ঢাকা ০২:০৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক ইসরায়েলের নতুন পার্লামেন্ট সদস্যদের শপথ, শুরু ২৬তম নেসেটের যাত্রা মালয়েশিয়ায় চিকিৎসাধীন বাবর, বুধবার মেরুদণ্ডে অস্ত্রোপচার সিলেটে সাবেক এমপি রনজিত ও ছাত্রলীগ নেতার বাসায় হামলা-ভাঙচুর ডেমরায় নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ১৮ বছরের যুবক প্রত্যর্পণ চুক্তি মেনেই শেখ হাসিনাকে ফেরাতে চায় সরকার: ডা. জাহেদ এমিন এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ জুবাইদা রহমানের দীপাবলির রাতে বিরোধ, ভারতের রাষ্ট্রপতির দেহরক্ষীকে গুলি ভোরের ঝুম বৃষ্টিতে ভিজল রাজধানী ঢাকা বিচ্ছিন্ন ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলার অবনতি বলা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

লন্ডনে ফিলিস্তিনপন্থি বিক্ষোভে ১৪ কর্মী গ্রেফতার

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে ফিলিস্তিনপন্থি সংগঠন ‘প্যালেস্টাইন অ্যাকশন’-এর ওপর নিষেধাজ্ঞার এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিক্ষোভ থেকে ১৪ জন কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৫ জুলাই) নিউ স্কটল্যান্ড ইয়ার্ডের সামনে ‘ডিফেন্ড আওয়ার জুরিজ’ নামে একটি প্রচারাভিযানকারী সংগঠন এই কর্মসূচির আয়োজন করে। বিক্ষোভকারীরা দায়িত্বরত পুলিশ সদস্যদের লিফলেট দিয়ে ‘প্যালেস্টাইন অ্যাকশন’-এ যোগ দেওয়ার আহ্বান জানান।

আরও পড়ুনঃ  পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজিতে নতুন দায়িত্ব পেলেন বুলবুল

পুলিশ জানায়, সন্ত্রাসবাদ আইনের ১২ ধারায় তাদের গ্রেফতার করা হয়েছে। এই ধারায় নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনকে সমর্থনের আহ্বান জানানো অপরাধ হিসেবে বিবেচিত হয়। দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ ১৪ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে।

গ্রেফতার হওয়াদের মধ্যে ৮৩ বছর বয়সী অ্যাংলিকান যাজক ও শান্তিকর্মী রেভারেন্ড সু পারফিটও রয়েছেন।

আরও পড়ুনঃ  গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্য প্রতিমন্ত্রী

‘ডিফেন্ড আওয়ার জুরিজ’ জানায়, ‘সেভিং লাইভস ইজ নট টেররিজম’ শীর্ষক প্রচারণার এক বছর পূর্তি উপলক্ষে এই কর্মসূচি আয়োজন করা হয়। সংগঠনটির দাবি, প্রচারণা শুরুর পর থেকে সন্ত্রাসবাদবিষয়ক আইনে সাড়ে তিন হাজারের বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে।

সংগঠনটির এক মুখপাত্র বলেন, পুলিশকে ‘প্যালেস্টাইন অ্যাকশন’-এ যোগ দেওয়ার আহ্বানটি ছিল ব্যঙ্গাত্মক। তবে পুলিশ সেটিকে গুরুত্বের সঙ্গে নিয়ে অংশগ্রহণকারীদের সন্ত্রাসবাদ আইনের ১২ ধারায় গ্রেফতার করেছে।

আরও পড়ুনঃ  সৌদিতে মর্মান্তিক দুর্ঘটনা, নারী-শিশুসহ নিহত ৭ বাংলাদেশি

এদিকে, সংগঠনটি অভিযোগ করেছে, ফিলিস্তিনপন্থি শান্তিপূর্ণ আন্দোলন দমনের পরিবর্তে ব্রিটিশ কর্তৃপক্ষের উচিত ইসরাইলি প্রতিরক্ষা প্রতিষ্ঠান এলবিট সিস্টেমসের যুক্তরাজ্যভিত্তিক কার্যক্রম তদন্ত করা।

প্রতিবেদন প্রকাশ পর্যন্ত এ বিষয়ে মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক

লন্ডনে ফিলিস্তিনপন্থি বিক্ষোভে ১৪ কর্মী গ্রেফতার

আপডেটের সময়: ১০:০২:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে ফিলিস্তিনপন্থি সংগঠন ‘প্যালেস্টাইন অ্যাকশন’-এর ওপর নিষেধাজ্ঞার এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিক্ষোভ থেকে ১৪ জন কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৫ জুলাই) নিউ স্কটল্যান্ড ইয়ার্ডের সামনে ‘ডিফেন্ড আওয়ার জুরিজ’ নামে একটি প্রচারাভিযানকারী সংগঠন এই কর্মসূচির আয়োজন করে। বিক্ষোভকারীরা দায়িত্বরত পুলিশ সদস্যদের লিফলেট দিয়ে ‘প্যালেস্টাইন অ্যাকশন’-এ যোগ দেওয়ার আহ্বান জানান।

আরও পড়ুনঃ  আত্মসমর্পণ ছাড়া পাসপোর্টের আপিল করতে পারবেন না পলাতক আসামি: শিশির মনির

পুলিশ জানায়, সন্ত্রাসবাদ আইনের ১২ ধারায় তাদের গ্রেফতার করা হয়েছে। এই ধারায় নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনকে সমর্থনের আহ্বান জানানো অপরাধ হিসেবে বিবেচিত হয়। দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ ১৪ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে।

গ্রেফতার হওয়াদের মধ্যে ৮৩ বছর বয়সী অ্যাংলিকান যাজক ও শান্তিকর্মী রেভারেন্ড সু পারফিটও রয়েছেন।

আরও পড়ুনঃ  মানুষের অধিকার নষ্ট করলে শুধু তওবায় কি মুক্তি মেলে?

‘ডিফেন্ড আওয়ার জুরিজ’ জানায়, ‘সেভিং লাইভস ইজ নট টেররিজম’ শীর্ষক প্রচারণার এক বছর পূর্তি উপলক্ষে এই কর্মসূচি আয়োজন করা হয়। সংগঠনটির দাবি, প্রচারণা শুরুর পর থেকে সন্ত্রাসবাদবিষয়ক আইনে সাড়ে তিন হাজারের বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে।

সংগঠনটির এক মুখপাত্র বলেন, পুলিশকে ‘প্যালেস্টাইন অ্যাকশন’-এ যোগ দেওয়ার আহ্বানটি ছিল ব্যঙ্গাত্মক। তবে পুলিশ সেটিকে গুরুত্বের সঙ্গে নিয়ে অংশগ্রহণকারীদের সন্ত্রাসবাদ আইনের ১২ ধারায় গ্রেফতার করেছে।

আরও পড়ুনঃ  কারাগারে কুরআন-বাইবেল পড়ছেন নিকোলাস মাদুরো