ঢাকা ১১:১০ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

১০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে সংসদের তৃতীয় অধিবেশন

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:০৪:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • ৮ সময় দেখুন

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) অধিবেশনের প্রথম দিন সংসদ ভবনে অনুষ্ঠিত কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠক শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

প্রতিদিন বিকেল ৩টায় অধিবেশন

বিজ্ঞপ্তি অনুযায়ী, সরকারি ছুটির দিন এবং ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর ছাড়া নির্ধারিত কার্যদিবসে প্রতিদিন বিকেল ৩টায় সংসদের অধিবেশন শুরু হবে।

আরও পড়ুনঃ  লঘুচাপে টানা পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা, কোথাও হতে পারে ভারী বর্ষণ

বর্তমান সিদ্ধান্ত অনুযায়ী ১০ সেপ্টেম্বর তৃতীয় অধিবেশন শেষ হবে। তবে প্রয়োজন অনুযায়ী অধিবেশনের সময়সূচি ও কার্যদিবসে পরিবর্তন আনার ক্ষমতা স্পিকারকে দেওয়া হয়েছে।

জমা পড়েছে ২ হাজার ৮১৮ প্রশ্ন

সংসদের তৃতীয় অধিবেশনকে সামনে রেখে প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীদের জন্য মোট ২ হাজার ৮১৮টি প্রশ্ন পাওয়া গেছে।

এর মধ্যে—

প্রধানমন্ত্রীর জন্য ১৪২টি প্রশ্ন
অন্যান্য মন্ত্রীর জন্য ২ হাজার ৬৭৬টি প্রশ্ন
বিধি-৭১ অনুযায়ী মনোযোগ আকর্ষণের নোটিশ ৮১টি
বিধি-১৩১ অনুযায়ী সিদ্ধান্ত-প্রস্তাবের নোটিশ ২৪৯টি
এক বছরে সম্ভাব্য অধিবেশন নিয়েও আলোচনা

আরও পড়ুনঃ  দেশে ৮০ হাজার আইনজীবী থাকলেও পেশাগত মান নিয়ে সংশয়: আইনমন্ত্রী

কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে বর্তমান অধিবেশনের কার্যক্রম ও সময়কাল ছাড়াও আগামী এক বছরে সম্ভাব্য সংসদ অধিবেশনগুলোর দিন ও সম্ভাব্য মেয়াদ নিয়ে আলোচনা হয়।

প্রয়োজন হলে ভবিষ্যতে অধিবেশনের সময় ও কার্যদিবস পরিবর্তনের বিষয়েও স্পিকার সিদ্ধান্ত নিতে পারবেন।

বৈঠকে ছিলেন প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা

সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত বৈঠকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ সরকার ও বিরোধী দলের কয়েকজন জ্যেষ্ঠ সংসদ সদস্য ও মন্ত্রী উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  সংসদে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী, ‘এটা শাহবাগ-পল্টন না’

বৈঠকে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্থানীয় সরকারমন্ত্রী ড. আব্দুল মঈন খান, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, চিফ হুইপ মো. নূরুল ইসলাম এবং বিরোধীদলের চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।

স্পিকারের বিশেষ আমন্ত্রণে সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালও বৈঠকে অংশ নেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

১০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে সংসদের তৃতীয় অধিবেশন

আপডেটের সময়: ০৭:০৪:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) অধিবেশনের প্রথম দিন সংসদ ভবনে অনুষ্ঠিত কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠক শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

প্রতিদিন বিকেল ৩টায় অধিবেশন

বিজ্ঞপ্তি অনুযায়ী, সরকারি ছুটির দিন এবং ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর ছাড়া নির্ধারিত কার্যদিবসে প্রতিদিন বিকেল ৩টায় সংসদের অধিবেশন শুরু হবে।

আরও পড়ুনঃ  সাদা শাড়িতে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম

বর্তমান সিদ্ধান্ত অনুযায়ী ১০ সেপ্টেম্বর তৃতীয় অধিবেশন শেষ হবে। তবে প্রয়োজন অনুযায়ী অধিবেশনের সময়সূচি ও কার্যদিবসে পরিবর্তন আনার ক্ষমতা স্পিকারকে দেওয়া হয়েছে।

জমা পড়েছে ২ হাজার ৮১৮ প্রশ্ন

সংসদের তৃতীয় অধিবেশনকে সামনে রেখে প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীদের জন্য মোট ২ হাজার ৮১৮টি প্রশ্ন পাওয়া গেছে।

এর মধ্যে—

প্রধানমন্ত্রীর জন্য ১৪২টি প্রশ্ন
অন্যান্য মন্ত্রীর জন্য ২ হাজার ৬৭৬টি প্রশ্ন
বিধি-৭১ অনুযায়ী মনোযোগ আকর্ষণের নোটিশ ৮১টি
বিধি-১৩১ অনুযায়ী সিদ্ধান্ত-প্রস্তাবের নোটিশ ২৪৯টি
এক বছরে সম্ভাব্য অধিবেশন নিয়েও আলোচনা

আরও পড়ুনঃ  সংসদে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী, ‘এটা শাহবাগ-পল্টন না’

কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে বর্তমান অধিবেশনের কার্যক্রম ও সময়কাল ছাড়াও আগামী এক বছরে সম্ভাব্য সংসদ অধিবেশনগুলোর দিন ও সম্ভাব্য মেয়াদ নিয়ে আলোচনা হয়।

প্রয়োজন হলে ভবিষ্যতে অধিবেশনের সময় ও কার্যদিবস পরিবর্তনের বিষয়েও স্পিকার সিদ্ধান্ত নিতে পারবেন।

বৈঠকে ছিলেন প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা

সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত বৈঠকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ সরকার ও বিরোধী দলের কয়েকজন জ্যেষ্ঠ সংসদ সদস্য ও মন্ত্রী উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্য থেকে আরও ২ কার্গো এলএনজি কিনছে সরকার