ঢাকা ১০:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঝিনাইদহে ১৪৩১ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার আন্দোলন জোরদারে শেখ হাসিনার ‘একটি লাশ প্রয়োজন’: রিজভী গোপালগঞ্জে দুই লাখ ১৭ হাজার টাকা মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন বিএনপি নেতা শ্রবণশক্তি হারানোর পর দীর্ঘ বিরতি, ১১ ডিসেম্বর মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক রামুতে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ৪ যাত্রী নিহত ২৭ নভেম্বর ঢাকায় মঞ্চ মাতাতে আসছেন রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া আকভানের প্রভাবে উত্তাল মেঘনা, মহিষের নিরাপদ আশ্রয় নিয়ে দুশ্চিন্তায় খামারিরা স্বাস্থ্য পরীক্ষা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরলেন খন্দকার মোশাররফ নিজ বাসা থেকে পপ তারকা পিট পিরার মরদেহ উদ্ধার কালিয়াকৈরে পেট্রল ঢেলে বাড়িতে আগুন, পুড়ল ৫ ঘর ও ২ দোকান
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ইরানের চেয়েও বড় নিরাপত্তা চ্যালেঞ্জ হয়ে উঠছে তুরস্ক: ইসরায়েলি বিশ্লেষণ

মধ্যপ্রাচ্যে সামরিক ও কৌশলগত শক্তির ভারসাম্যে দ্রুত পরিবর্তন ঘটছে। এমন প্রেক্ষাপটে তুরস্ক এখন ইসরায়েলের জন্য দীর্ঘমেয়াদে ইরানের চেয়েও বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে বলে দাবি করেছে দেশটির প্রভাবশালী দৈনিক মারিভ।

পত্রিকাটিতে প্রকাশিত এক বিশেষ সামরিক ও ভূ-রাজনৈতিক বিশ্লেষণে বলা হয়েছে, তুরস্ক বর্তমানে ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সশস্ত্র বাহিনীর অধিকারী। একই সঙ্গে দেশটি নিজস্ব প্রযুক্তি ও উৎপাদনের মাধ্যমে জাতীয় প্রতিরক্ষা খাতের প্রায় ৮০ শতাংশ চাহিদা পূরণে সক্ষম হয়েছে, যা তাদের সামরিক সক্ষমতাকে নতুন উচ্চতায় নিয়ে গেছে।

আরও পড়ুনঃ  ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ হামলার পরিকল্পনা করছে ইরান

বিশ্লেষণে উল্লেখ করা হয়, তুরস্কের প্রতিরক্ষা শিল্পে সাম্প্রতিক বছরগুলোতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। দেশটির নিজস্ব অস্ত্র উৎপাদন, ড্রোন প্রযুক্তি এবং আধুনিক সামরিক সরঞ্জামের উন্নয়ন মধ্যপ্রাচ্য ও ভূমধ্যসাগরীয় অঞ্চলে আঙ্কারার কৌশলগত অবস্থানকে আরও শক্তিশালী করেছে।

আরও পড়ুনঃ  দারুল উলুম করাচির পরীক্ষায় প্রথম বাংলাদেশি উসামা

প্রতিবেদন অনুযায়ী, তুর্কি সামরিক বাহিনীর আধুনিকীকরণ এবং প্রতিরক্ষা খাতে স্বনির্ভরতা শুধু দেশের নিরাপত্তা সক্ষমতাই বাড়ায়নি, বরং আঞ্চলিক প্রভাব বিস্তারেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ফলে তুরস্ককে ঘিরে নতুন করে কৌশলগত হিসাব-নিকাশ শুরু হয়েছে ইসরায়েলে।

মারিভের বিশ্লেষণে আরও বলা হয়, ইসরায়েলের নীতিনির্ধারক ও নিরাপত্তা বিশ্লেষকদের একটি অংশ এখন ইরানের পরমাণু কর্মসূচির পাশাপাশি তুরস্কের ক্রমবর্ধমান সামরিক শক্তি ও আঞ্চলিক প্রভাবকে গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। তেল আবিবের সামরিক ও রাজনৈতিক মহলে আঙ্কারার উত্থানকে ভবিষ্যতের একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।

