ঢাকা ০৬:৫৩ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পাঁচ মাসের চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন মির্জা আব্বাস সুন্দরবনে সক্রিয় দস্যুদের হুঁশিয়ারি, ‘অস্ত্রধারী ও সন্ত্রাসীদের কোনো ছাড় নেই’ বিদেশের মাটিতে হৃদয়ের ইতিহাস, প্রথম বাংলাদেশি হিসেবে ট্রিপল সেঞ্চুরি আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের সত্যতা পেয়েছে দুদক ভেনিসের মূল প্রতিযোগিতায় ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’, উৎসবে যাচ্ছেন সুনেরাহ সেপ্টেম্বরের জন্য কমল এলপিজির দাম, ১২ কেজি সিলিন্ডার ১ হাজার ৫৮৫ টাকা গ্যাস উৎপাদন ও এলএনজি আমদানিতে বড় পরিকল্পনা, জ্বালানি সংকট কাটাতে সরকারের উদ্যোগ দেশের পথে মির্জা আব্বাস প্রধানমন্ত্রী তার সুবিধামতো সময়ে ভারতে যাবেন: চিফ হুইপ সয়াবিন তেলের দাম বাড়ল
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

সেপ্টেম্বরের জন্য কমল এলপিজির দাম, ১২ কেজি সিলিন্ডার ১ হাজার ৫৮৫ টাকা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:৪০:১৫ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ৫ সময় দেখুন

সেপ্টেম্বর মাসে ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন নির্ধারিত দামে ১২ কেজির সিলিন্ডার পাওয়া যাবে ১ হাজার ৫৮৫ টাকায়।

একই সঙ্গে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও কমানো হয়েছে। প্রতি লিটার অটোগ্যাসের দাম ৭৩ টাকা ৬৭ পয়সা থেকে কমিয়ে ৭৩ টাকা ৯ পয়সা নির্ধারণ করেছে বিইআরসি।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে সেপ্টেম্বর মাসের জন্য এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম ঘোষণা করা হয়। নতুন দর সন্ধ্যা ৬টার পর থেকে কার্যকর হবে।

এর আগে টানা কয়েক মাস এলপিজির দাম বাড়ার পর জুলাইয়ে কিছুটা কমানো হয়েছিল। তবে আগস্টে আবারও দাম বাড়ে। চলতি মাসে সেই দাম থেকে সামান্য কমানো হলো।

আরও পড়ুনঃ  সয়াবিন তেলের দাম বাড়ল

দুই দফায় বেড়েছিল ৫৯৯ টাকা

চলতি বছরের এপ্রিল মাসে দুই দফায় ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বড় অঙ্কে বাড়ানো হয়েছিল। ২ এপ্রিল ৩৮৭ টাকা বাড়িয়ে দাম ১ হাজার ৭২৭ টাকা করা হয়। এর মাত্র ১৭ দিন পর ১৯ এপ্রিল আরও ২১২ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় ১ হাজার ৯৪০ টাকা।

অর্থাৎ ওই দুই দফায় ১২ কেজি সিলিন্ডারের দাম মোট ৫৯৯ টাকা বেড়েছিল।

পরে জুন মাসে ১২ কেজি এলপিজির দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করা হয়। একই সময়ে অটোগ্যাসের দাম প্রতি লিটার ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা করা হয়েছিল।

আরও পড়ুনঃ  লং মার্চে এত তেল আসবে কোথা থেকে, বিরোধীদের প্রশ্ন ছুড়ে দিলেন প্রতিমন্ত্রী

বাজারে দামের অস্থিরতা

২০২৫ সালের ডিসেম্বর থেকে এলপিজি বাজারে অস্থিরতা দেখা দেয়। মার্চ মাসে বিইআরসি নির্ধারিত ১২ কেজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৩৪১ টাকা। তবে ওই সময় বাজারে ১ হাজার ৮০০ থেকে ২ হাজার টাকা পর্যন্ত দামে এলপিজি বিক্রির তথ্যও পাওয়া যায়।

এলপিজি সংকটকে কেন্দ্র করে আমদানিকারকদের বিভিন্ন সুবিধা দেওয়ার কথাও উঠে এসেছে। এর মধ্যে আমদানিসীমা বাড়ানো, কর কমানো এবং এলসি ঋণ সুবিধার পাশাপাশি ফ্রেইটচার্জ বা জাহাজ ভাড়া প্রতি টনে ১০৮ ডলার থেকে বাড়িয়ে ২৫০ ডলার করা হয়। আমদানিকারকদের দাবির পরিপ্রেক্ষিতে ঋণে এলসি খোলার অনুমতিও দেওয়া হয়েছিল। এসব পদক্ষেপের পরও বাজারে দামের অস্থিরতা পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

