ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
হরমুজ ঘিরে অনিশ্চয়তায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম মেঘনায় ঘূর্ণিস্রোতে সাড়ে ৪ হাজার বস্তা সিমেন্টসহ ট্রলার ডুবি চকরিয়ায় ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে ইসলামী ব্যাংকের অভিযোগ আশুলিয়ায় নিখোঁজ অটোভ্যান চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার দুই দিনের মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা পেট্রোলিয়াম ইনস্টিটিউটে নিয়োগ, এইচএসসি পাসেও আবেদনের সুযোগ সৌদি কারখানায় আগুনে ১৬ বাংলাদেশির মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের ঘনিষ্ঠতম মিত্র: তথ্যমন্ত্রী মিরসরাইয়ের আবাসিক হোটেলে এএসআইয়ের ঝুলন্ত মরদেহ, স্ত্রী ও শিশুকন্যা উদ্ধার
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৩ প্রবাসী নিহত, নওগাঁর ১৩ পরিবারে শোকের মাতম

সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নওগাঁর আত্রাই উপজেলার ১৩ জন প্রবাসী শ্রমিক নিহত হয়েছেন। একসঙ্গে এতগুলো প্রাণ হারানোর ঘটনায় উপজেলার ১৩ পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

সোমবার (১০ আগস্ট) দুপুরে রিয়াদের শিফা থানাধীন মুসা সানাইয়া শিল্প এলাকায় একটি সোফা তৈরির কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ১৬ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁর আত্রাই উপজেলায়।

নিহতদের মধ্যে একই গ্রামের চারজন রয়েছেন। তারা হলেন আত্রাই উপজেলার কালিকাপুর ইউনিয়নের গণ্ডগোহালি গ্রামের মহন প্রামাণিক (২২), তার ছোট ভাই সুমন প্রামাণিক (২০), রুবেল প্রামাণিক (৩০) ও কলিমুল্লাহ প্রামাণিক (৩৫)।

এ ছাড়া নিহতদের মধ্যে রয়েছেন সাদনগর গ্রামের সাগর (৩৮), খরস্রোতা গ্রামের মজিদুল (৩৪) ও আব্দুল জলিল (৪৮), উজানপৈ গ্রামের ফরিদ শেখ (৩২), ডুবাই গ্রামের সুমন (৩১) ও হাসিবুল হাসান শুভ (৩৭), বোয়ালা গ্রামের হৃদয় (৩২), মধ্য বোয়ালিয়া গ্রামের মিনহাজ (৩০) এবং নওগাঁ পৌরসভার পার-নওগাঁ পুরাতন রেজিস্ট্রি অফিস এলাকার শাহিন হোসেন (৩৮)।

আরও পড়ুনঃ  এমপিদের বেতন ৫ লাখ, মন্ত্রীদের ১০ লাখ টাকা করার প্রস্তাব নুরুল হক নুরের

স্বজনদের আহাজারিতে ভারী পরিবেশ

নিহতদের বাড়িতে গিয়ে দেখা গেছে, স্বজনদের কান্না ও আহাজারিতে পুরো এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে। কেউ প্রিয়জনের ছবি বুকে জড়িয়ে কাঁদছেন, আবার কেউ স্বজন হারানোর শোকে বারবার জ্ঞান হারাচ্ছেন।

গণ্ডগোহালি গ্রামের নিহত দুই ভাই মহন ও সুমনের মা ময়না খাতুন কান্নাজড়িত কণ্ঠে বলেন, তার ছেলেরা বহু বছর ধরে সৌদি আরবে ছিলেন। বাড়ির কাজ শেষ করে দেশে ফিরে বিয়ে করার স্বপ্ন ছিল তাদের। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না।

একই গ্রামের নিহত রুবেলের বাবা মোহাম্মদ সাইদুর জানান, প্রায় নয় বছর আগে সৌদি আরবে যান তার ছেলে। ছয় মাসের ছুটি কাটিয়ে মাত্র তিন মাস আগে আবার কর্মস্থলে ফিরেছিলেন তিনি। ১৪ দিন বয়সী একটি সন্তান রেখে রুবেল চলে গেলেন বলেও কান্নায় ভেঙে পড়েন তিনি।

