৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এ পরীক্ষায় মোট ৬ হাজার ১৬৫ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে পিএসসির ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়।
এর আগে পিএসসি প্রকাশিত পরীক্ষা ক্যালেন্ডার অনুযায়ী লিখিত পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ছিল ৩০ জুলাই। তবে নির্ধারিত সময়ের সাত দিন আগেই ফল প্রকাশ করেছে কমিশন।
পিএসসির পরিকল্পনা অনুযায়ী, মৌখিক পরীক্ষা ১০ আগস্ট শুরু হওয়ার কথা থাকলেও তা এক দিন পিছিয়ে ১১ আগস্ট থেকে শুরু হবে।
উল্লেখ্য, ৫০তম বিসিএসের মাধ্যমে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ২ হাজার ১৫০ জন নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ১ হাজার ৭৫৫টি পদ ক্যাডার হিসেবে নির্ধারিত।
ক্যাডার পদগুলোর মধ্যে সবচেয়ে বেশি নিয়োগ দেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে, যেখানে ৬৫০ জন চিকিৎসক নিয়োগ পাবেন। এছাড়া প্রশাসন ক্যাডারে ২০০ জন এবং পুলিশ ক্যাডারে ১১৭ জন কর্মকর্তা নিয়োগের পরিকল্পনা রয়েছে।
প্রতিবেদকের নাম 


























