ঢাকা ০৪:০৫ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধি এবং স্বাস্থ্যসেবার মান উন্নয়নে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১১ জুলাই) ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ৮০ বছর পূর্তি ও ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আরও পড়ুনঃ  কুচকাওয়াজে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

অনুষ্ঠানের শুরুতে আয়োজিত উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে চিকিৎসকরা স্বাস্থ্যখাতের বিভিন্ন সমস্যা ও সমসাময়িক চ্যালেঞ্জ প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন। জবাবে তিনি স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সরকারের নেওয়া বিভিন্ন আধুনিক পরিকল্পনার কথা তুলে ধরেন।

প্রধানমন্ত্রী বলেন, রাজধানীকেন্দ্রিক চিকিৎসাসেবার ওপর অতিরিক্ত নির্ভরশীলতা কমিয়ে জেলা ও উপজেলা পর্যায়ে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। তিনি চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শহরের পাশাপাশি গ্রামাঞ্চলের মানুষও যেন সমান মানের চিকিৎসাসেবা পান, সে বিষয়ে গুরুত্ব দিতে হবে।

আরও পড়ুনঃ  এইচএসসি ফল পুনর্নিরীক্ষণে আবেদনের নতুন রেকর্ড

এর আগে সকাল সোয়া ১০টার দিকে প্রধানমন্ত্রী ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  ভাঙচুরের ভিডিও করায় তৌফিককে পিটিয়ে হত্যা, অভিযোগ রাশেদ খানের

প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে সকাল থেকেই ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা এ সফরকে প্রতিষ্ঠানের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

আপডেটের সময়: ০৭:২৪:৫১ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধি এবং স্বাস্থ্যসেবার মান উন্নয়নে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১১ জুলাই) ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ৮০ বছর পূর্তি ও ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আরও পড়ুনঃ  ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৮ জনের চাকরির সুযোগ, আবেদন ফি ২২৩ টাকা

অনুষ্ঠানের শুরুতে আয়োজিত উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে চিকিৎসকরা স্বাস্থ্যখাতের বিভিন্ন সমস্যা ও সমসাময়িক চ্যালেঞ্জ প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন। জবাবে তিনি স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সরকারের নেওয়া বিভিন্ন আধুনিক পরিকল্পনার কথা তুলে ধরেন।

প্রধানমন্ত্রী বলেন, রাজধানীকেন্দ্রিক চিকিৎসাসেবার ওপর অতিরিক্ত নির্ভরশীলতা কমিয়ে জেলা ও উপজেলা পর্যায়ে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। তিনি চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শহরের পাশাপাশি গ্রামাঞ্চলের মানুষও যেন সমান মানের চিকিৎসাসেবা পান, সে বিষয়ে গুরুত্ব দিতে হবে।

আরও পড়ুনঃ  বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রীকে ফের গ্রেপ্তার দেখানো

এর আগে সকাল সোয়া ১০টার দিকে প্রধানমন্ত্রী ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  ৭ নভেম্বর সারাদেশের পোশাক কারখানায় ছুটি, বিজিএমইএর ঘোষণা