ঢাকা ০৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সংসদে রেহানা আক্তার: রাজনৈতিক মন্তব্য ও দাবি নিয়ে তীব্র আলোচনা মেসির পছন্দের পানীয় ‘ইয়ারবা মাতে’ কী, কীভাবে তৈরি হয় বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইস রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সম্পর্ক ও বিনিয়োগ নিয়ে আলোচনা ভোলায় সেতু ভেঙে বালুবাহী ট্রাক খালে, চালক নিহত নতুন পে স্কেল: জুলাই থেকেই বাড়তি বেতন পেতে পারেন সরকারি চাকরিজীবীরা মেসির কারণে আর্জেন্টিনার প্রতি ভালোবাসা বেড়েছে: পূর্ণিমা মেসির প্রথম গোল নিয়ে প্রশ্ন তুললেন অস্ট্রিয়ার কোচ রালফ রাংনিক এসএসসি ও সমমান পরীক্ষার ফল ২০ জুলাই প্রকাশিত হবে: শিক্ষামন্ত্রী লেবানন থেকে সেনা প্রত্যাহারে মার্কিন চাপের মুখে ইসরাইল, আলোচনার প্রস্তুতি ঝড়ে খুঁটি ভেঙে সখীপুরের দুই গ্রাম তিন দিন ধরে বিদ্যুৎহীন, চরম ভোগান্তি
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

হিজবুল্লাহকে থামাতে না পারলে ইরানে আবার হামলার হুমকি ট্রাম্পের

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তাদের শান্তি আলোচনা চলার মধ্যেই হিজবুল্লাহকে “ঝামেলা সৃষ্টি” থেকে বিরত না রাখলে ইরানে আবারও হামলার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ হুমকি দেন।

দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাবাহিনী এবং ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে চলমান সংঘর্ষের মধ্যেই এই মন্তব্য আসে। এতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সাম্প্রতিক শান্তি উদ্যোগে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

আরও পড়ুনঃ  সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করল আফগানিস্তান

ট্রাম্প তার পোস্টে লেখেন, ইরানকে অবশ্যই লেবাননে তাদের সমর্থিত প্রক্সি বাহিনীকে অবিলম্বে সংঘর্ষ থেকে বিরত রাখতে হবে। তা না হলে সাম্প্রতিক হামলার চেয়েও আরও কঠোর জবাব দেওয়া হবে বলে সতর্ক করেন তিনি।

আরও পড়ুনঃ  তীব্র গরমে গাজায় তাঁবুতে মানবেতর জীবন, আশ্রয়হীন প্রায় ১০ লাখ মানুষ

এর আগে শনিবার পূর্ব ও দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৩০ জন নিহত হয়। পরে ইসরায়েলি বাহিনীকে হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষ কমানোর নির্দেশ দেওয়া হলে পরিস্থিতি কিছুটা শান্ত হয় বলে জানা গেছে।

উল্লেখ্য, সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়, যেখানে লেবাননসহ বিভিন্ন ফ্রন্টে সংঘাত কমানোর শর্ত অন্তর্ভুক্ত ছিল।

আরও পড়ুনঃ  কারাবন্দি কাশ্মীরি সাংসদ ইঞ্জিনিয়ার রশিদ পদত্যাগ করতে চান

এদিকে সুইজারল্যান্ডে চলমান আলোচনায় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, লেবাননে যুদ্ধবিরতি বজায় রাখতে সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং এ বিষয়ে আরও কাজ চলছে।

তিনি আরও বলেন, আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্র সক্রিয়ভাবে কাজ করছে এবং লেবাননের পরিস্থিতি স্থিতিশীল করতে প্রচেষ্টা অব্যাহত থাকবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

সংসদে রেহানা আক্তার: রাজনৈতিক মন্তব্য ও দাবি নিয়ে তীব্র আলোচনা

হিজবুল্লাহকে থামাতে না পারলে ইরানে আবার হামলার হুমকি ট্রাম্পের

আপডেটের সময়: ১০:০০:২৯ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তাদের শান্তি আলোচনা চলার মধ্যেই হিজবুল্লাহকে “ঝামেলা সৃষ্টি” থেকে বিরত না রাখলে ইরানে আবারও হামলার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ হুমকি দেন।

দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাবাহিনী এবং ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে চলমান সংঘর্ষের মধ্যেই এই মন্তব্য আসে। এতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সাম্প্রতিক শান্তি উদ্যোগে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

আরও পড়ুনঃ  লেবানন থেকে সেনা প্রত্যাহারে মার্কিন চাপের মুখে ইসরাইল, আলোচনার প্রস্তুতি

ট্রাম্প তার পোস্টে লেখেন, ইরানকে অবশ্যই লেবাননে তাদের সমর্থিত প্রক্সি বাহিনীকে অবিলম্বে সংঘর্ষ থেকে বিরত রাখতে হবে। তা না হলে সাম্প্রতিক হামলার চেয়েও আরও কঠোর জবাব দেওয়া হবে বলে সতর্ক করেন তিনি।

আরও পড়ুনঃ  বাংলাদেশ ও পাকিস্তানের ওপর নজর রাখছে ইসরায়েল, দাবি ইসরায়েলি রাষ্ট্রদূতের