ঢাকা ০৯:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ছয় সপ্তাহে ইস্ট-ওয়েস্ট পাইপলাইন পুরোপুরি চালুর পরিকল্পনা সৌদি আরামকোর স্থানীয় নির্বাচন সামনে রেখে আজ মন্ত্রণালয়গুলোর সঙ্গে ইসির বৈঠক দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩২ বিলিয়ন ডলার ৫০০ মিলিয়ন ইউরোর প্রস্তাবও ফিরিয়েছিলেন মেসি, বার্সেলোনায় থাকার ছিল অটুট ইচ্ছা ডোপ টেস্টের উদ্যোগের পর চাঁদপুরের এসআইয়ের খোঁজ মিলছে না কারাবাও কাপের শিরোপা ধরে রাখার অভিযানে রাতে মাঠে নামছে ম্যানসিটি হরমুজে সেনা পাঠানোর সিদ্ধান্ত নেয়নি দক্ষিণ কোরিয়া সাত মাসে নারীদের ধর্ষণের ৪০০ ঘটনা, শিশু সহিংসতা ৬০৬ সকালের বৃষ্টিতে ঢাকায় স্বস্তি, কয়েক অঞ্চলে ঝড়-বৃষ্টির সতর্কতা শহীদ জুবায়েরের বোন জেসমিনের চিকিৎসার অগ্রগতি জানলেন প্রধানমন্ত্রী
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

প্রবাসীকে হত্যা করে মরদেহ ৮ টুকরো, গ্রেপ্তার পরকীয়া প্রেমিকা

ব্রাহ্মণবাড়িয়ার সৌদি প্রবাসী মোকাররম হত্যাকাণ্ডে পলাতক প্রধান অভিযুক্ত তাসলিমা আক্তার ওরফে হাসনাকে (৩১) গ্রেপ্তার করেছে পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনায় মোকাররমের মরদেহ টুকরো টুকরো করে বিভিন্ন স্থানে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে।

বুধবার (২০ মে) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) ও মুগদা থানা পুলিশের যৌথ অভিযানে নরসিংদী থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান উল্লাহ।

আরও পড়ুনঃ  চাঁদা না দেওয়ায় বাসায় ঢুকে যুবককে গুলি করার অভিযোগ

এর আগে একই ঘটনায় তাসলিমার সহযোগী হিসেবে হেলেনা বেগম ও তার কিশোরী মেয়েকে গ্রেপ্তার করা হয়। তবে ঘটনার পর থেকেই আত্মগোপনে ছিলেন তাসলিমা।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, সৌদি আরবে থাকাকালে মোকাররমের সঙ্গে তাসলিমার পরিচয় হয় এবং পরে তাদের মধ্যে পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। দেশে ফেরার পর সম্পর্কের টানাপোড়েন, আর্থিক বিরোধ ও ব্যক্তিগত দ্বন্দ্বের জেরে হত্যার পরিকল্পনা করা হয় বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।

আরও পড়ুনঃ  সান্তাহারে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, এএসআই ক্লোজ

অভিযোগ রয়েছে, গত ১৩ মে দেশে ফিরে মোকাররম সরাসরি রাজধানীর মুগদা এলাকায় তাসলিমার বাসায় যান। পরদিন ঘুমের ওষুধ খাইয়ে তাকে হত্যা করা হয়। এরপর মরদেহ বাথরুমে নিয়ে টুকরো টুকরো করে বিভিন্ন স্থানে ফেলে দেওয়া হয়।

পরে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহের অংশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

আরও পড়ুনঃ  ১৯ বছর পর শাশুড়ি হত্যায় জামাইয়ের যাবজ্জীবন

ঘটনাটি প্রকাশ্যে আসার পর দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তদন্তকারীরা বলছেন, এটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড এবং পুরো ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ছয় সপ্তাহে ইস্ট-ওয়েস্ট পাইপলাইন পুরোপুরি চালুর পরিকল্পনা সৌদি আরামকোর

প্রবাসীকে হত্যা করে মরদেহ ৮ টুকরো, গ্রেপ্তার পরকীয়া প্রেমিকা

আপডেটের সময়: ০৭:৫৩:৫৪ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার সৌদি প্রবাসী মোকাররম হত্যাকাণ্ডে পলাতক প্রধান অভিযুক্ত তাসলিমা আক্তার ওরফে হাসনাকে (৩১) গ্রেপ্তার করেছে পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনায় মোকাররমের মরদেহ টুকরো টুকরো করে বিভিন্ন স্থানে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে।

বুধবার (২০ মে) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) ও মুগদা থানা পুলিশের যৌথ অভিযানে নরসিংদী থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান উল্লাহ।

আরও পড়ুনঃ  সান্তাহারে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, এএসআই ক্লোজ

এর আগে একই ঘটনায় তাসলিমার সহযোগী হিসেবে হেলেনা বেগম ও তার কিশোরী মেয়েকে গ্রেপ্তার করা হয়। তবে ঘটনার পর থেকেই আত্মগোপনে ছিলেন তাসলিমা।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, সৌদি আরবে থাকাকালে মোকাররমের সঙ্গে তাসলিমার পরিচয় হয় এবং পরে তাদের মধ্যে পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। দেশে ফেরার পর সম্পর্কের টানাপোড়েন, আর্থিক বিরোধ ও ব্যক্তিগত দ্বন্দ্বের জেরে হত্যার পরিকল্পনা করা হয় বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।

আরও পড়ুনঃ  চাঁদা না দেওয়ায় বাসায় ঢুকে যুবককে গুলি করার অভিযোগ

অভিযোগ রয়েছে, গত ১৩ মে দেশে ফিরে মোকাররম সরাসরি রাজধানীর মুগদা এলাকায় তাসলিমার বাসায় যান। পরদিন ঘুমের ওষুধ খাইয়ে তাকে হত্যা করা হয়। এরপর মরদেহ বাথরুমে নিয়ে টুকরো টুকরো করে বিভিন্ন স্থানে ফেলে দেওয়া হয়।

পরে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহের অংশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

আরও পড়ুনঃ  অনলাইন স্ক্যামিংয়ের অভিযোগে ৬৩ বিদেশির রিমান্ড আবেদন, শুনানি মঙ্গলবার