দিন পানি আরও বাড়তে পারে।

ঢাকা বিভাগের বুড়িগঙ্গা, তুরাগ, বালু, ধলেশ্বরী ও টঙ্গীখাল নদীর পানিও বৃদ্ধি পেয়েছে। তবে এগুলো এখনও বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং আগামী তিন দিনেও বিপৎসীমা অতিক্রমের আশঙ্কা নেই।

ময়মনসিংহ বিভাগের জিঞ্জিরাম ও সোমেশ্বরী নদীর পানি বেড়েছে। সোমেশ্বরী নদীর কলমাকান্দা পয়েন্টে এখনও পানি বিপৎসীমার ওপরে থাকলেও আগামী ৪৮ ঘণ্টায় পরিস্থিতির উন্নতি হতে পারে। অন্যদিকে ভুগাই-কংস নদীর পানি কমেছে।

আরও পড়ুনঃ  নতুন রাষ্ট্রপতি নির্বাচন: শনিবারই আসতে পারে বিএনপির চূড়ান্ত সিদ্ধান্ত