ঢাকা ০৬:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ড্রোনেও ইয়াবা ঢুকছে, পরিকল্পিতভাবে মাদক আনার অভিযোগ আইনমন্ত্রীর ঢাকা ইপিজেডে প্যাক্সার বাংলাদেশের স্মার্ট ওয়্যারহাউজ উদ্বোধন ওমরাহ পালনে সৌদি আরবের পথে চিফ হুইপ দেশে প্রথম বৈদ্যুতিক ট্রেন, ৫২ কিলোমিটার রুটে বদলে যাবে রেলযাত্রা  হচ্ছে নতুন পাবলিক বিশ্ববিদ্যালয়, উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ঝিনাইদহে ডিবির অভিযানে বিদেশি পিস্তল জব্দ, অস্ত্র আইনে মামলা সান্তাহারে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, এএসআই ক্লোজ মালয়েশিয়ায় বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা, সঙ্গে রাখতে হবে বৈধ কাগজপত্র বরিস জনসনের ট্রেন সীমান্ত পার হতেই রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা যশোরে আ. লীগের ২৭ নেতাকর্মীসহ ১৫৫ জন কারাগারে
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

স্কুল থেকে আর ফেরা হলো না, পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুশিক্ষার্থীর

সকালে অন্য দিনের মতোই বই-খাতা নিয়ে স্কুলে গিয়েছিল দুই বন্ধু। ক্লাস শেষে একসঙ্গে বাড়ি ফেরার কথা থাকলেও আর ফেরা হয়নি। বরিশালের মেহেন্দিগঞ্জে পুকুরে ডুবে প্রাণ হারিয়েছে দ্বিতীয় শ্রেণির দুই শিক্ষার্থী। হৃদয়বিদারক এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়।

রোববার (১৯ জুলাই) উপজেলার পৌরসভার খরকী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো খরকী এলাকার জাহাঙ্গীর সরদারের ছেলে নাহিয়ান (৮) এবং ইউসুফ তালুকদারের ছেলে ইয়াকুব (৮)। তারা দুজনই খরকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

আরও পড়ুনঃ  পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে গাজীপুরের অতিরিক্ত পিপি নিহত

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো সকালে বিদ্যালয়ে যায় নাহিয়ান ও ইয়াকুব। দুপুরে ছুটি হওয়ার পরও তারা বাড়ি না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের সদস্যরা। আত্মীয়স্বজন ও স্থানীয়দের নিয়ে শুরু হয় ব্যাপক খোঁজাখুঁজি।

প্রায় পাঁচ ঘণ্টা পর বিকেল ৫টার দিকে বিদ্যালয়ের দক্ষিণ পাশের একটি পুকুরঘাটে দুই শিশুর জুতা দেখতে পান স্থানীয়রা। পরে পুকুরে নেমে তল্লাশি চালিয়ে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বাইসাইকেল আরোহীর

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খেলাধুলার পর গোসল করতে নেমে সাঁতার না জানায় পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে। তবে ঘটনার প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্টরা বিষয়টি তদন্ত করে দেখছেন।

খরকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনীল চন্দ্র দাস বলেন, “দুই শিশুই সেদিন বিদ্যালয়ে উপস্থিত ছিল। দুপুর পৌনে ১২টার দিকে ছুটি হওয়ার পর তাদের বাড়ি যাওয়ার কথা ছিল। বিকেলে তাদের মৃত্যুর খবর শুনে আমি স্তব্ধ হয়ে গেছি। তারা দুজনই খুব ভদ্র, মিশুক এবং সবার প্রিয় শিক্ষার্থী ছিল।”

দুই শিশুর আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের মাতম। সহপাঠী, শিক্ষক ও এলাকাবাসীও এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

আরও পড়ুনঃ  শীতলক্ষ্যায় নিখোঁজ ৪ জনের মধ্যে দু’জনের মরদেহ উদ্ধার
T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ড্রোনেও ইয়াবা ঢুকছে, পরিকল্পিতভাবে মাদক আনার অভিযোগ আইনমন্ত্রীর

স্কুল থেকে আর ফেরা হলো না, পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুশিক্ষার্থীর

আপডেটের সময়: ০২:২০:৪০ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