ঢাকা ০১:১১ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: গণপূর্তমন্ত্রী প্রকাশ্যে আরবদের বিরোধিতা, গোপনে সহযোগিতা চেয়েছেন নেতানিয়াহু! জলবায়ু সহনশীলতা বাড়াতে বাংলাদেশকে ৩ কোটি ডলার সহায়তা, সিআইএফের সঙ্গে প্রতিমন্ত্রীর বৈঠক কালিয়াকৈরে অর্ধশতাধিক কারখানায় ছুটি, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭টি কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন, প্রাণ গেল এক ব্যক্তির প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন বগুড়ার বিএনপি নেতা আব্দুর রহিম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে পুলিশ সুপার গ্রেপ্তার সৌদি নজরদারি ড্রোন ভূপাতিত করার দাবি হুথিদের ইসরায়েলি হামলায় হামাসের রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নিহত জামায়াত-শিবিরের সঙ্গে সচেতন মানুষ মেশে না: রাশেদ খাঁন
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

সৌদিতে সাড়ে ৫ হাজার পাকিস্তানি ভিক্ষুক আটক

  • arif
  • আপডেটের সময়: ১০:৪৫:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • ৪৩ সময় দেখুন

সৌদি আরবে সাড়ে পাঁচ হাজার পাকিস্তানি ভিক্ষুক আটক হওয়ার তথ্য প্রকাশ্যে এসেছে। বিষয়টি নিয়ে অত্যন্ত বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে পাকিস্তান।

সোমবার পাকিস্তানের পার্লামেন্টে অভ্যন্তরীণ নিরাপত্তা ও অভিবাসনবিষয়ক এক আলোচনায় এ তথ্য জানান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তালাল চৌধুরী ।

তালাল চৌধুরী বলেন, সৌদি আরব ও আরব আমিরাত পাকিস্তানি নাগরিকদের ভিক্ষাবৃত্তিতে সম্পৃক্ততার বিষয়ে বারবার প্রশ্ন তুলছে। বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে পাকিস্তানের ভাবমূর্তির জন্য অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি করছে।

আরও পড়ুনঃ  ২৭ দিনের অচলাবস্থা কাটল, ফের ইউরিয়া উৎপাদনে সিইউএফএল

তিনি বলেন, যখন সৌদি আরব ৫ হাজার ৫০০ ভিক্ষুককে আটক করে আমাদের জানায় যে তারা পাকিস্তান থেকে এসেছে, তখন আমাদের জন্য পরিস্থিতি কতটা বিব্রতকর হয়ে ওঠে। একই সঙ্গে আরব আমিরাতও এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

আরও পড়ুনঃ  সংসদে আবেগের বিস্ফোরণ, সাত দিন ধরে হত্যার হুমকির অভিযোগ মাহমুদা মিতুর

সংগঠিত চক্র ও অবৈধ অভিবাসন নেটওয়ার্ক এই সমস্যাকে আরও জটিল করে তুলেছে বলে ইঙ্গিত দেন তিনি।

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বিপুলসংখ্যক পাকিস্তানি কর্মী কর্মরত রয়েছেন। তাদের পাঠানো অর্থ দেশটির অর্থনীতির অন্যতম প্রধান ভরসা। কিন্তু ভিক্ষাবৃত্তি ও অবৈধ কর্মকাণ্ডে কিছু মানুষের জড়িয়ে পড়া আন্তর্জাতিক অঙ্গনে পাকিস্তানের ভাবমূর্তি ক্ষুণ করছে।

আরও পড়ুনঃ  ডিসেম্বরে সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে নামবে জামায়াত: শফিকুর রহমান

এদিকে, অবৈধ অভিবাসন রোধ এবং বিদেশে দেশের সুনাম রক্ষায় কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে পাকিস্তান সরকার। একই সঙ্গে অভিবাসনসংক্রান্ত চাপ মোকাবিলায় নতুন কৌশল গ্রহণের কথাও উল্লেখ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

দেশে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: গণপূর্তমন্ত্রী

সৌদিতে সাড়ে ৫ হাজার পাকিস্তানি ভিক্ষুক আটক

আপডেটের সময়: ১০:৪৫:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

সৌদি আরবে সাড়ে পাঁচ হাজার পাকিস্তানি ভিক্ষুক আটক হওয়ার তথ্য প্রকাশ্যে এসেছে। বিষয়টি নিয়ে অত্যন্ত বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে পাকিস্তান।

সোমবার পাকিস্তানের পার্লামেন্টে অভ্যন্তরীণ নিরাপত্তা ও অভিবাসনবিষয়ক এক আলোচনায় এ তথ্য জানান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তালাল চৌধুরী ।

তালাল চৌধুরী বলেন, সৌদি আরব ও আরব আমিরাত পাকিস্তানি নাগরিকদের ভিক্ষাবৃত্তিতে সম্পৃক্ততার বিষয়ে বারবার প্রশ্ন তুলছে। বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে পাকিস্তানের ভাবমূর্তির জন্য অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি করছে।

আরও পড়ুনঃ  সংসদে আবেগের বিস্ফোরণ, সাত দিন ধরে হত্যার হুমকির অভিযোগ মাহমুদা মিতুর

তিনি বলেন, যখন সৌদি আরব ৫ হাজার ৫০০ ভিক্ষুককে আটক করে আমাদের জানায় যে তারা পাকিস্তান থেকে এসেছে, তখন আমাদের জন্য পরিস্থিতি কতটা বিব্রতকর হয়ে ওঠে। একই সঙ্গে আরব আমিরাতও এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

আরও পড়ুনঃ  জাপানগামী যাত্রীদের জন্য ফল ও মাংস বহনে নিষেধাজ্ঞা

সংগঠিত চক্র ও অবৈধ অভিবাসন নেটওয়ার্ক এই সমস্যাকে আরও জটিল করে তুলেছে বলে ইঙ্গিত দেন তিনি।

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বিপুলসংখ্যক পাকিস্তানি কর্মী কর্মরত রয়েছেন। তাদের পাঠানো অর্থ দেশটির অর্থনীতির অন্যতম প্রধান ভরসা। কিন্তু ভিক্ষাবৃত্তি ও অবৈধ কর্মকাণ্ডে কিছু মানুষের জড়িয়ে পড়া আন্তর্জাতিক অঙ্গনে পাকিস্তানের ভাবমূর্তি ক্ষুণ করছে।

আরও পড়ুনঃ   সারের ডিলার নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগে উত্তাল সংসদ, জবাবে নতুন মন্ত্রী—‘পাঠশালার ছাত্রছাত্রী বানাব কেন?’