ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
উচ্চশিক্ষায় কর্মমুখী পাঠ্যক্রম চালুর আহ্বান রাষ্ট্রপতির ইরানের হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে বিমান সরাল যুক্তরাষ্ট্র ঢাবি এলাকায় কয়েক মিনিটের ব্যবধানে দুই বিস্ফোরণ, আহত ২ ইরান সীমান্তে শিব ক্রসিং খুলছে ইরাক, বন্ধ হচ্ছে মানদালি রেলের কেনাকাটায় দুর্নীতির অভিযোগ, খিলগাঁও লোকো শেডে দুদকের অভিযান ৯-১০ ঘণ্টার উৎকণ্ঠার অবসান, বাবাকে ফিরে পেলেন মেঘলা মুক্তা শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে নিশ্চিত নন প্রতিমন্ত্রী নুর ফতুল্লার অগ্নিকাণ্ডে অসুস্থ শিক্ষার্থীদের সব পরীক্ষা বিনা মূল্যে রামেক পরিচালকের সঙ্গে বৈঠক করতে গিয়ে পুলিশ হেফাজতে ছাত্রলীগের সাবেক দুই নেতা সিরাজগঞ্জে রেললাইনে আগুনের ঘটনায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

চট্টগ্রাম বন্দরের জট কমাতে ই-অকশনে উঠছে ১৬৮ কন্টেইনার পণ্য

চট্টগ্রাম বন্দরের কন্টেইনার জট নিরসন, নিরাপত্তা জোরদার এবং রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধে চলতি জুলাই মাসে ১৬৮ কন্টেইনার পণ্য অনলাইন (ই-অকশন) পদ্ধতিতে নিলামে তোলার উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউস।

মঙ্গলবার (৭ জুলাই) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্দরের কার্যক্ষমতা বৃদ্ধি, কন্টেইনার জট কমানো, ভৌত ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা এবং দীর্ঘদিন অখালাস অবস্থায় থাকা পণ্য নিষ্পত্তির লক্ষ্যে নিয়মিত নিলাম কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় জুলাই মাসে মোট ১৬৮ কন্টেইনার পণ্য ই-অকশন পদ্ধতিতে বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  কুচকাওয়াজে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

বিশেষ ই-অকশন নং-০৮/২০২৬-এ ৭৬টি লটে মোট ৯৩ কন্টেইনার পণ্য নিলামে তোলা হবে। এসব কন্টেইনারে রয়েছে বিভিন্ন ধরনের কেমিক্যাল, বিটুমিন, যন্ত্রপাতি ও যন্ত্রাংশ, প্লাস্টিক শিট, চেস্ট ফ্রিজার, পাইপ, কাপড়, কাগজ এবং গৃহস্থালি পণ্য। উল্লেখযোগ্য বিষয় হলো, এসব পণ্যের ক্ষেত্রে কোনো সংরক্ষিত মূল্য নির্ধারণ করা হয়নি।

অন্যদিকে, ই-অকশন নং-০৭/২০২৬-এ ৫৫টি লটে মোট ৭৫ কন্টেইনার পণ্য বিক্রি করা হবে। এসবের মধ্যে রয়েছে ক্যাপিটাল মেশিনারিজ, বিভিন্ন ধরনের ফেব্রিক্স, পিভিসি ফ্লেক্স ব্যানার, ব্যাডমিন্টন র‌্যাকেট, এলিভেটর, এয়ার ফিল্টার, ক্রাফট লাইনার পেপার, লবণসহ নানা ধরনের পণ্য।

আরও পড়ুনঃ  ৭ নভেম্বর ১৯৭৫ বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তি রচিত হয়

এনবিআর জানিয়েছে, নিলাম কার্যক্রম সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে পরিচালিত হবে, যাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা যায়।

আগ্রহী ক্রেতারা কাস্টমসের অফিসিয়াল ই-অকশন পোর্টালে নিবন্ধন করে ঘরে বসেই অনলাইনে দরপত্র জমা দিতে পারবেন। ই-অকশন নং-০৭/২০২৬-এর জন্য দরপত্র জমা দেওয়া যাবে ১২ জুলাই থেকে ২২ জুলাই বিকেল ৩টা পর্যন্ত। আর বিশেষ ই-অকশন নং-০৮/২০২৬-এর জন্য আবেদন গ্রহণ করা হবে ১৪ জুলাই থেকে ২৬ জুলাই বিকেল ৩টা পর্যন্ত।

বিড করার সময় প্রস্তাবিত দরের ন্যূনতম ১০ শতাংশ জামানতের স্ক্যান কপি আপলোড করতে হবে। পরে নির্ধারিত সময়ের মধ্যে মূল কাগজপত্র জমা দিতে হবে। সর্বোচ্চ দরদাতাকে প্রচলিত আমদানি নীতিমালার শর্ত পূরণ সাপেক্ষে পণ্য খালাসের সুযোগ দেওয়া হবে।