আরও পড়ুনঃ  হৃদয়-সাকিবদের হারিয়ে এলপিএলের চ্যাম্পিয়ন সোহানের গল

একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে অসহায় পরিবার

উজানপৈ গ্রামের নিহত ফরিদ শেখের পরিবারেও নেমে এসেছে চরম অনিশ্চয়তা। দেড় বছর আগে সৌদি আরবে যান ফরিদ। তার পাঠানো অর্থেই পরিবারের সংসার চলত।

ফরিদের বাবা ময়েন শেখ জানান, ছেলেকে বিদেশে পাঠাতে পরিবারকে ঋণ করতে হয়েছিল। এখন ছেলেকে হারিয়ে সেই ঋণ পরিশোধ এবং সংসার চালানো নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা। ফরিদের স্ত্রী ও দুই বছর বয়সী একটি সন্তান রয়েছে।

ঘুমন্ত অবস্থায় অগ্নিকাণ্ডের দাবি

ডুবাই গ্রামের নিহত হাসিবুল হাসান শুভর চাচা আনোয়ারুল ইসলাম দাবি করেন, অগ্নিকাণ্ডের সময় কারখানার শ্রমিকরা ঘুমিয়ে ছিলেন। তার অভিযোগ, কারখানার ফটক বাইরে থেকে তালাবদ্ধ ছিল।

তিনি জানান, ওই কারখানায় শ্রমিকরা দিনের বেলায় ঘুমাতেন এবং রাতে কাজ করতেন। ফলে আগুন লাগার সময় তারা ঘুমন্ত অবস্থায় আটকা পড়ে থাকতে পারেন।

আরও পড়ুনঃ  শেখ হাসিনা ইস্যুতে ভারতের অবস্থান ‘দ্বিমুখী’ বলে মন্তব্য রিজভীর

আনোয়ারুল ইসলাম আরও জানান, হাসিবুল পরিবারের বড় ছেলে ছিলেন। বিএ পাস করার পর স্থানীয় একটি এনজিওতে চাকরি করতেন। চাকরি চলে যাওয়ার পর কিছুদিন বেকার ছিলেন। পরে পরিবারের আর্থিক সচ্ছলতার আশায় প্রায় তিন বছর আগে সৌদি আরবে পাড়ি জমান।

মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে

নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, নিহতদের পরিচয় শনাক্ত এবং মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের শ্রমকল্যাণ উইং কাজ করছে।

তিনি বলেন, যথাযথ প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ দ্রুত দেশে আনার জন্য সরকার ও স্থানীয় প্রশাসন তৎপর রয়েছে। তবে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে কয়েক দিন সময় লাগতে পারে। এ বিষয়ে সৌদি দূতাবাস ও নিহতদের স্বজনদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

হরমুজ ঘিরে অনিশ্চয়তায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৩ প্রবাসী নিহত, নওগাঁর ১৩ পরিবারে শোকের মাতম

আপডেটের সময়: ০৬:৫১:২৩ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬

সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নওগাঁর আত্রাই উপজেলার ১৩ জন প্রবাসী শ্রমিক নিহত হয়েছেন। একসঙ্গে এতগুলো প্রাণ হারানোর ঘটনায় উপজেলার ১৩ পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

সোমবার (১০ আগস্ট) দুপুরে রিয়াদের শিফা থানাধীন মুসা সানাইয়া শিল্প এলাকায় একটি সোফা তৈরির কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ১৬ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁর আত্রাই উপজেলায়।

নিহতদের মধ্যে একই গ্রামের চারজন রয়েছেন। তারা হলেন আত্রাই উপজেলার কালিকাপুর ইউনিয়নের গণ্ডগোহালি গ্রামের মহন প্রামাণিক (২২), তার ছোট ভাই সুমন প্রামাণিক (২০), রুবেল প্রামাণিক (৩০) ও কলিমুল্লাহ প্রামাণিক (৩৫)।

