ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জানুয়ারিতে দুই পর্বে বিশ্ব ইজতেমা, প্রথম পর্ব ৮-১০ ও দ্বিতীয় পর্ব ১৫-১৭ সালমান শাহকে স্মরণে টানা সাত দিন পর্দায় সাত জনপ্রিয় সিনেমা চিকিৎসার পর সুস্থতার পথে তানিয়া বৃষ্টি, শিগগিরই ফিরতে পারেন অভিনয়ে গ্যাসের অভাবে নরসিংদীর শতাধিক কারখানায় কাঠের বয়লার এক বছরের মধ্যে স্বাস্থ্যসেবায় বড় পরিবর্তনের আশা স্বাস্থ্যমন্ত্রীর গ্রিনল্যান্ডে বাধ্যতামূলক সামরিক সেবা থেকে সৈন্য পাঠাল ডেনমার্ক নিউইয়র্কের সরকারি স্কুলে শিক্ষার্থীদের ৪০ এআই টুল ব্যবহারে এক বছরের নিষেধাজ্ঞা হাসপাতালে থাকা ফারজানা রুপার সঙ্গে দুই সন্তানকে দেখা করার অনুমতি সরকারি বরাদ্দের হিসাব ‘গুনে গুনে’ নিতে বললেন তথ্যমন্ত্রী পার্থ ব্যবসার ধারণা থাকলেই তরুণদের মিলবে ২০ লাখ টাকা, অর্ধেক অনুদান
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

হাসপাতালে থাকা ফারজানা রুপার সঙ্গে দুই সন্তানকে দেখা করার অনুমতি

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:০৫:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৬ সময় দেখুন

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) চিকিৎসাধীন একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপার সঙ্গে তার দুই সন্তানকে দেখা করার অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ অনুমতি দেন। প্যানেলের অন্য সদস্যরা হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

আরও পড়ুনঃ  বিএনপিকে ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী

অসুস্থ মায়ের সঙ্গে সন্তানদের সাক্ষাতের অনুমতি চেয়ে ট্রাইব্যুনালে আবেদন করেন ফারজানা রুপার আইনজীবী সিফাত মাহমুদ শুভ। তিনি জানান, কারাগারে অসুস্থ হয়ে গত ৩০ আগস্ট থেকে বিএমইউতে চিকিৎসাধীন রয়েছেন ফারজানা রুপা। তার এক ছেলে ও এক মেয়ে মায়ের সঙ্গে দেখা করতে চায়। আবেদনের পরিপ্রেক্ষিতে সন্তানদের হাসপাতালে গিয়ে মায়ের সঙ্গে সাক্ষাতের অনুমতি দেন ট্রাইব্যুনাল।

আরও পড়ুনঃ  যুক্তরাষ্ট্র নিজেদের ভুলের ফাঁদে আটকে গেছে: ইরান

শাপলা চত্বরের মামলায় ৪১ আসামি

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ফারজানা রুপাসহ ৪১ জন আসামি রয়েছেন।

এ মামলায় গ্রেপ্তার ১১ আসামির মধ্যে অসুস্থতার কারণে ফারজানা রুপা ছাড়া বাকি ১০ জন বৃহস্পতিবার ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  বিচারককে সাবেক রেলমন্ত্রী: শ্যোন অ্যারেস্ট দেখানোর আগে ভেবে দেখবেন, যদিও পারবেন কি না

কারাগার থেকে হাসপাতালে

জানা গেছে, গত ৩০ আগস্ট সন্ধ্যায় মুন্সীগঞ্জ জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়লে ফারজানা রুপাকে বিএমইউতে ভর্তি করা হয়। কারাগারে থাকা অবস্থায় তিনি বেশ কিছু শারীরিক জটিলতায় ভুগছিলেন।

বর্তমানে হাসপাতালের প্রিজন সেলে রেখে তার চিকিৎসা চলছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

জানুয়ারিতে দুই পর্বে বিশ্ব ইজতেমা, প্রথম পর্ব ৮-১০ ও দ্বিতীয় পর্ব ১৫-১৭

হাসপাতালে থাকা ফারজানা রুপার সঙ্গে দুই সন্তানকে দেখা করার অনুমতি

আপডেটের সময়: ০৫:০৫:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) চিকিৎসাধীন একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপার সঙ্গে তার দুই সন্তানকে দেখা করার অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ অনুমতি দেন। প্যানেলের অন্য সদস্যরা হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

আরও পড়ুনঃ  ভেনিসের মূল প্রতিযোগিতায় ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’, উৎসবে যাচ্ছেন সুনেরাহ

অসুস্থ মায়ের সঙ্গে সন্তানদের সাক্ষাতের অনুমতি চেয়ে ট্রাইব্যুনালে আবেদন করেন ফারজানা রুপার আইনজীবী সিফাত মাহমুদ শুভ। তিনি জানান, কারাগারে অসুস্থ হয়ে গত ৩০ আগস্ট থেকে বিএমইউতে চিকিৎসাধীন রয়েছেন ফারজানা রুপা। তার এক ছেলে ও এক মেয়ে মায়ের সঙ্গে দেখা করতে চায়। আবেদনের পরিপ্রেক্ষিতে সন্তানদের হাসপাতালে গিয়ে মায়ের সঙ্গে সাক্ষাতের অনুমতি দেন ট্রাইব্যুনাল।

আরও পড়ুনঃ  তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আমানউল্লাহ আমান