আরও পড়ুনঃ  বিশেষ ভোটেই নির্ধারিত হবে নিউজিল্যান্ডের পরবর্তী সরকার

নিলামযোগ্য পণ্য সরেজমিনে পরিদর্শনের সুযোগও রাখা হয়েছে। ই-অকশন নং-০৭/২০২৬-এর পণ্য ১৩ থেকে ২০ জুলাই এবং বিশেষ ই-অকশন নং-০৮/২০২৬-এর পণ্য ১৬ থেকে ২৩ জুলাই পর্যন্ত অফিস চলাকালে পরিদর্শন করা যাবে।

দরপত্র উন্মুক্ত করা হবে ২২ জুলাই বিকেল ৩টা ৩০ মিনিটে (ই-অকশন-০৭/২০২৬) এবং ২৭ জুলাই সকাল ১১টায় (বিশেষ ই-অকশন-০৮/২০২৬)। নিলাম সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে আগ্রহীদের কাস্টমসের ই-অকশন পোর্টাল পরিদর্শনের আহ্বান জানিয়েছে এনবিআর।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

উচ্চশিক্ষায় কর্মমুখী পাঠ্যক্রম চালুর আহ্বান রাষ্ট্রপতির

চট্টগ্রাম বন্দরের জট কমাতে ই-অকশনে উঠছে ১৬৮ কন্টেইনার পণ্য

আপডেটের সময়: ০৭:৪৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬

চট্টগ্রাম বন্দরের কন্টেইনার জট নিরসন, নিরাপত্তা জোরদার এবং রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধে চলতি জুলাই মাসে ১৬৮ কন্টেইনার পণ্য অনলাইন (ই-অকশন) পদ্ধতিতে নিলামে তোলার উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউস।

মঙ্গলবার (৭ জুলাই) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্দরের কার্যক্ষমতা বৃদ্ধি, কন্টেইনার জট কমানো, ভৌত ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা এবং দীর্ঘদিন অখালাস অবস্থায় থাকা পণ্য নিষ্পত্তির লক্ষ্যে নিয়মিত নিলাম কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় জুলাই মাসে মোট ১৬৮ কন্টেইনার পণ্য ই-অকশন পদ্ধতিতে বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  আট বিভাগেই বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা

বিশেষ ই-অকশন নং-০৮/২০২৬-এ ৭৬টি লটে মোট ৯৩ কন্টেইনার পণ্য নিলামে তোলা হবে। এসব কন্টেইনারে রয়েছে বিভিন্ন ধরনের কেমিক্যাল, বিটুমিন, যন্ত্রপাতি ও যন্ত্রাংশ, প্লাস্টিক শিট, চেস্ট ফ্রিজার, পাইপ, কাপড়, কাগজ এবং গৃহস্থালি পণ্য। উল্লেখযোগ্য বিষয় হলো, এসব পণ্যের ক্ষেত্রে কোনো সংরক্ষিত মূল্য নির্ধারণ করা হয়নি।

অন্যদিকে, ই-অকশন নং-০৭/২০২৬-এ ৫৫টি লটে মোট ৭৫ কন্টেইনার পণ্য বিক্রি করা হবে। এসবের মধ্যে রয়েছে ক্যাপিটাল মেশিনারিজ, বিভিন্ন ধরনের ফেব্রিক্স, পিভিসি ফ্লেক্স ব্যানার, ব্যাডমিন্টন র‌্যাকেট, এলিভেটর, এয়ার ফিল্টার, ক্রাফট লাইনার পেপার, লবণসহ নানা ধরনের পণ্য।

আরও পড়ুনঃ  সৌদিতে মর্মান্তিক দুর্ঘটনা, নারী-শিশুসহ নিহত ৭ বাংলাদেশি

এনবিআর জানিয়েছে, নিলাম কার্যক্রম সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে পরিচালিত হবে, যাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা যায়।

আগ্রহী ক্রেতারা কাস্টমসের অফিসিয়াল ই-অকশন পোর্টালে নিবন্ধন করে ঘরে বসেই অনলাইনে দরপত্র জমা দিতে পারবেন। ই-অকশন নং-০৭/২০২৬-এর জন্য দরপত্র জমা দেওয়া যাবে ১২ জুলাই থেকে ২২ জুলাই বিকেল ৩টা পর্যন্ত। আর বিশেষ ই-অকশন নং-০৮/২০২৬-এর জন্য আবেদন গ্রহণ করা হবে ১৪ জুলাই থেকে ২৬ জুলাই বিকেল ৩টা পর্যন্ত।

বিড করার সময় প্রস্তাবিত দরের ন্যূনতম ১০ শতাংশ জামানতের স্ক্যান কপি আপলোড করতে হবে। পরে নির্ধারিত সময়ের মধ্যে মূল কাগজপত্র জমা দিতে হবে। সর্বোচ্চ দরদাতাকে প্রচলিত আমদানি নীতিমালার শর্ত পূরণ সাপেক্ষে পণ্য খালাসের সুযোগ দেওয়া হবে।

আরও পড়ুনঃ  ৪০ পেরিয়েও তরুণী পূর্ণিমা