ঢাকা ০২:২৫ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: গণপূর্তমন্ত্রী প্রকাশ্যে আরবদের বিরোধিতা, গোপনে সহযোগিতা চেয়েছেন নেতানিয়াহু! জলবায়ু সহনশীলতা বাড়াতে বাংলাদেশকে ৩ কোটি ডলার সহায়তা, সিআইএফের সঙ্গে প্রতিমন্ত্রীর বৈঠক কালিয়াকৈরে অর্ধশতাধিক কারখানায় ছুটি, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭টি কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন, প্রাণ গেল এক ব্যক্তির প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন বগুড়ার বিএনপি নেতা আব্দুর রহিম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে পুলিশ সুপার গ্রেপ্তার সৌদি নজরদারি ড্রোন ভূপাতিত করার দাবি হুথিদের ইসরায়েলি হামলায় হামাসের রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নিহত জামায়াত-শিবিরের সঙ্গে সচেতন মানুষ মেশে না: রাশেদ খাঁন
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

১৫ হাজারের বেশি শিক্ষাপ্রতিষ্ঠানে নেই খেলার মাঠ, ডিভাইসে ঝুঁকছে শিক্ষার্থীরা

দেশের শিক্ষা নীতিমালায় প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে খেলার মাঠ রাখা বাধ্যতামূলক হলেও বাস্তব চিত্র ভিন্ন। রাজধানী ঢাকাসহ সারা দেশে ১৫ হাজারেরও বেশি সরকারি ও বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে নিজস্ব খেলার মাঠ নেই। ফলে খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত হয়ে শিশু-কিশোরদের মধ্যে স্মার্টফোন, ট্যাব ও অন্যান্য ডিজিটাল ডিভাইসের প্রতি আসক্তি উদ্বেগজনকভাবে বাড়ছে।

রাজধানীর মোহাম্মদপুরের বছিলা এলাকার বাসিন্দা আজিজুল হকের দুই সন্তান একটি বেসরকারি স্কুলে ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে পড়ে। বড় সন্তান জানায়, খেলতে চাইলেও আশপাশে কোনো মাঠ না থাকায় অধিকাংশ সময় স্মার্টফোনেই কাটাতে হয়। ছোট সন্তানও সাধারণ তথ্য জানার জন্য সরাসরি গুগলের সাহায্য নেয়। একই চিত্র মিরপুরের কাজীপাড়াতেও। সেখানে খেলার মাঠের অভাবে এক শিশু দিনের বেশির ভাগ সময় মোবাইল, ট্যাব ও স্মার্ট টিভিতে ব্যস্ত থাকে।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, রাজধানীতে সরকারি ও বেসরকারি মিলিয়ে পাঁচ হাজারের বেশি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে অধিকাংশই বেসরকারি এবং প্রায় ৯৮ শতাংশ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের নিজস্ব খেলার মাঠ নেই। দেশের বিভাগীয় শহরগুলোর প্রায় ৪০ শতাংশ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানেও একই অবস্থা।

আরও পড়ুনঃ  দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো ২ হাজার ৭৪১ টাকা

এছাড়া দেশে থাকা ১১৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অর্ধেকের বেশি এবং ৭২ দশমিক ২৬ শতাংশ ইংলিশ মিডিয়াম স্কুলে শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত খেলার মাঠ নেই। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য বলছে, রাজধানীর ৩৪২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ২৫২টিতেই খেলার মাঠ নেই।

শিক্ষাবিদদের মতে, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। খেলার মাঠ শুধু খেলাধুলার জন্য নয়, সমাবেশ, শরীরচর্চা এবং শ্রেণিকক্ষের বাইরের শিক্ষামূলক কার্যক্রম পরিচালনার জন্যও অপরিহার্য। মাঠ না থাকায় শিশুদের স্বাভাবিক বিকাশ ব্যাহত হচ্ছে এবং তারা ক্রমেই ডিজিটাল ডিভাইসনির্ভর হয়ে পড়ছে।

