ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পে স্কেলের খসড়া চূড়ান্ত সোমবার মন্ত্রিসভায় উঠছে পে-স্কেল, প্রজ্ঞাপনের আগে জানা গেল সম্ভাব্য বেতন তালিকা সেপ্টেম্বর থেকেই মালয়েশিয়ায় ২ লাখ বাংলাদেশির কর্মসংস্থানের উদ্যোগ ফ্যামিলি কার্ডে ভুলের হার ১.২ শতাংশ, দাবি অর্থমন্ত্রীর জামায়াতের লংমার্চ ঘিরে আওয়ামী লীগকে নিয়ে রাশেদ খাঁনের বিস্ফোরক অভিযোগ রাজধানীর তিন থানায় পুলিশের অভিযানে আটক ৪৫ ৬১ দিনের বন্দিজীবন থেকে মেঘালয়ের নির্বাসন, স্মৃতিচারণায় আবেগাপ্লুত স্বরাষ্ট্রমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ার বিরোধ মিটেছে, ‘ঘরের সমস্যা’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী হিমালয় অঞ্চলের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নেপাল-তিব্বত, প্রাণহানি ৬৭৬ এমপিও শিক্ষকদের বদলিতে ভুল তথ্য ঠিক করার সুযোগ, নতুন তারিখ ঘোষণা ভ্রমণ শেষ হলো না, সড়কেই ঝরল তিন বন্ধুর প্রাণ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

লং মার্চে এত তেল আসবে কোথা থেকে, বিরোধীদের প্রশ্ন ছুড়ে দিলেন প্রতিমন্ত্রী

বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিয়ে বিরোধীদের বক্তব্যের সমালোচনা করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি প্রশ্ন তুলেছেন, দেশে যদি সত্যিই জ্বালানি সংকট থাকে, তাহলে আগামী ৫ তারিখের লং মার্চে ব্যবহৃত যানবাহনের জন্য প্রায় এক লাখ লিটার তেল কোথা থেকে আসবে?

শনিবার (২৯ আগস্ট) দুপুরে রাজধানীর জিয়া উদ্যানে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ প্রশ্ন তোলেন।

আরও পড়ুনঃ  চার ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে জীবিত ৯৭ বছরের বৃদ্ধা

প্রতিমন্ত্রী বলেন, লং মার্চে যে পরিমাণ পরিবহন ব্যবহার করা হবে, তাতে প্রায় এক লাখ লিটার জ্বালানি প্রয়োজন হতে পারে। তাই দেশে জ্বালানি সংকট রয়েছে—এমন বক্তব্যের সঙ্গে লং মার্চে বিপুল পরিমাণ জ্বালানি ব্যবহারের বিষয়টি কীভাবে সামঞ্জস্যপূর্ণ, সেটিই তিনি প্রশ্ন করেন।

বিদ্যুৎ নিয়েও বিরোধীদের সমালোচনার জবাব দেন মীর শাহে আলম। তিনি বলেন, মঞ্চের পেছনে বিদ্যুতের ফ্যান চালিয়ে আবার বিদ্যুৎ নেই—এ ধরনের অভিযোগ জনগণের বিবেচনা করা উচিত।

আরও পড়ুনঃ  দ্বৈত নাগরিকত্বের প্রশ্নে জবাব না দিয়ে সাংবাদিকদের আক্রমণ, উদ্বেগ টিআইবির

তিনি আরও বলেন, সাময়িকভাবে বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে যে অসুবিধা তৈরি হয়েছিল, সে বিষয়ে সরকারের পক্ষ থেকে জনগণের কাছে দুঃখ প্রকাশ করা হয়েছে। সস্তা জনপ্রিয়তা পাওয়ার আশায় জনগণকে বিভ্রান্ত না করার জন্যও তিনি আহ্বান জানান।

মীর শাহে আলম জানান, বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়নে সরকারের স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে। চলমান সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী এসব পরিকল্পনা জাতির সামনে তুলে ধরবেন।

আরও পড়ুনঃ  বসনিয়ায় গণহত্যার দায়ে দণ্ডিত রাতকো ম্লাদিচের মৃত্যু

এদিকে চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন শেষ করার আশাবাদ ব্যক্ত করেছেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে সরকার কোনো ধরনের প্রভাব বিস্তার করবে না। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

পে স্কেলের খসড়া চূড়ান্ত সোমবার মন্ত্রিসভায় উঠছে পে-স্কেল, প্রজ্ঞাপনের আগে জানা গেল সম্ভাব্য বেতন তালিকা

লং মার্চে এত তেল আসবে কোথা থেকে, বিরোধীদের প্রশ্ন ছুড়ে দিলেন প্রতিমন্ত্রী

আপডেটের সময়: ০২:২৩:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিয়ে বিরোধীদের বক্তব্যের সমালোচনা করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি প্রশ্ন তুলেছেন, দেশে যদি সত্যিই জ্বালানি সংকট থাকে, তাহলে আগামী ৫ তারিখের লং মার্চে ব্যবহৃত যানবাহনের জন্য প্রায় এক লাখ লিটার তেল কোথা থেকে আসবে?

শনিবার (২৯ আগস্ট) দুপুরে রাজধানীর জিয়া উদ্যানে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ প্রশ্ন তোলেন।

আরও পড়ুনঃ  জানা গেল কবে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন

প্রতিমন্ত্রী বলেন, লং মার্চে যে পরিমাণ পরিবহন ব্যবহার করা হবে, তাতে প্রায় এক লাখ লিটার জ্বালানি প্রয়োজন হতে পারে। তাই দেশে জ্বালানি সংকট রয়েছে—এমন বক্তব্যের সঙ্গে লং মার্চে বিপুল পরিমাণ জ্বালানি ব্যবহারের বিষয়টি কীভাবে সামঞ্জস্যপূর্ণ, সেটিই তিনি প্রশ্ন করেন।

বিদ্যুৎ নিয়েও বিরোধীদের সমালোচনার জবাব দেন মীর শাহে আলম। তিনি বলেন, মঞ্চের পেছনে বিদ্যুতের ফ্যান চালিয়ে আবার বিদ্যুৎ নেই—এ ধরনের অভিযোগ জনগণের বিবেচনা করা উচিত।

আরও পড়ুনঃ  হালান্ড-চেরকির জোড়া গোলে সিটির বড় জয়