ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গাজীপুরে গরুবাহী ট্রাক-বাসের সংঘর্ষে নিহত ২, আহত ৩ বসুন্ধরা আবাসিক এলাকা থেকে অভিনেত্রী রিধিকার মরদেহ উদ্ধার অশোভন আচরণের অভিযোগে পুত্রবধূর রাজকীয় উপাধি কেড়ে নিলেন ব্রুনাইয়ের সুলতান খারগ দ্বীপে আবারও ট্যাংকারে অপরিশোধিত তেল তুলছে ইরান ইমাম-মুয়াজ্জিন-সেবায়েতদের সম্মানি বিতরণ করবেন প্রধানমন্ত্রী কিস্তির টাকা নিয়ে বিরোধ, শ্রীপুরে সিএনজি চালককে পিটিয়ে হত্যার অভিযোগ ছাত্রদলের রাজনীতি থেকে বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী হরমুজ ঘিরে নতুন কৌশল যুক্তরাষ্ট্রের, ইরানের ওপর বাড়ছে অর্থনৈতিক চাপ পশ্চিম তীরে সেটেলার সহিংসতা বাড়ছে, ইসরায়েলি রাষ্ট্রের মদদের অভিযোগ অ্যামনেস্টির আবারও বাড়ল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি এখন ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

জুনের প্রথম ২০ দিনে দেশে এলো ১৯৫ কোটি ডলারের বেশি রেমিট্যান্স

প্রবাসীদের পাঠানো অর্থের প্রবাহ অব্যাহত রয়েছে। চলতি বছরের জুন মাসের প্রথম ২০ দিনেই দেশে এসেছে ১৯৫ কোটি ৩৯ লাখ ৬০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। এ হিসাবে প্রতিদিন গড়ে প্রায় ৯ কোটি ৭৭ লাখ ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  চিকিৎসায় অর্থ বাধা হবে না, দেশেই উন্নত সেবা নিশ্চিতের লক্ষ্য

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, এ সময়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৯ কোটি ৫৫ লাখ ৫০ হাজার ডলার। বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসীরা পাঠিয়েছেন ৩৩ কোটি ৫৩ লাখ ১০ হাজার ডলার। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে সবচেয়ে বেশি ১২১ কোটি ৮৮ লাখ ডলার। এছাড়া বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে দেশে এসেছে ৪২ লাখ ৯০ হাজার ডলার।

আরও পড়ুনঃ  বসুন্ধরা আবাসিক এলাকা থেকে অভিনেত্রী রিধিকার মরদেহ উদ্ধার

এর আগে, গত মে মাসে দেশে রেমিট্যান্স এসেছিল ৩৪২ কোটি ৫০ লাখ ৩০ হাজার ডলার, যা দেশের ইতিহাসে একক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয় হিসেবে বিবেচিত হয়। আর চলতি বছরের মার্চ মাসে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স আসে, যা এখন পর্যন্ত একক মাসে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

আরও পড়ুনঃ  প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলায় তানজিন তিশার জামিন ‘সে তার স্বামীর ক্ষমতা দেখাল, আমিও সবকিছু প্রকাশ করব’

বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বলছে, ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসীরা দেশে মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ ডলার পাঠিয়েছেন। দেশের ইতিহাসে কোনো এক অর্থবছরে এটিই সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহের রেকর্ড।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

গাজীপুরে গরুবাহী ট্রাক-বাসের সংঘর্ষে নিহত ২, আহত ৩

জুনের প্রথম ২০ দিনে দেশে এলো ১৯৫ কোটি ডলারের বেশি রেমিট্যান্স

আপডেটের সময়: ০৯:১৫:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬

প্রবাসীদের পাঠানো অর্থের প্রবাহ অব্যাহত রয়েছে। চলতি বছরের জুন মাসের প্রথম ২০ দিনেই দেশে এসেছে ১৯৫ কোটি ৩৯ লাখ ৬০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। এ হিসাবে প্রতিদিন গড়ে প্রায় ৯ কোটি ৭৭ লাখ ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  চিকিৎসায় অর্থ বাধা হবে না, দেশেই উন্নত সেবা নিশ্চিতের লক্ষ্য

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, এ সময়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৯ কোটি ৫৫ লাখ ৫০ হাজার ডলার। বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসীরা পাঠিয়েছেন ৩৩ কোটি ৫৩ লাখ ১০ হাজার ডলার। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে সবচেয়ে বেশি ১২১ কোটি ৮৮ লাখ ডলার। এছাড়া বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে দেশে এসেছে ৪২ লাখ ৯০ হাজার ডলার।

আরও পড়ুনঃ  পেলে-বেকেনবাওয়ারের ক্লাবে যাচ্ছেন বাংলাদেশের শামিত!

এর আগে, গত মে মাসে দেশে রেমিট্যান্স এসেছিল ৩৪২ কোটি ৫০ লাখ ৩০ হাজার ডলার, যা দেশের ইতিহাসে একক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয় হিসেবে বিবেচিত হয়। আর চলতি বছরের মার্চ মাসে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স আসে, যা এখন পর্যন্ত একক মাসে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

আরও পড়ুনঃ   আজ টিভিতে যেসব খেলা দেখতে পারবেন