এ ছাড়া নিহতদের মধ্যে রয়েছেন সাদনগর গ্রামের সাগর (৩৮), খরস্রোতা গ্রামের মজিদুল (৩৪) ও আব্দুল জলিল (৪৮), উজানপৈ গ্রামের ফরিদ শেখ (৩২), ডুবাই গ্রামের সুমন (৩১) ও হাসিবুল হাসান শুভ (৩৭), বোয়ালা গ্রামের হৃদয় (৩২), মধ্য বোয়ালিয়া গ্রামের মিনহাজ (৩০) এবং নওগাঁ পৌরসভার পার-নওগাঁ পুরাতন রেজিস্ট্রি অফিস এলাকার শাহিন হোসেন (৩৮)।

আরও পড়ুনঃ  হৃদয়-সাকিবদের হারিয়ে এলপিএলের চ্যাম্পিয়ন সোহানের গল

স্বজনদের আহাজারিতে ভারী পরিবেশ

নিহতদের বাড়িতে গিয়ে দেখা গেছে, স্বজনদের কান্না ও আহাজারিতে পুরো এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে। কেউ প্রিয়জনের ছবি বুকে জড়িয়ে কাঁদছেন, আবার কেউ স্বজন হারানোর শোকে বারবার জ্ঞান হারাচ্ছেন।

গণ্ডগোহালি গ্রামের নিহত দুই ভাই মহন ও সুমনের মা ময়না খাতুন কান্নাজড়িত কণ্ঠে বলেন, তার ছেলেরা বহু বছর ধরে সৌদি আরবে ছিলেন। বাড়ির কাজ শেষ করে দেশে ফিরে বিয়ে করার স্বপ্ন ছিল তাদের। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না।

একই গ্রামের নিহত রুবেলের বাবা মোহাম্মদ সাইদুর জানান, প্রায় নয় বছর আগে সৌদি আরবে যান তার ছেলে। ছয় মাসের ছুটি কাটিয়ে মাত্র তিন মাস আগে আবার কর্মস্থলে ফিরেছিলেন তিনি। ১৪ দিন বয়সী একটি সন্তান রেখে রুবেল চলে গেলেন বলেও কান্নায় ভেঙে পড়েন তিনি।

আরও পড়ুনঃ  বেতন না পেয়ে ‘জীবন নিয়ে আতঙ্কে’ বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের কোচ

একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে অসহায় পরিবার

উজানপৈ গ্রামের নিহত ফরিদ শেখের পরিবারেও নেমে এসেছে চরম অনিশ্চয়তা। দেড় বছর আগে সৌদি আরবে যান ফরিদ। তার পাঠানো অর্থেই পরিবারের সংসার চলত।

ফরিদের বাবা ময়েন শেখ জানান, ছেলেকে বিদেশে পাঠাতে পরিবারকে ঋণ করতে হয়েছিল। এখন ছেলেকে হারিয়ে সেই ঋণ পরিশোধ এবং সংসার চালানো নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা। ফরিদের স্ত্রী ও দুই বছর বয়সী একটি সন্তান রয়েছে।

ঘুমন্ত অবস্থায় অগ্নিকাণ্ডের দাবি

ডুবাই গ্রামের নিহত হাসিবুল হাসান শুভর চাচা আনোয়ারুল ইসলাম দাবি করেন, অগ্নিকাণ্ডের সময় কারখানার শ্রমিকরা ঘুমিয়ে ছিলেন। তার অভিযোগ, কারখানার ফটক বাইরে থেকে তালাবদ্ধ ছিল।

তিনি জানান, ওই কারখানায় শ্রমিকরা দিনের বেলায় ঘুমাতেন এবং রাতে কাজ করতেন। ফলে আগুন লাগার সময় তারা ঘুমন্ত অবস্থায় আটকা পড়ে থাকতে পারেন।

আরও পড়ুনঃ  ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৪, উদ্ধার অস্ত্র-মাদক