ঢাকা ০২:১৮ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

হালান্ডকে থামাতে আলাদা পরিকল্পনার প্রয়োজন নেই: আনচেলত্তি

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে নরওয়ের বিপক্ষে মাঠে নামার আগে প্রতিপক্ষের তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ডকে নিয়ে নির্ভার ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। তার মতে, হালান্ডকে সামলানোর জন্য ডিফেন্ডারদের আলাদা করে কিছু শেখানোর প্রয়োজন নেই।

রোববার (৫ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় নরওয়ের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। ম্যাচটিতে নরওয়ের সবচেয়ে বড় অস্ত্র হবেন চলতি বিশ্বকাপে তিন ম্যাচে পাঁচ গোল করে গোল্ডেন বুটের দৌড়ে থাকা আর্লিং হালান্ড।

আরও পড়ুনঃ  জুলাই গণঅভ্যুত্থান ঐক্য, সাহস ও গণতান্ত্রিক চেতনার প্রতীক: ড. মুহাম্মদ ইউনূস

হালান্ডের মুখোমুখি হবেন ব্রাজিলের সেন্টার-ব্যাক গ্যাব্রিয়েল মাগালহায়েস, যিনি ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালের হয়ে ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার হালান্ডের বিপক্ষে একাধিকবার খেলেছেন। একইভাবে ব্রাজিল অধিনায়ক মারকুইনহোসও চ্যাম্পিয়ন্স লিগে হালান্ডকে সামলানোর অভিজ্ঞতা রয়েছে।

আরও পড়ুনঃ  জুয়া আয়োজনের অভিযোগে দুদকের অনুসন্ধানে সাবেক এমপি শিমুলসহ ২ জন

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, “হালান্ড কীভাবে খেলে, সেটা সবাই জানে। আমার ডিফেন্ডারদের তাকে কীভাবে মোকাবিলা করতে হবে, তা আলাদা করে বোঝানোর কিছু নেই। তারা আগেও বহুবার তার বিপক্ষে খেলেছে।”

তিনি আরও বলেন, “আমার মনে হয় না হালান্ডকে থামানোর জন্য বিশেষ কোনো পরিকল্পনার প্রয়োজন আছে। আমার খেলোয়াড়রা রক্ষণে কীভাবে খেলতে হবে, সেটা ভালোভাবেই জানে।”

আরও পড়ুনঃ  বই পড়ে পুরস্কার পেল ৪৬ স্কুলের ৩২৬৯ শিক্ষার্থী

বিশ্বকাপের শেষ আটে জায়গা নিশ্চিত করতে ব্রাজিল ও নরওয়ের মধ্যকার এই ম্যাচটি তাই হালান্ড বনাম ব্রাজিল রক্ষণভাগের লড়াই হিসেবেই সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

হালান্ডকে থামাতে আলাদা পরিকল্পনার প্রয়োজন নেই: আনচেলত্তি

আপডেটের সময়: ১১:০০:৩৯ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে নরওয়ের বিপক্ষে মাঠে নামার আগে প্রতিপক্ষের তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ডকে নিয়ে নির্ভার ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। তার মতে, হালান্ডকে সামলানোর জন্য ডিফেন্ডারদের আলাদা করে কিছু শেখানোর প্রয়োজন নেই।

রোববার (৫ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় নরওয়ের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। ম্যাচটিতে নরওয়ের সবচেয়ে বড় অস্ত্র হবেন চলতি বিশ্বকাপে তিন ম্যাচে পাঁচ গোল করে গোল্ডেন বুটের দৌড়ে থাকা আর্লিং হালান্ড।

আরও পড়ুনঃ  বিদেশফেরত শিক্ষার্থীদের দেশে ফিরিয়ে উন্নয়নে কাজে লাগাতে চায় সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম

হালান্ডের মুখোমুখি হবেন ব্রাজিলের সেন্টার-ব্যাক গ্যাব্রিয়েল মাগালহায়েস, যিনি ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালের হয়ে ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার হালান্ডের বিপক্ষে একাধিকবার খেলেছেন। একইভাবে ব্রাজিল অধিনায়ক মারকুইনহোসও চ্যাম্পিয়ন্স লিগে হালান্ডকে সামলানোর অভিজ্ঞতা রয়েছে।

আরও পড়ুনঃ  জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজধানীতে কড়া নিরাপত্তা, নিষিদ্ধ সংগঠনের ওপর থাকবে গোয়েন্দা নজরদারি

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, “হালান্ড কীভাবে খেলে, সেটা সবাই জানে। আমার ডিফেন্ডারদের তাকে কীভাবে মোকাবিলা করতে হবে, তা আলাদা করে বোঝানোর কিছু নেই। তারা আগেও বহুবার তার বিপক্ষে খেলেছে।”

তিনি আরও বলেন, “আমার মনে হয় না হালান্ডকে থামানোর জন্য বিশেষ কোনো পরিকল্পনার প্রয়োজন আছে। আমার খেলোয়াড়রা রক্ষণে কীভাবে খেলতে হবে, সেটা ভালোভাবেই জানে।”

আরও পড়ুনঃ  গাবতলীতে কাভার্ড ভ্যানে গ্যাস নেওয়ার সময় বিস্ফোরণে নিহত ১