ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর আগামী সপ্তাহে বাংলাদেশে আসবে যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী: মাহদী আমিন কাল ঢাকায় ‘ফার্স্ট কনক্লেভ অন জুলাই রেভ্যুলেশন’ শিল্প-অ্যাকাডেমিয়ার সেতুবন্ধনে গ্রিন ইউনিভার্সিটিতে এইচআর সামিট কোটি টাকায় বিক্রি হলো বিটিএস তারকা জিমিনের ব্যবহৃত শার্ট নরসিংদীতে জমি-সংক্রান্ত বিরোধে লাঠির আঘাতে স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যু সার্জিও গোরের ঢাকা সফর: বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার জুলাই গণঅভ্যুত্থান গণতন্ত্রকামী সবার সম্মিলিত অবদানের ফল: প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব দেশের সব বন্ধ শিল্পকারখানা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী চলতি মাসেই ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে আরও একজোড়া আন্তঃনগর ট্রেন
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

হরমুজে আটকা ১১ হাজার নাবিক, জাতিসংঘের বড় উদ্ধার অভিযান শুরু

হরমুজ প্রণালিতে আটকে পড়া হাজার হাজার নাবিককে উদ্ধারে অভিযান শুরু করেছে জাতিসংঘের আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (IMO)। দীর্ঘদিন ধরে চলা উত্তেজনা ও নৌ-চলাচল ব্যাহত হওয়ার পর এই উদ্যোগ নেওয়া হয়েছে।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালিতে প্রায় ১১ হাজারের বেশি নাবিক বিভিন্ন বাণিজ্যিক জাহাজে আটকা পড়েছিলেন। পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট দেশগুলোর সমন্বয়ে ধাপে ধাপে উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে।

আরও পড়ুনঃ  টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের অভিযোগ, ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন চাইলেন হাইকোর্ট

আইএমওর মহাসচিব আর্সেনিও ডোমিঙ্গুয়েজ এক বিবৃতিতে জানান, এটি একটি অত্যন্ত জটিল অভিযান, যা ইরান, ওমান, যুক্তরাষ্ট্রসহ উপকূলীয় দেশ এবং আন্তর্জাতিক শিপিং খাতের সমন্বয়ে পরিচালিত হচ্ছে।

তিনি আরও বলেন, নাবিকদের নিরাপদে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে এবং সমুদ্রপথে চলাচলের পরিবেশ পুনরায় যাচাই করা হচ্ছে।

চলতি বছরের শুরুর দিকে ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার কারণে কৌশলগত এই প্রণালিতে নৌ-চলাচল ব্যাপকভাবে ব্যাহত হয়। ফলে শত শত বাণিজ্যিক জাহাজ দীর্ঘ সময় ধরে আটকে পড়ে এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের চাপ তৈরি হয়।

আরও পড়ুনঃ  বন্ধ শিল্পকারখানা চালু ও বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশ

তবে সাম্প্রতিক সময়ে দুই পক্ষের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে। শিপিং পর্যবেক্ষণ সংস্থা কেপলার জানিয়েছে, গত সোমবার একদিনেই অন্তত ৩৬টি বাণিজ্যিক জাহাজ এই প্রণালি অতিক্রম করেছে, যা সাম্প্রতিক সময়ের মধ্যে সর্বোচ্চ।

আরও পড়ুনঃ  আগামী সপ্তাহে বাংলাদেশে আসবে যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী: মাহদী আমিন

এদিকে ওমানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সমুদ্রে জাহাজের ভিড় ও দুর্ঘটনার ঝুঁকি এড়াতে আইএমওর পরিকল্পনা অনুযায়ী উদ্ধার অভিযান ধাপে ধাপে বাস্তবায়ন করা হচ্ছে।

নৌপথ পুনরায় স্বাভাবিক করতে আন্তর্জাতিক পর্যায়ে যৌথ মিশনও গঠন করা হচ্ছে বলে জানা গেছে। হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের অবস্থান আবারও আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

সূত্র: আল জাজিরা

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর

হরমুজে আটকা ১১ হাজার নাবিক, জাতিসংঘের বড় উদ্ধার অভিযান শুরু

আপডেটের সময়: ০৮:৪৯:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬

হরমুজ প্রণালিতে আটকে পড়া হাজার হাজার নাবিককে উদ্ধারে অভিযান শুরু করেছে জাতিসংঘের আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (IMO)। দীর্ঘদিন ধরে চলা উত্তেজনা ও নৌ-চলাচল ব্যাহত হওয়ার পর এই উদ্যোগ নেওয়া হয়েছে।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালিতে প্রায় ১১ হাজারের বেশি নাবিক বিভিন্ন বাণিজ্যিক জাহাজে আটকা পড়েছিলেন। পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট দেশগুলোর সমন্বয়ে ধাপে ধাপে উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে।

আরও পড়ুনঃ  আগামী সপ্তাহে বাংলাদেশে আসবে যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী: মাহদী আমিন

আইএমওর মহাসচিব আর্সেনিও ডোমিঙ্গুয়েজ এক বিবৃতিতে জানান, এটি একটি অত্যন্ত জটিল অভিযান, যা ইরান, ওমান, যুক্তরাষ্ট্রসহ উপকূলীয় দেশ এবং আন্তর্জাতিক শিপিং খাতের সমন্বয়ে পরিচালিত হচ্ছে।

তিনি আরও বলেন, নাবিকদের নিরাপদে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে এবং সমুদ্রপথে চলাচলের পরিবেশ পুনরায় যাচাই করা হচ্ছে।

চলতি বছরের শুরুর দিকে ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার কারণে কৌশলগত এই প্রণালিতে নৌ-চলাচল ব্যাপকভাবে ব্যাহত হয়। ফলে শত শত বাণিজ্যিক জাহাজ দীর্ঘ সময় ধরে আটকে পড়ে এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের চাপ তৈরি হয়।

আরও পড়ুনঃ  এইচএসসি পরীক্ষার্থীদের স্বস্তি: কুড়িগ্রামে ৭ দিনের পরিকল্পিত লোডশেডিং স্থগিত

তবে সাম্প্রতিক সময়ে দুই পক্ষের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে। শিপিং পর্যবেক্ষণ সংস্থা কেপলার জানিয়েছে, গত সোমবার একদিনেই অন্তত ৩৬টি বাণিজ্যিক জাহাজ এই প্রণালি অতিক্রম করেছে, যা সাম্প্রতিক সময়ের মধ্যে সর্বোচ্চ।

আরও পড়ুনঃ  পুলিশ পরিচয়ে গভীর রাতে রিসোর্টে ডাকাতি, কর্মচারীদের জিম্মি করে লুট