ঢাকা ০৬:২১ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঝিনাইদহে ১৪৩১ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার আন্দোলন জোরদারে শেখ হাসিনার ‘একটি লাশ প্রয়োজন’: রিজভী গোপালগঞ্জে দুই লাখ ১৭ হাজার টাকা মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন বিএনপি নেতা শ্রবণশক্তি হারানোর পর দীর্ঘ বিরতি, ১১ ডিসেম্বর মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক রামুতে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ৪ যাত্রী নিহত ২৭ নভেম্বর ঢাকায় মঞ্চ মাতাতে আসছেন রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া আকভানের প্রভাবে উত্তাল মেঘনা, মহিষের নিরাপদ আশ্রয় নিয়ে দুশ্চিন্তায় খামারিরা স্বাস্থ্য পরীক্ষা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরলেন খন্দকার মোশাররফ নিজ বাসা থেকে পপ তারকা পিট পিরার মরদেহ উদ্ধার কালিয়াকৈরে পেট্রল ঢেলে বাড়িতে আগুন, পুড়ল ৫ ঘর ও ২ দোকান
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যু অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্য

ঢাকা, ২৪ আগস্ট: সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা ২০৩০ সালের মধ্যে অর্ধেকে নামিয়ে আনতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

সোমবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে সড়ক ভবনে অ্যাম্বুলেন্স উদ্বোধন ও প্রকল্পের কার্যক্রম অবহিতকরণ অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

আরও পড়ুনঃ  শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ, নেতৃত্বের জন্য এখনই নিজেদের তৈরি করো: প্রধানমন্ত্রী

মন্ত্রী বলেন, দেশে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় প্রায় ৫ হাজার মানুষের মৃত্যু হয়। এ সংখ্যা কমাতে বিশ্বব্যাংক ও সরকারের যৌথ উদ্যোগে নিরাপদ সড়ক নিশ্চিত করার কর্মসূচি নেওয়া হয়েছে।

সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে ফিটনেসবিহীন যানবাহন, চালকের অসতর্কতা, অতিরিক্ত গতি ও জনসচেতনতার অভাবকে দায়ী করেন তিনি। কার্যকর উদ্যোগ ও সবার সচেতনতার মাধ্যমে দুর্ঘটনা কমিয়ে আনা সম্ভব বলেও মন্তব্য করেন মন্ত্রী।

আরও পড়ুনঃ  ঢাকার যানজট কমাতে মনোরেল চালুর পরিকল্পনা সরকারের

তিনি জানান, মহাসড়ক ও হাইওয়ের পাশে থাকা হাসপাতালগুলোতে দুর্ঘটনায় আহতদের চিকিৎসার জন্য আলাদা ইউনিট চালুর উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে প্রকল্পের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সরকার কাজ করবে।

আরও পড়ুনঃ  কপ-৩১ সম্মেলনে নীরব ভারত, পর্দার আড়ালে চলছে বড় কূটনীতি

সড়কে চলাচলের সময় সবাইকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানিয়ে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব উদ্যোগ অব্যাহত রাখবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ঝিনাইদহে ১৪৩১ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যু অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্য

আপডেটের সময়: ০৯:৪১:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬

ঢাকা, ২৪ আগস্ট: সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা ২০৩০ সালের মধ্যে অর্ধেকে নামিয়ে আনতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

সোমবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে সড়ক ভবনে অ্যাম্বুলেন্স উদ্বোধন ও প্রকল্পের কার্যক্রম অবহিতকরণ অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

আরও পড়ুনঃ  বিমানবন্দরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ‘হাত ধোয়া’ বাবলু গ্রেপ্তার

মন্ত্রী বলেন, দেশে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় প্রায় ৫ হাজার মানুষের মৃত্যু হয়। এ সংখ্যা কমাতে বিশ্বব্যাংক ও সরকারের যৌথ উদ্যোগে নিরাপদ সড়ক নিশ্চিত করার কর্মসূচি নেওয়া হয়েছে।

সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে ফিটনেসবিহীন যানবাহন, চালকের অসতর্কতা, অতিরিক্ত গতি ও জনসচেতনতার অভাবকে দায়ী করেন তিনি। কার্যকর উদ্যোগ ও সবার সচেতনতার মাধ্যমে দুর্ঘটনা কমিয়ে আনা সম্ভব বলেও মন্তব্য করেন মন্ত্রী।

আরও পড়ুনঃ  আইসিজের রায় রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর পথ তৈরি করবে: শামা ওবায়েদ