আরও পড়ুনঃ  আইসিজের রায়ের পর মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কারের ঘোষণা যুক্তরাজ্যের

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে তুরস্কের বাড়তে থাকা প্রভাব আগামী বছরগুলোতে অঞ্চলটির কৌশলগত সমীকরণে বড় ধরনের পরিবর্তন আনতে পারে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ঝিনাইদহে ১৪৩১ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইরানের চেয়েও বড় নিরাপত্তা চ্যালেঞ্জ হয়ে উঠছে তুরস্ক: ইসরায়েলি বিশ্লেষণ

আপডেটের সময়: ১২:০৪:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

মধ্যপ্রাচ্যে সামরিক ও কৌশলগত শক্তির ভারসাম্যে দ্রুত পরিবর্তন ঘটছে। এমন প্রেক্ষাপটে তুরস্ক এখন ইসরায়েলের জন্য দীর্ঘমেয়াদে ইরানের চেয়েও বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে বলে দাবি করেছে দেশটির প্রভাবশালী দৈনিক মারিভ।

পত্রিকাটিতে প্রকাশিত এক বিশেষ সামরিক ও ভূ-রাজনৈতিক বিশ্লেষণে বলা হয়েছে, তুরস্ক বর্তমানে ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সশস্ত্র বাহিনীর অধিকারী। একই সঙ্গে দেশটি নিজস্ব প্রযুক্তি ও উৎপাদনের মাধ্যমে জাতীয় প্রতিরক্ষা খাতের প্রায় ৮০ শতাংশ চাহিদা পূরণে সক্ষম হয়েছে, যা তাদের সামরিক সক্ষমতাকে নতুন উচ্চতায় নিয়ে গেছে।

আরও পড়ুনঃ  ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ হামলার পরিকল্পনা করছে ইরান

বিশ্লেষণে উল্লেখ করা হয়, তুরস্কের প্রতিরক্ষা শিল্পে সাম্প্রতিক বছরগুলোতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। দেশটির নিজস্ব অস্ত্র উৎপাদন, ড্রোন প্রযুক্তি এবং আধুনিক সামরিক সরঞ্জামের উন্নয়ন মধ্যপ্রাচ্য ও ভূমধ্যসাগরীয় অঞ্চলে আঙ্কারার কৌশলগত অবস্থানকে আরও শক্তিশালী করেছে।

আরও পড়ুনঃ  কারাগারের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ইমরান খান, বললেন ‘হয়তো জীবিত ফিরতে পারব না’

প্রতিবেদন অনুযায়ী, তুর্কি সামরিক বাহিনীর আধুনিকীকরণ এবং প্রতিরক্ষা খাতে স্বনির্ভরতা শুধু দেশের নিরাপত্তা সক্ষমতাই বাড়ায়নি, বরং আঞ্চলিক প্রভাব বিস্তারেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ফলে তুরস্ককে ঘিরে নতুন করে কৌশলগত হিসাব-নিকাশ শুরু হয়েছে ইসরায়েলে।

মারিভের বিশ্লেষণে আরও বলা হয়, ইসরায়েলের নীতিনির্ধারক ও নিরাপত্তা বিশ্লেষকদের একটি অংশ এখন ইরানের পরমাণু কর্মসূচির পাশাপাশি তুরস্কের ক্রমবর্ধমান সামরিক শক্তি ও আঞ্চলিক প্রভাবকে গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। তেল আবিবের সামরিক ও রাজনৈতিক মহলে আঙ্কারার উত্থানকে ভবিষ্যতের একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।

আরও পড়ুনঃ  ২০২৭ সালে কানাডায় অতিরিক্ত ২ লাখ স্থায়ী বসবাসের সুযোগ, অগ্রাধিকার পাবেন যারা