ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সংসদে রেহানা আক্তার: রাজনৈতিক মন্তব্য ও দাবি নিয়ে তীব্র আলোচনা মেসির পছন্দের পানীয় ‘ইয়ারবা মাতে’ কী, কীভাবে তৈরি হয় বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইস রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সম্পর্ক ও বিনিয়োগ নিয়ে আলোচনা ভোলায় সেতু ভেঙে বালুবাহী ট্রাক খালে, চালক নিহত নতুন পে স্কেল: জুলাই থেকেই বাড়তি বেতন পেতে পারেন সরকারি চাকরিজীবীরা মেসির কারণে আর্জেন্টিনার প্রতি ভালোবাসা বেড়েছে: পূর্ণিমা মেসির প্রথম গোল নিয়ে প্রশ্ন তুললেন অস্ট্রিয়ার কোচ রালফ রাংনিক এসএসসি ও সমমান পরীক্ষার ফল ২০ জুলাই প্রকাশিত হবে: শিক্ষামন্ত্রী লেবানন থেকে সেনা প্রত্যাহারে মার্কিন চাপের মুখে ইসরাইল, আলোচনার প্রস্তুতি ঝড়ে খুঁটি ভেঙে সখীপুরের দুই গ্রাম তিন দিন ধরে বিদ্যুৎহীন, চরম ভোগান্তি
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

যুক্তরাষ্ট্র–ইরান প্রথম দফার বৈঠকে ‘আশাব্যঞ্জক অগ্রগতি’

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে প্রথম দফার আলোচনা শেষ হয়েছে। মধ্যস্থতাকারী দেশ কাতার ও পাকিস্তান জানিয়েছে, আলোচনায় ‘আশাব্যঞ্জক অগ্রগতি’ হয়েছে।

সোমবার (২২ জুন) লুসার্ন শহরে অনুষ্ঠিত এ বৈঠক শেষ হওয়ার পর এক যৌথ বিবৃতিতে বলা হয়, একটি উচ্চপর্যায়ের কমিটি আগামী ৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে একটি রোডম্যাপ বা কর্মপরিকল্পনায় সম্মত হয়েছে। একই সঙ্গে পুরো সপ্তাহজুড়ে কারিগরি পর্যায়ের আলোচনা চলবে বলেও জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  পেনাল্টি মিসের পর ‘বিরক্ত’ মেসি বললেন, ‘আমরা আরও আনন্দ দেব’

মধ্যস্থতাকারীরা জানিয়েছেন, হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ রাখা এবং ভুল বোঝাবুঝি এড়াতে একটি সমন্বিত যোগাযোগ ব্যবস্থা গঠনে দুই পক্ষ সম্মত হয়েছে।

আরও পড়ুনঃ  ডোমিনিকান রিপাবলিকের রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ইতালীয় পর্যটকের মৃত্যু

আলোচনায় পারমাণবিক চুক্তি এবং মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে। মার্কিন এক কূটনীতিক জানান, লেবানন পরিস্থিতি ও আঞ্চলিক নিরাপত্তা ইস্যু আলোচনার অন্যতম প্রধান বিষয় ছিল।

বৈঠককে ঘিরে হরমুজ প্রণালি ও লেবানন ইস্যুতে উত্তেজনা থাকলেও রোববার থেকে সংঘর্ষ কিছুটা কমেছে বলে খবর পাওয়া গেছে। তবে উভয় পক্ষই সতর্ক অবস্থান বজায় রেখেছে।

আরও পড়ুনঃ   ১৮ ঘণ্টার বৈঠক শেষে সুইজারল্যান্ড ছাড়লেন ইরানের শীর্ষ আলোচকরা

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে, ইরান যদি পারমাণবিক কর্মসূচি ও আঞ্চলিক অস্থিরতা সৃষ্টির কার্যক্রম বন্ধ করতে সম্মত হয়, তবে সম্পর্ক পুনর্গঠনের সুযোগ তৈরি হতে পারে। অন্যদিকে ইরান তাদের পারমাণবিক কর্মসূচিকে শান্তিপূর্ণ বলে দাবি করে আসছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

সংসদে রেহানা আক্তার: রাজনৈতিক মন্তব্য ও দাবি নিয়ে তীব্র আলোচনা

যুক্তরাষ্ট্র–ইরান প্রথম দফার বৈঠকে ‘আশাব্যঞ্জক অগ্রগতি’

আপডেটের সময়: ১২:০০:৪২ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে প্রথম দফার আলোচনা শেষ হয়েছে। মধ্যস্থতাকারী দেশ কাতার ও পাকিস্তান জানিয়েছে, আলোচনায় ‘আশাব্যঞ্জক অগ্রগতি’ হয়েছে।

সোমবার (২২ জুন) লুসার্ন শহরে অনুষ্ঠিত এ বৈঠক শেষ হওয়ার পর এক যৌথ বিবৃতিতে বলা হয়, একটি উচ্চপর্যায়ের কমিটি আগামী ৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে একটি রোডম্যাপ বা কর্মপরিকল্পনায় সম্মত হয়েছে। একই সঙ্গে পুরো সপ্তাহজুড়ে কারিগরি পর্যায়ের আলোচনা চলবে বলেও জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  পেনাল্টি মিসের পর ‘বিরক্ত’ মেসি বললেন, ‘আমরা আরও আনন্দ দেব’

মধ্যস্থতাকারীরা জানিয়েছেন, হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ রাখা এবং ভুল বোঝাবুঝি এড়াতে একটি সমন্বিত যোগাযোগ ব্যবস্থা গঠনে দুই পক্ষ সম্মত হয়েছে।

আরও পড়ুনঃ  ওয়াশিংটনে ইসরায়েল–লেবানন নতুন দফার বৈঠক, আলোচনায় যুদ্ধবিরতি ও সীমান্ত উত্তেজনা

আলোচনায় পারমাণবিক চুক্তি এবং মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে। মার্কিন এক কূটনীতিক জানান, লেবানন পরিস্থিতি ও আঞ্চলিক নিরাপত্তা ইস্যু আলোচনার অন্যতম প্রধান বিষয় ছিল।

বৈঠককে ঘিরে হরমুজ প্রণালি ও লেবানন ইস্যুতে উত্তেজনা থাকলেও রোববার থেকে সংঘর্ষ কিছুটা কমেছে বলে খবর পাওয়া গেছে। তবে উভয় পক্ষই সতর্ক অবস্থান বজায় রেখেছে।

আরও পড়ুনঃ  তীব্র গরমে গাজায় তাঁবুতে মানবেতর জীবন, আশ্রয়হীন প্রায় ১০ লাখ মানুষ