ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি অতীত ভুলে আমিরাতের সঙ্গে নতুন শুরুর ঘোষণা ইরানের চ্যালেঞ্জার গ্রুপে চ্যাম্পিয়ন বাংলাদেশ, সর্বোচ্চ গোলদাতা রিমন মালয়েশিয়ায় যৌথ অভিযানে বাংলাদেশিসহ ৪৭২ বিদেশি আটক জিয়াউর রহমান হত্যা মামলা: ৪৫ বছর পর মোজাফফর হোসেনকে জিজ্ঞাসাবাদ ১২ দিনে দেশে এলো ১৫ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স শি জিনপিংয়ের বিশেষ বিমান ও বুলেটপ্রুফ গাড়িতে যেসব সুবিধা লিফট ছেড়ে সিঁড়ি বেয়ে ষষ্ঠ তলায়, কৃষি মন্ত্রণালয়ের বৈঠকে প্রধানমন্ত্রী আমদানি কমিয়ে দেশীয় কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ, নোটিশ আরও ১০০টিকে
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com
 যোগ্যতা নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান প্রতিমন্ত্রীর

স্থানীয় নির্বাচনে প্রার্থী হতে শিক্ষাগত যোগ্যতার শর্ত নেই

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০২:৩০:৫১ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৩ সময় দেখুন

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে কোনো নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ বিষয়ে যারা নির্বাচনে অংশ নিতে আগ্রহী, তাদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

রোববার (১৩ সেপ্টেম্বর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংগলির সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

আরও পড়ুনঃ  তিন দিনের ব্যবধানে দুই দফায় কমল স্বর্ণের দাম

মীর শাহে আলম বলেন, স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার কোনো বাধ্যবাধকতা নেই। তাই এ নিয়ে নির্বাচনে অংশ নিতে আগ্রহীদের বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই।

এমপিওভুক্ত শিক্ষকদের প্রার্থিতা নিয়ে সিদ্ধান্ত দেবে ইসি

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন কি না, সে বিষয়েও বক্তব্য দেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, আইন ও শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালাসহ সংশ্লিষ্ট সব বিষয় পর্যালোচনা করে এমপিওভুক্ত শিক্ষকদের প্রার্থী হওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।

আরও পড়ুনঃ  মিমির বিয়ের গুঞ্জন, পাত্র কি নৌবাহিনীর কর্মকর্তা সিদ্ধার্থ?

এ বিষয়ে আইনগত মতামত বা ব্যাখ্যার প্রয়োজন হলে নির্বাচন কমিশন বিষয়টি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠাতে পারে। এরপর আইন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যাখ্যা দেওয়া হবে।

প্রার্থীর যোগ্যতা-অযোগ্যতা নির্ধারণ করবে ইসি

প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্যতা কিংবা অযোগ্যতা নির্ধারণের দায়িত্ব নির্বাচন কমিশনের।

এমপিওভুক্ত শিক্ষকদের প্রার্থী হওয়ার বিষয়টি নিয়ে জামায়াত সরকারের ওপর কোনো দায় চাপানোর সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। সংসদে সংশ্লিষ্ট বিল পাস হওয়ার সময় তারাও উপস্থিত ছিল বলে জানান প্রতিমন্ত্রী।

আরও পড়ুনঃ  সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবার পেল ৯৮ লাখ টাকার সহায়তা

সুইজারল্যান্ডের সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

বৈঠকে বাংলাদেশের গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করার আগ্রহ প্রকাশ করেছে সুইজারল্যান্ড।

সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংগলি বলেন, স্থানীয় উন্নয়ন, জলবায়ু এবং ভবিষ্যতে সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে বৈঠকে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি

 যোগ্যতা নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান প্রতিমন্ত্রীর

স্থানীয় নির্বাচনে প্রার্থী হতে শিক্ষাগত যোগ্যতার শর্ত নেই

আপডেটের সময়: ০২:৩০:৫১ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে কোনো নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ বিষয়ে যারা নির্বাচনে অংশ নিতে আগ্রহী, তাদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

রোববার (১৩ সেপ্টেম্বর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংগলির সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

আরও পড়ুনঃ  শি জিনপিংয়ের বিশেষ বিমান ও বুলেটপ্রুফ গাড়িতে যেসব সুবিধা

মীর শাহে আলম বলেন, স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার কোনো বাধ্যবাধকতা নেই। তাই এ নিয়ে নির্বাচনে অংশ নিতে আগ্রহীদের বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই।

এমপিওভুক্ত শিক্ষকদের প্রার্থিতা নিয়ে সিদ্ধান্ত দেবে ইসি

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন কি না, সে বিষয়েও বক্তব্য দেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, আইন ও শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালাসহ সংশ্লিষ্ট সব বিষয় পর্যালোচনা করে এমপিওভুক্ত শিক্ষকদের প্রার্থী হওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।

আরও পড়ুনঃ  শীতলক্ষ্যায় নিখোঁজ ৪ জনের মধ্যে দু’জনের মরদেহ উদ্ধার