২০১০ সালের জাতীয় শিক্ষানীতিতে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে খেলার মাঠ, ক্রীড়া ও শরীরচর্চার ব্যবস্থা বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া চলতি বছরের ২৫ মার্চ শিক্ষা মন্ত্রণালয় নির্দেশনা দেয়, বিদ্যালয়ের কার্যক্রম শেষে এবং ছুটির দিনে শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ স্থানীয় শিশু-কিশোরদের খেলাধুলার জন্য উন্মুক্ত রাখতে হবে। তবে বাস্তবে অনেক প্রতিষ্ঠানে মাঠ থাকলেও তা তালাবদ্ধ রাখা হচ্ছে।

আরও পড়ুনঃ   ১৯ হাজার কোটি টাকা বিনিয়োগে বিমানের কেবিনে বিলাসিতার নতুন দিগন্ত খুলছে সিঙ্গাপুর এয়ারলাইনস

রাজধানীর অনেক উন্মুক্ত মাঠও দখল, অপরিকল্পিত ব্যবহার ও অবহেলার কারণে খেলাধুলার অনুপযোগী হয়ে পড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ড অনুযায়ী, প্রতি মানুষের জন্য ৯ বর্গমিটার খোলা জায়গা প্রয়োজন হলেও ঢাকা শহরে জনপ্রতি খোলা জায়গা এক বর্গমিটারেরও কম।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, দেশের প্রায় ৬৬ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ উন্নয়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি নতুন বেসরকারি বিদ্যালয়ের অনুমোদনের ক্ষেত্রে নির্ধারিত মানের খেলার মাঠ বাধ্যতামূলক করার বিষয়েও কাজ চলছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. আবদুল হালিম বলেন, শিক্ষার্থীদের সুস্থ শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করতে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে খেলার মাঠ থাকা অত্যন্ত জরুরি। এ বিষয়ে সরকারের আরও কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

আরও পড়ুনঃ  এরদোয়ান দম্পতির আমন্ত্রণে তুরস্কে নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা

অন্যদিকে, ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট (আইপিডি)-এর গবেষণা অনুযায়ী, ঢাকার আয়তন অনুযায়ী প্রয়োজন অন্তত ৬১০টি খেলার মাঠ, কিন্তু বর্তমানে রয়েছে মাত্র ২৩৫টি।

এছাড়া আইসিডিডিআর,বি-এর এক গবেষণায় দেখা গেছে, ঢাকার স্কুলপড়ুয়া শিশুরা প্রতিদিন গড়ে প্রায় পাঁচ ঘণ্টা মোবাইল, টেলিভিশন, ট্যাব বা কম্পিউটারের পর্দার সামনে কাটায়। এর ফলে তাদের ঘুম কমে যাওয়া, ওজন বৃদ্ধি, চোখের সমস্যা, মাথাব্যথা এবং মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে।

বিশেষজ্ঞদের মতে, শিশুদের সুস্থ ও সৃজনশীল বিকাশ নিশ্চিত করতে শুধু শিক্ষানীতি প্রণয়ন নয়, মাঠ সংরক্ষণ, নতুন খেলার মাঠ নির্মাণ এবং বিদ্যমান মাঠ শিশুদের জন্য উন্মুক্ত রাখার কার্যকর উদ্যোগ এখন সময়ের দাবি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

দেশে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: গণপূর্তমন্ত্রী

১৫ হাজারের বেশি শিক্ষাপ্রতিষ্ঠানে নেই খেলার মাঠ, ডিভাইসে ঝুঁকছে শিক্ষার্থীরা

আপডেটের সময়: ০৮:১৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬

দেশের শিক্ষা নীতিমালায় প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে খেলার মাঠ রাখা বাধ্যতামূলক হলেও বাস্তব চিত্র ভিন্ন। রাজধানী ঢাকাসহ সারা দেশে ১৫ হাজারেরও বেশি সরকারি ও বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে নিজস্ব খেলার মাঠ নেই। ফলে খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত হয়ে শিশু-কিশোরদের মধ্যে স্মার্টফোন, ট্যাব ও অন্যান্য ডিজিটাল ডিভাইসের প্রতি আসক্তি উদ্বেগজনকভাবে বাড়ছে।

