ঢাকা ০৩:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ইনানীতে পাঁচতারকা হোটেল কর্মচারীর রহস্যজনক মৃত্যু, মাঠ থেকে মরদেহ উদ্ধার পাকিস্তানে পুলিশ চেকপোস্টে ভয়াবহ হামলা, নিহত ৭ পুলিশ; পাল্টা অভিযানে নিহত ৮ হামলাকারী পাবনায় সিঁদ কেটে ঘরে ঢুকে স্কুলশিক্ষিকাকে হত্যা, মরদেহ উদ্ধার টয়লেটের ট্যাংকি থেকে আলিম পরীক্ষায় দায়িত্বে অবহেলা: কেন্দ্র সচিব ও ট্যাগ অফিসার সাময়িক বরখাস্ত নবম পে স্কেল নিয়ে নতুন ব্যাখ্যা দিলেন অর্থমন্ত্রী, দ্রুত আসছে প্রজ্ঞাপন অবসরের পর মেসিকে নিয়ে মুখ খুললেন বিশ্বকাপ ফাইনালের রেফারি বিশ্বকাপ ফাইনালের উত্তেজনার জেরে পাঁচজনের বিরুদ্ধে ফিফার অভিযোগ ডিএমপির তিন থানায় নতুন ওসি, বদলি ৬ পুলিশ পরিদর্শক সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা, হবিগঞ্জের ঘটনার অভিযোগ তদন্তের দাবি অসংক্রামক রোগ প্রতিরোধে পুষ্টিবিদদের ভূমিকা জোরদারের তাগিদ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বীরগঞ্জে শিক্ষা অফিসারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, মামলা চলমান

দিনাজপুর প্রতিনিধি:

বীরগঞ্জ উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার আলী শাহের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি, অসদাচরণ ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলেছেন একাধিক শিক্ষক নেতা ও ৫৪টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা।

অভিযোগে বলা হয়, তিনি বিভিন্ন এমপিওভুক্তি ও ফাইল অনুমোদনের ক্ষেত্রে অর্থ দাবি করতেন এবং ঘুষ ছাড়া ফাইল প্রক্রিয়া করতেন না। এছাড়া শিক্ষক-কর্মচারীদের সঙ্গে দুর্ব্যবহার ও অপমানজনক আচরণের অভিযোগও রয়েছে।

আরও পড়ুনঃ  ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ৪০

গত ১৬ এপ্রিল শিক্ষক সমিতির নেতৃবৃন্দ ৫৪টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ স্থানীয় সংসদ সদস্য, শিক্ষা মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরে জমা দেন।

অভিযোগকারীদের দাবি, একজন সহকারী শিক্ষা কর্মকর্তা দুর্ব্যবহারের কারণে আগেই পদত্যাগে বাধ্য হন এবং পরে মানসিকভাবে ভেঙে পড়েন। এছাড়া কয়েকজন শিক্ষককে অপমান ও হয়রানির ঘটনাও ঘটেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

আরও পড়ুনঃ  গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ার সহায়তার আশ্বাস, তারেক রহমানের সঙ্গে আনোয়ার ইব্রাহিমের আলোচনা

একজন ভুক্তভোগী শিক্ষক জানান, এমপিওভুক্তি ও বিভিন্ন ফাইল অনুমোদনে মোটা অংকের টাকা দিতে বাধ্য করা হতো। অন্যথায় ফাইল ফেরত দেওয়া হতো।

এদিকে মুরারিপুর দাখিল মাদ্রাসার নিয়োগ সংক্রান্ত একটি মামলা বর্তমানে আদালতে চলমান রয়েছে বলে জানা গেছে।

বাংলাদেশ শিক্ষক সমিতি বীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি আহসান হাবীব বলেন, “তার বিরুদ্ধে তদন্ত করে দ্রুত ব্যবস্থা না নিলে আমরা কঠোর আন্দোলনে যাব।”

আরও পড়ুনঃ  পুলিশ পদকের তালিকা তাড়াহুড়োয় করা হয়েছিল: স্বরাষ্ট্রমন্ত্রী

তবে সব অভিযোগ অস্বীকার করে মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার আলী শাহ বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। যাদের কাজ হয়নি, তারাই এসব অভিযোগ করছে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বিষয়টি সম্পর্কে তিনি আংশিকভাবে অবগত আছেন, তবে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ইনানীতে পাঁচতারকা হোটেল কর্মচারীর রহস্যজনক মৃত্যু, মাঠ থেকে মরদেহ উদ্ধার

বীরগঞ্জে শিক্ষা অফিসারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, মামলা চলমান

আপডেটের সময়: ১১:৪০:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

দিনাজপুর প্রতিনিধি:

বীরগঞ্জ উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার আলী শাহের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি, অসদাচরণ ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলেছেন একাধিক শিক্ষক নেতা ও ৫৪টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা।

অভিযোগে বলা হয়, তিনি বিভিন্ন এমপিওভুক্তি ও ফাইল অনুমোদনের ক্ষেত্রে অর্থ দাবি করতেন এবং ঘুষ ছাড়া ফাইল প্রক্রিয়া করতেন না। এছাড়া শিক্ষক-কর্মচারীদের সঙ্গে দুর্ব্যবহার ও অপমানজনক আচরণের অভিযোগও রয়েছে।

আরও পড়ুনঃ  সময়মতো সিদ্ধান্ত না নেওয়ায় শিল্পখাতে গ্যাস সংকট: বিটিএমএ সভাপতি, সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

গত ১৬ এপ্রিল শিক্ষক সমিতির নেতৃবৃন্দ ৫৪টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ স্থানীয় সংসদ সদস্য, শিক্ষা মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরে জমা দেন।

অভিযোগকারীদের দাবি, একজন সহকারী শিক্ষা কর্মকর্তা দুর্ব্যবহারের কারণে আগেই পদত্যাগে বাধ্য হন এবং পরে মানসিকভাবে ভেঙে পড়েন। এছাড়া কয়েকজন শিক্ষককে অপমান ও হয়রানির ঘটনাও ঘটেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

আরও পড়ুনঃ  বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

একজন ভুক্তভোগী শিক্ষক জানান, এমপিওভুক্তি ও বিভিন্ন ফাইল অনুমোদনে মোটা অংকের টাকা দিতে বাধ্য করা হতো। অন্যথায় ফাইল ফেরত দেওয়া হতো।

এদিকে মুরারিপুর দাখিল মাদ্রাসার নিয়োগ সংক্রান্ত একটি মামলা বর্তমানে আদালতে চলমান রয়েছে বলে জানা গেছে।

বাংলাদেশ শিক্ষক সমিতি বীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি আহসান হাবীব বলেন, “তার বিরুদ্ধে তদন্ত করে দ্রুত ব্যবস্থা না নিলে আমরা কঠোর আন্দোলনে যাব।”

আরও পড়ুনঃ  শিক্ষিকার ভাইরাল রিলস ঘিরে তদন্তের সিদ্ধান্ত, কী বলছে শিক্ষা প্রশাসন?