ঢাকা ০২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিভাগভিত্তিক লংমার্চ ঘোষণা সচিবালয় অভিমুখে ১১ দলীয় ঐক্যের মিছিল, পুলিশের বাধায় থেমে গেল ঘেরাও কর্মসূচি পরিবর্তনের দাবিতে রাজপথে তরুণরা: বিশ্বজুড়ে সরকারবিরোধী আন্দোলনের নতুন বাস্তবতা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৪১৬ জনের, আহত ৬২৯ ঢাকা সফরের শেষ দিনে লালবাগ কেল্লা পরিদর্শনে মার্কিন নৌবহর প্রধান আবারও বাড়ল সোনা-রুপার দাম, আজ থেকেই কার্যকর নতুন মূল্য শেখ হাসিনাকে রাজনৈতিক বক্তব্যের সুযোগ দেওয়া ভারতের পরিকল্পিত সিদ্ধান্ত: রিজভী  রাজধানীর চারপাশের নদীদূষণ রোধে সমন্বিত কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ভারতের উত্তর-পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যা, মৃত বেড়ে ৯৫ নদী রক্ষায় সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর, দূষণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

সীমান্তে বিজিবির অভিযান, ৩ কোটি টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩ কোটি ১৭ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

শনিবার (১১ জুলাই) ভোররাতে বিজয়নগরের ভাগলপুর সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করে বিজিবি। পরে দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

আরও পড়ুনঃ  অভিজিৎ দীপকের বাবার সম্পদের উৎস তদন্তের দাবি, বিদেশে পড়াশোনার খরচ নিয়ে প্রশ্ন

বিজিবির সরাইল-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে আলীনগর সীমান্ত ফাঁড়ির একটি টহলদল ভাগলপুর সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালায়।

অভিযান চলাকালে ৭ থেকে ৮ জন ব্যক্তিকে ভারত থেকে বাংলাদেশের দিকে দুটি বাইসাইকেলে চটের বস্তা বহন করতে দেখা যায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা বস্তা ও বাইসাইকেল ফেলে দ্রুত পালিয়ে যায়।

আরও পড়ুনঃ  জুলাইয়ে পণ্য রপ্তানি বেড়েছে ১২.৪৯ শতাংশ, তৈরি পোশাক খাতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি

পরে ফেলে যাওয়া বস্তাগুলো তল্লাশি করে কার্টনের ভেতর স্কচটেপ দিয়ে বিশেষভাবে লুকানো অবস্থায় ৩ হাজার ৯৬০টি ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  ভারতের টেস্ট দলে কাশ্মিরি পেসার আকিব নবি

বিজিবি জানায়, উদ্ধার হওয়া ডিসপ্লেগুলোর আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ১৭ লাখ টাকা। জব্দকৃত মালামাল আইনগত প্রক্রিয়া শেষে আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে।

এ ঘটনায় জড়িত চোরাকারবারিদের শনাক্ত ও আটকের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিভাগভিত্তিক লংমার্চ ঘোষণা

সীমান্তে বিজিবির অভিযান, ৩ কোটি টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে উদ্ধার

আপডেটের সময়: ০৭:৩৬:২৫ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩ কোটি ১৭ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

শনিবার (১১ জুলাই) ভোররাতে বিজয়নগরের ভাগলপুর সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করে বিজিবি। পরে দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

আরও পড়ুনঃ  জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিভাগভিত্তিক লংমার্চ ঘোষণা

বিজিবির সরাইল-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে আলীনগর সীমান্ত ফাঁড়ির একটি টহলদল ভাগলপুর সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালায়।

অভিযান চলাকালে ৭ থেকে ৮ জন ব্যক্তিকে ভারত থেকে বাংলাদেশের দিকে দুটি বাইসাইকেলে চটের বস্তা বহন করতে দেখা যায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা বস্তা ও বাইসাইকেল ফেলে দ্রুত পালিয়ে যায়।

আরও পড়ুনঃ  হরমুজ প্রণালিতে একক নৌপথ তৈরির উদ্যোগ, ওমানের সঙ্গে আলোচনায় ইরান