রাজধানীর মোহাম্মদপুরের বছিলা এলাকার বাসিন্দা আজিজুল হকের দুই সন্তান একটি বেসরকারি স্কুলে ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে পড়ে। বড় সন্তান জানায়, খেলতে চাইলেও আশপাশে কোনো মাঠ না থাকায় অধিকাংশ সময় স্মার্টফোনেই কাটাতে হয়। ছোট সন্তানও সাধারণ তথ্য জানার জন্য সরাসরি গুগলের সাহায্য নেয়। একই চিত্র মিরপুরের কাজীপাড়াতেও। সেখানে খেলার মাঠের অভাবে এক শিশু দিনের বেশির ভাগ সময় মোবাইল, ট্যাব ও স্মার্ট টিভিতে ব্যস্ত থাকে।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, রাজধানীতে সরকারি ও বেসরকারি মিলিয়ে পাঁচ হাজারের বেশি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে অধিকাংশই বেসরকারি এবং প্রায় ৯৮ শতাংশ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের নিজস্ব খেলার মাঠ নেই। দেশের বিভাগীয় শহরগুলোর প্রায় ৪০ শতাংশ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানেও একই অবস্থা।

আরও পড়ুনঃ  ঢাবি এলাকায় কয়েক মিনিটের ব্যবধানে দুই বিস্ফোরণ, আহত ২

এছাড়া দেশে থাকা ১১৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অর্ধেকের বেশি এবং ৭২ দশমিক ২৬ শতাংশ ইংলিশ মিডিয়াম স্কুলে শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত খেলার মাঠ নেই। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য বলছে, রাজধানীর ৩৪২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ২৫২টিতেই খেলার মাঠ নেই।

শিক্ষাবিদদের মতে, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। খেলার মাঠ শুধু খেলাধুলার জন্য নয়, সমাবেশ, শরীরচর্চা এবং শ্রেণিকক্ষের বাইরের শিক্ষামূলক কার্যক্রম পরিচালনার জন্যও অপরিহার্য। মাঠ না থাকায় শিশুদের স্বাভাবিক বিকাশ ব্যাহত হচ্ছে এবং তারা ক্রমেই ডিজিটাল ডিভাইসনির্ভর হয়ে পড়ছে।

২০১০ সালের জাতীয় শিক্ষানীতিতে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে খেলার মাঠ, ক্রীড়া ও শরীরচর্চার ব্যবস্থা বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া চলতি বছরের ২৫ মার্চ শিক্ষা মন্ত্রণালয় নির্দেশনা দেয়, বিদ্যালয়ের কার্যক্রম শেষে এবং ছুটির দিনে শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ স্থানীয় শিশু-কিশোরদের খেলাধুলার জন্য উন্মুক্ত রাখতে হবে। তবে বাস্তবে অনেক প্রতিষ্ঠানে মাঠ থাকলেও তা তালাবদ্ধ রাখা হচ্ছে।

আরও পড়ুনঃ  নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক

রাজধানীর অনেক উন্মুক্ত মাঠও দখল, অপরিকল্পিত ব্যবহার ও অবহেলার কারণে খেলাধুলার অনুপযোগী হয়ে পড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ড অনুযায়ী, প্রতি মানুষের জন্য ৯ বর্গমিটার খোলা জায়গা প্রয়োজন হলেও ঢাকা শহরে জনপ্রতি খোলা জায়গা এক বর্গমিটারেরও কম।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, দেশের প্রায় ৬৬ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ উন্নয়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি নতুন বেসরকারি বিদ্যালয়ের অনুমোদনের ক্ষেত্রে নির্ধারিত মানের খেলার মাঠ বাধ্যতামূলক করার বিষয়েও কাজ চলছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. আবদুল হালিম বলেন, শিক্ষার্থীদের সুস্থ শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করতে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে খেলার মাঠ থাকা অত্যন্ত জরুরি। এ বিষয়ে সরকারের আরও কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

আরও পড়ুনঃ  রেলের কেনাকাটায় দুর্নীতির অভিযোগ, খিলগাঁও লোকো শেডে দুদকের অভিযান