ঢাকা ১০:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জামায়াত-শিবিরের সঙ্গে সচেতন মানুষ মেশে না: রাশেদ খাঁন কারিনার গয়না বিতর্কের পর আলোচনায় দীপিকার ‘ফি আমানিল্লাহ’ হার নতুন থানা-পৌরসভাসহ চার প্রস্তাবে সুপারিশ, নাকচ একটি বুকে ব্যথা নিয়ে হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী, এনজিওগ্রাম সম্পন্ন ঢাকার পরিচ্ছন্নতা ও সবুজায়নে যুক্ত হচ্ছেন ৩৯ হাজার অবসরপ্রাপ্ত কর্মকর্তা হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন, সিদ্ধান্ত ভারতের: আইনমন্ত্রী সমুদ্রের ৩৯২ মিটার গভীরে ২৭ কিলোমিটার টানেল বানাচ্ছে নরওয়ে ১৬ ডিসেম্বর চার ফ্লাইট দিয়ে চালু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল খুলনায় নারীর কাছ থেকে দুই বিদেশি পিস্তল ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার শিক্ষিকার বাসা থেকে চুরি, ২১ লাখ টাকার স্বর্ণ ও ৫ লাখ টাকা উদ্ধার ভোলায়
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন, হাসপাতালে নেওয়ার পর মৃত্যু

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:২২:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
  • ৬৭ সময় দেখুন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘের সদর দপ্তরের বাইরে এক ব্যক্তি নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (২ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যায় ঘটে যাওয়া এই ঘটনায় গুরুতর দগ্ধ অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা পরে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ  নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ

নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট (NYPD) জানিয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩২ মিনিটের দিকে ফার্স্ট অ্যাভিনিউ ও ৪২তম স্ট্রিট এলাকায় একজনের শরীরে আগুন লাগার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে দগ্ধ ব্যক্তিকে দ্রুত বেলভিউ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরও পড়ুনঃ  শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের বিকল্প নেই: চিফ প্রসিকিউটর

পুলিশ জানিয়েছে, কী কারণে ওই ব্যক্তি এমন ঘটনা ঘটিয়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

এদিকে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক পোস্ট দাবি করেছে, ঘটনার সময় ওই ব্যক্তির কাছে তিব্বতের একটি জাতীয় পতাকা ছিল। তবে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি স্বাধীনভাবে এ তথ্যের সত্যতা নিশ্চিত করতে পারেনি।

আরও পড়ুনঃ  মার্কিন এয়ার ট্রাফিক কন্ট্রোলে এখনো ফ্লপি ডিস্ক, আধুনিকায়নের দাবি জোরালো

ঘটনার বিষয়ে জাতিসংঘের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানতে সংবাদমাধ্যম যোগাযোগ করলেও এখন পর্যন্ত সংস্থাটির পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, ঘটনার সব দিক খতিয়ে দেখতে আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে।

সূত্র: এএফপি

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

জামায়াত-শিবিরের সঙ্গে সচেতন মানুষ মেশে না: রাশেদ খাঁন

জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন, হাসপাতালে নেওয়ার পর মৃত্যু

আপডেটের সময়: ১০:২২:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘের সদর দপ্তরের বাইরে এক ব্যক্তি নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (২ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যায় ঘটে যাওয়া এই ঘটনায় গুরুতর দগ্ধ অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা পরে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ  ইরানের হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে বিমান সরাল যুক্তরাষ্ট্র

নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট (NYPD) জানিয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩২ মিনিটের দিকে ফার্স্ট অ্যাভিনিউ ও ৪২তম স্ট্রিট এলাকায় একজনের শরীরে আগুন লাগার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে দগ্ধ ব্যক্তিকে দ্রুত বেলভিউ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরও পড়ুনঃ   ১৯ হাজার কোটি টাকা বিনিয়োগে বিমানের কেবিনে বিলাসিতার নতুন দিগন্ত খুলছে সিঙ্গাপুর এয়ারলাইনস

পুলিশ জানিয়েছে, কী কারণে ওই ব্যক্তি এমন ঘটনা ঘটিয়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

এদিকে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক পোস্ট দাবি করেছে, ঘটনার সময় ওই ব্যক্তির কাছে তিব্বতের একটি জাতীয় পতাকা ছিল। তবে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি স্বাধীনভাবে এ তথ্যের সত্যতা নিশ্চিত করতে পারেনি।

আরও পড়ুনঃ  রেলের কেনাকাটায় দুর্নীতির অভিযোগ, খিলগাঁও লোকো শেডে দুদকের অভিযান