ঢাকা ০১:৩১ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

স্টেডিয়ামের গ্যালারিতে ছাউনি, টয়লেট সংস্কারসহ নতুন বোর্ডের একগুচ্ছ সিদ্ধান্ত

তামিম ইকবালের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন পরিচালনা পর্ষদের প্রথম সভায় নেওয়া হয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অবকাঠামোগত ও প্রশাসনিক সিদ্ধান্ত। মঙ্গলবার (৯ জুন) অনুষ্ঠিত এই সভায় সবচেয়ে আলোচিত সিদ্ধান্ত ছিল মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আধুনিক সুইমিংপুল নির্মাণ এবং জিমনেসিয়াম উন্নয়নের প্রকল্প অনুমোদন।

দীর্ঘদিন ধরে শের-ই-বাংলা স্টেডিয়ামের পূর্ব গ্যালারির দর্শকদের রোদ, বৃষ্টি ও ঝড়ের মধ্যে খেলা উপভোগ করতে হতো, কারণ ওই অংশে কোনো ছাউনি ছিল না। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পূর্ব গ্যালারিতেও ছাউনি স্থাপন করা হবে। ফলে প্রথমবারের মতো স্টেডিয়ামের পুরো গ্যালারি ছাউনির আওতায় আসবে এবং দর্শকদের ভোগান্তি অনেকটাই কমবে।

আরও পড়ুনঃ  “আইসিসি মাসসেরার দৌড়ে সোবহানা মোস্তারি: অস্ট্রেলিয়ায় ১১৮ রানের ঐতিহাসিক ইনিংস”

এ ছাড়া জাতীয় দলের ক্রিকেটারদের ব্যবহৃত বর্তমান জিমনেসিয়ামকে আধুনিক মানে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা সুইমিংপুল নির্মাণের পরিকল্পনাও এবার বাস্তবায়নের পথে এগোচ্ছে। এতদিন বিভিন্ন সিরিজ বা ক্যাম্পের সময় ক্রিকেটারদের সাঁতারের সুবিধার জন্য পাঁচতারকা হোটেলের ওপর নির্ভর করতে হতো।

আরও পড়ুনঃ  শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপে জয়ের স্বাদ পেল বাংলাদেশ

এর আগে তামিম ইকবাল জানিয়েছিলেন, নতুন জিম ও সুইমিংপুল আন্তর্জাতিক মানের করা হবে। জানা গেছে, পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের জন্য প্রাপ্য বোনাসের অর্থ ক্রিকেটাররা এই উন্নয়ন প্রকল্পে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। যদিও প্রকল্পের মোট ব্যয়ের তুলনায় সেটি অল্প অংশমাত্র।

পরিচালনা পর্ষদের সভায় জাতীয় দলের যাতায়াত ব্যবস্থার উন্নয়নের জন্য একটি টিম বাস কেনার সিদ্ধান্তও অনুমোদিত হয়েছে। পাশাপাশি শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের দুটি প্রধান ড্রেসিংরুম, খেলোয়াড়দের ডাইনিং রুম এবং ভিউয়িং এরিয়া আধুনিকায়নের জন্য প্রয়োজনীয় বাজেট অনুমোদন দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  সাফ চ্যাম্পিয়নশিপে যোগ দিতে ঢাকায় হামজা চৌধুরী

বিসিবির নতুন বোর্ডের এসব উদ্যোগকে দেশের ক্রিকেট অবকাঠামো উন্নয়নের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বাস্তবায়ন সম্পন্ন হলে খেলোয়াড়দের প্রশিক্ষণ সুবিধা যেমন বাড়বে, তেমনি দর্শকরাও আরও আরামদায়ক পরিবেশে খেলা উপভোগ করতে পারবেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

কুষ্টিয়ায় বৃদ্ধাকে অচেতন করে ১০ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট, গ্রেপ্তার ৬

স্টেডিয়ামের গ্যালারিতে ছাউনি, টয়লেট সংস্কারসহ নতুন বোর্ডের একগুচ্ছ সিদ্ধান্ত

আপডেটের সময়: ০৯:৩৫:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

তামিম ইকবালের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন পরিচালনা পর্ষদের প্রথম সভায় নেওয়া হয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অবকাঠামোগত ও প্রশাসনিক সিদ্ধান্ত। মঙ্গলবার (৯ জুন) অনুষ্ঠিত এই সভায় সবচেয়ে আলোচিত সিদ্ধান্ত ছিল মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আধুনিক সুইমিংপুল নির্মাণ এবং জিমনেসিয়াম উন্নয়নের প্রকল্প অনুমোদন।

দীর্ঘদিন ধরে শের-ই-বাংলা স্টেডিয়ামের পূর্ব গ্যালারির দর্শকদের রোদ, বৃষ্টি ও ঝড়ের মধ্যে খেলা উপভোগ করতে হতো, কারণ ওই অংশে কোনো ছাউনি ছিল না। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পূর্ব গ্যালারিতেও ছাউনি স্থাপন করা হবে। ফলে প্রথমবারের মতো স্টেডিয়ামের পুরো গ্যালারি ছাউনির আওতায় আসবে এবং দর্শকদের ভোগান্তি অনেকটাই কমবে।

আরও পড়ুনঃ  ভ্যালেন্সিয়াকে ৩-০ গোলে হারিয়ে বার্সার সমান পয়েন্টে রিয়াল

এ ছাড়া জাতীয় দলের ক্রিকেটারদের ব্যবহৃত বর্তমান জিমনেসিয়ামকে আধুনিক মানে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা সুইমিংপুল নির্মাণের পরিকল্পনাও এবার বাস্তবায়নের পথে এগোচ্ছে। এতদিন বিভিন্ন সিরিজ বা ক্যাম্পের সময় ক্রিকেটারদের সাঁতারের সুবিধার জন্য পাঁচতারকা হোটেলের ওপর নির্ভর করতে হতো।

আরও পড়ুনঃ  ঘন কুয়াশায় এফএ কাপের ম্যাচ, বলই দেখতে পাচ্ছিলেন না ধারাভাষ্যকাররা

এর আগে তামিম ইকবাল জানিয়েছিলেন, নতুন জিম ও সুইমিংপুল আন্তর্জাতিক মানের করা হবে। জানা গেছে, পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের জন্য প্রাপ্য বোনাসের অর্থ ক্রিকেটাররা এই উন্নয়ন প্রকল্পে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। যদিও প্রকল্পের মোট ব্যয়ের তুলনায় সেটি অল্প অংশমাত্র।

পরিচালনা পর্ষদের সভায় জাতীয় দলের যাতায়াত ব্যবস্থার উন্নয়নের জন্য একটি টিম বাস কেনার সিদ্ধান্তও অনুমোদিত হয়েছে। পাশাপাশি শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের দুটি প্রধান ড্রেসিংরুম, খেলোয়াড়দের ডাইনিং রুম এবং ভিউয়িং এরিয়া আধুনিকায়নের জন্য প্রয়োজনীয় বাজেট অনুমোদন দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  বিশ্বকাপের সাফল্যের পরও বিদায়, মিশরের কোচ আর হোসাম হাসান