ঢাকা ০১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ঝড়ে খুঁটি ভেঙে সখীপুরের দুই গ্রাম তিন দিন ধরে বিদ্যুৎহীন, চরম ভোগান্তি

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় ঝড়ে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় বেতুয়া ও কালিয়ান—এই দুই গ্রাম টানা তিন দিন ধরে বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। এতে কয়েক হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।

পিডিবির বেতুয়া ফিডারের আওতাধীন এসটি লাইনের অন্তত ছয়টি খুঁটি ভেঙে যাওয়ায় গত রোববার থেকে এলাকায় বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। আজ মঙ্গলবার পর্যন্ত পরিস্থিতির কোনো উন্নতি হয়নি।

আরও পড়ুনঃ  শিক্ষক নিয়োগে আগের নিয়মই বহাল, ম্যানেজিং কমিটিকে ক্ষমতা দেওয়ার সিদ্ধান্ত হয়নি

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ঝড় ও অতিবৃষ্টির কারণে বিদ্যুতের খুঁটিগুলো ভেঙে পড়ে এবং কিছু অংশ পানির নিচে তলিয়ে যায়। ফলে পুরো এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

টানা তিন দিন বিদ্যুৎ না থাকায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শিশু ও বৃদ্ধরা। তীব্র গরমে দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হচ্ছে বলে জানান স্থানীয়রা।

আরও পড়ুনঃ  বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত ৩ পাটকল চালু হচ্ছে, কর্মসংস্থান হবে ১১ হাজারের বেশি

বেতুয়া গ্রামের বাসিন্দা সোহেল রানা এবং কালিয়ান গ্রামের শফিকুল ইসলাম বলেন, “রোববার থেকে এলাকায় বিদ্যুৎ নেই। এই গরমে তিন দিন ধরে বিদ্যুৎহীন থাকা খুবই কষ্টকর। একাধিকবার বিদ্যুৎ বিভাগকে জানানো হলেও এখনো সমাধান হয়নি।”

আরও পড়ুনঃ  খরচ ও ভর্তুকি কমাতে ন্যানো সারের দিকে সরকারের নজর

এ বিষয়ে সখীপুর পিডিবির বিক্রয় ও বিতরণ বিভাগের উপসহকারী প্রকৌশলী রাসেল আহমেদ বলেন, ক্ষতিগ্রস্ত লাইনের মেরামতের কাজ চলছে। তবে ভেঙে যাওয়া খুঁটি দিয়ে বিদ্যুৎ সংযোগ চালু করা সম্ভব নয়। দ্রুত নতুন স্টিলের খুঁটি স্থাপন করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ঝড়ে খুঁটি ভেঙে সখীপুরের দুই গ্রাম তিন দিন ধরে বিদ্যুৎহীন, চরম ভোগান্তি

আপডেটের সময়: ০৫:৫০:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় ঝড়ে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় বেতুয়া ও কালিয়ান—এই দুই গ্রাম টানা তিন দিন ধরে বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। এতে কয়েক হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।

পিডিবির বেতুয়া ফিডারের আওতাধীন এসটি লাইনের অন্তত ছয়টি খুঁটি ভেঙে যাওয়ায় গত রোববার থেকে এলাকায় বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। আজ মঙ্গলবার পর্যন্ত পরিস্থিতির কোনো উন্নতি হয়নি।

আরও পড়ুনঃ  শূন্য পাসের কারণ খুঁজছে সরকার, বাতিল হতে পারে এমপিও

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ঝড় ও অতিবৃষ্টির কারণে বিদ্যুতের খুঁটিগুলো ভেঙে পড়ে এবং কিছু অংশ পানির নিচে তলিয়ে যায়। ফলে পুরো এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

টানা তিন দিন বিদ্যুৎ না থাকায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শিশু ও বৃদ্ধরা। তীব্র গরমে দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হচ্ছে বলে জানান স্থানীয়রা।

আরও পড়ুনঃ  ঢাকা-দিল্লি সম্পর্ক পুনরুদ্ধারের চেষ্টা, ভারতের অবস্থান স্পষ্ট করার তাগিদ