ঢাকা ০৬:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

পাওনা টাকা নিয়ে বিরোধ: ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, আহত ৩০

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে খাদিম মিয়া (৪৫) নামে একজন নিহত হয়েছেন এবং অন্তত ৩০ জন আহত হয়েছেন।

রোববার (২৯ জুন) রাতের দিকে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের সূর্যকান্দি ও ধরন্তি গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষ হয়। নিহত খাদিম মিয়া ধরন্তি গ্রামের শামসুল হকের ছেলে।

আরও পড়ুনঃ  দুই মাসের ব্যবধানে ফের বৈঠকে বসছেন তারেক রহমান ও এরদোয়ান

যেভাবে সংঘর্ষের সূত্রপাত

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সূর্যকান্দি গ্রামের মোশাররফ মিয়া ধরন্তি গ্রামের খাদিম মিয়া, আলাল ও আশিকের কাছে পাটি বিক্রির বাবদ প্রায় এক লাখ টাকা পাওনা ছিলেন। রোববার সন্ধ্যায় তিনি পাওনা টাকা চাইতে গেলে আলাল ও আশিক জানান, খাদিম মিয়া টাকা দিতে নিষেধ করেছেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়।

আরও পড়ুনঃ  ইরানের সঙ্গে যুদ্ধ কার্যত শেষ, দাবি ট্রাম্পের

এরপর থেকেই দুই গ্রামের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। টর্চলাইটের আলোয় চলে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও মারামারি।

একজন নিহত, বহু আহত

সংঘর্ষে গুরুতর আহত হন খাদিম মিয়া। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এছাড়া আহত অন্তত ৩০ জনকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  ১৫ বছর পর দামেস্কের ঐতিহাসিক মসজিদে ফিরল জুমার জামাত

ঘটনার সময় সরাইল-নাসিরনগর আঞ্চলিক সড়কে কিছু সময় যান চলাচল বন্ধ হয়ে যায়, ফলে সৃষ্টি হয় তীব্র আতঙ্ক ও ভোগান্তি।

পুলিশের বক্তব্য

ব্রাহ্মণবাড়িয়া জেলা অতিরিক্ত পুলিশ সুপার ওবায়দুর রহমান বলেন:

“সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। একজন নিহতের বিষয়টি নিশ্চিত হয়েছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

পাওনা টাকা নিয়ে বিরোধ: ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, আহত ৩০

আপডেটের সময়: ০৩:৫৫:৩২ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে খাদিম মিয়া (৪৫) নামে একজন নিহত হয়েছেন এবং অন্তত ৩০ জন আহত হয়েছেন।

রোববার (২৯ জুন) রাতের দিকে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের সূর্যকান্দি ও ধরন্তি গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষ হয়। নিহত খাদিম মিয়া ধরন্তি গ্রামের শামসুল হকের ছেলে।

আরও পড়ুনঃ  দুই মাসের ব্যবধানে ফের বৈঠকে বসছেন তারেক রহমান ও এরদোয়ান

যেভাবে সংঘর্ষের সূত্রপাত

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সূর্যকান্দি গ্রামের মোশাররফ মিয়া ধরন্তি গ্রামের খাদিম মিয়া, আলাল ও আশিকের কাছে পাটি বিক্রির বাবদ প্রায় এক লাখ টাকা পাওনা ছিলেন। রোববার সন্ধ্যায় তিনি পাওনা টাকা চাইতে গেলে আলাল ও আশিক জানান, খাদিম মিয়া টাকা দিতে নিষেধ করেছেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়।

আরও পড়ুনঃ  ইরানের সঙ্গে যুদ্ধ কার্যত শেষ, দাবি ট্রাম্পের

এরপর থেকেই দুই গ্রামের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। টর্চলাইটের আলোয় চলে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও মারামারি।

একজন নিহত, বহু আহত

সংঘর্ষে গুরুতর আহত হন খাদিম মিয়া। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এছাড়া আহত অন্তত ৩০ জনকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  তত্ত্বাবধায়ক সরকার ও উচ্চকক্ষ নিয়ে সিদ্ধান্তহীনতায় বিশেষ কমিটি