
স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষকদের অংশগ্রহণ থেকে বিরত রাখতে সরকারকে আইন করার অনুরোধ জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, কেউ নির্বাচনে অংশ নিতে চাইলে চাকরি ছেড়ে দিতে হবে।
বৃহস্পতিবার (২ জুলাই) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইউনেস্কোর একটি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, আগামী দিনের স্থানীয় সরকার নির্বাচনগুলোতে শিক্ষকরা যেন অংশ না নেন এবং এ বিষয়ে সরকার যেন আইন প্রণয়ন করে।
তিনি আরও বলেন, সংবিধানে এ ধরনের নিষেধাজ্ঞা নেই, কারণ নির্বাচন সবার জন্য উন্মুক্ত। তবে নির্বাচন কমিশনের মাধ্যমে এমন একটি বিধিনিষেধ করা যেতে পারে, যা আইনের সঙ্গে সাংঘর্ষিক হবে না।
এ ধরনের নিষেধাজ্ঞা কার্যকর হলে শিক্ষা ব্যবস্থায় শিক্ষকদের প্রয়োজনীয়তা বজায় থাকবে বলেও মন্তব্য করেন তিনি।
এসময় তিনি জানান, সরকার শিক্ষাখাতে জিডিপির ২ শতাংশ বরাদ্দ দিয়েছে এবং ভবিষ্যতে তা ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। এছাড়া আপিল বিভাগের রায়ের ফলে ৩২ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে আর কোনো বাধা নেই বলেও জানান তিনি।
প্রতিবেদকের নাম 
