আরও পড়ুনঃ  ব্রাহ্মণবাড়িয়ার মানুষের কাছে দুঃখ প্রকাশ করলেন হাসনাত

প্রতি মাসে দাম নির্ধারণ করে বিইআরসি

২০২১ সালের ১২ এপ্রিল প্রথমবারের মতো দেশে এলপিজির দাম ঘোষণা করে বিইআরসি। তখন জানানো হয়েছিল, সৌদি আরবের এলপিজির দামের ওঠানামার সঙ্গে দেশের ভিত্তিমূল্যও সমন্বয় করা হবে।

এ ছাড়া অন্যান্য কমিশন, জাহাজ ভাড়া, আমদানিকারক, ডিলার ও খুচরা বিক্রেতার কমিশনে পরিবর্তন আনতে হলে গণশুনানির মাধ্যমে নতুন করে সিদ্ধান্ত নেওয়ার কথা জানানো হয়েছিল।

সেই ঘোষণার পর থেকে প্রতি মাসে এলপিজির নতুন দর ঘোষণা করে আসছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

পাঁচ মাসের চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন মির্জা আব্বাস

সেপ্টেম্বরের জন্য কমল এলপিজির দাম, ১২ কেজি সিলিন্ডার ১ হাজার ৫৮৫ টাকা

আপডেটের সময়: ০৬:৪০:১৫ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

সেপ্টেম্বর মাসে ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন নির্ধারিত দামে ১২ কেজির সিলিন্ডার পাওয়া যাবে ১ হাজার ৫৮৫ টাকায়।

একই সঙ্গে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও কমানো হয়েছে। প্রতি লিটার অটোগ্যাসের দাম ৭৩ টাকা ৬৭ পয়সা থেকে কমিয়ে ৭৩ টাকা ৯ পয়সা নির্ধারণ করেছে বিইআরসি।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে সেপ্টেম্বর মাসের জন্য এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম ঘোষণা করা হয়। নতুন দর সন্ধ্যা ৬টার পর থেকে কার্যকর হবে।

এর আগে টানা কয়েক মাস এলপিজির দাম বাড়ার পর জুলাইয়ে কিছুটা কমানো হয়েছিল। তবে আগস্টে আবারও দাম বাড়ে। চলতি মাসে সেই দাম থেকে সামান্য কমানো হলো।

আরও পড়ুনঃ  ব্রাহ্মণবাড়িয়ার মানুষের কাছে দুঃখ প্রকাশ করলেন হাসনাত

দুই দফায় বেড়েছিল ৫৯৯ টাকা

চলতি বছরের এপ্রিল মাসে দুই দফায় ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বড় অঙ্কে বাড়ানো হয়েছিল। ২ এপ্রিল ৩৮৭ টাকা বাড়িয়ে দাম ১ হাজার ৭২৭ টাকা করা হয়। এর মাত্র ১৭ দিন পর ১৯ এপ্রিল আরও ২১২ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় ১ হাজার ৯৪০ টাকা।

অর্থাৎ ওই দুই দফায় ১২ কেজি সিলিন্ডারের দাম মোট ৫৯৯ টাকা বেড়েছিল।

পরে জুন মাসে ১২ কেজি এলপিজির দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করা হয়। একই সময়ে অটোগ্যাসের দাম প্রতি লিটার ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা করা হয়েছিল।

আরও পড়ুনঃ  চুক্তিভিত্তিক বিয়ে নিয়ে ইসলামি শরিয়তের বিধান

বাজারে দামের অস্থিরতা

২০২৫ সালের ডিসেম্বর থেকে এলপিজি বাজারে অস্থিরতা দেখা দেয়। মার্চ মাসে বিইআরসি নির্ধারিত ১২ কেজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৩৪১ টাকা। তবে ওই সময় বাজারে ১ হাজার ৮০০ থেকে ২ হাজার টাকা পর্যন্ত দামে এলপিজি বিক্রির তথ্যও পাওয়া যায়।

এলপিজি সংকটকে কেন্দ্র করে আমদানিকারকদের বিভিন্ন সুবিধা দেওয়ার কথাও উঠে এসেছে। এর মধ্যে আমদানিসীমা বাড়ানো, কর কমানো এবং এলসি ঋণ সুবিধার পাশাপাশি ফ্রেইটচার্জ বা জাহাজ ভাড়া প্রতি টনে ১০৮ ডলার থেকে বাড়িয়ে ২৫০ ডলার করা হয়। আমদানিকারকদের দাবির পরিপ্রেক্ষিতে ঋণে এলসি খোলার অনুমতিও দেওয়া হয়েছিল। এসব পদক্ষেপের পরও বাজারে দামের অস্থিরতা পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

আরও পড়ুনঃ  আউটসোর্সিং জনবল নিয়োগ ও নবায়নে অর্থ মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্ত